🥰 How To Make Chicken Brost Biriyani 🤤

J
joy2021

চিকেন ব্রোস্ট বিরিয়ানি

 

উপকরণ

 

১) চিকেন- ৮-১০ টুকরা

গোলমরিচ্ গুড়আ- ২ চা চামচ্

সয়াসস-২ চা চামচ্

আদা/রসুন বাটা- ৩ চা চামচ্ করে

কর্ণফ্লাওয়ার-২ টেবিল চামচ্

ময়দা-৩ টেবিল চামচ্

টালা মরিচ্ গুড়আ- ১ চা চামচ্

বেসন-২ টেবিল চামচ্

লবন- ১/৪ চা চামচ্

ডিম - ১ টি

২) পেঁয়াজ বেরেস্তা-২ কাপ

টক দই- ১/২ কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

জয়এী বাটা- ১/২ চা চামচ

জয়ফল বাটা- ১/৪ চা চামচ

মরিচ গুরা-২ চা চামচ

জিরা গুরা- ১ চা চামচ

গোলমরিচ গুরা+ লবঙ্গ+এলাচ+দারুচিনি বাটা - ১ টেবিল চামচ

কাজু বাটা- ২ টেবিল চামচ

কিসমিস-১ মুঠো

কাঁচা মরিচ- ৫/৬ টি

তেল-৩ টেবিল চামচ

প্রণালী

 

সব উপকরন একসাথে মেখে রেখে দিন ১ ঘণ্টা . তারপর মাঝারি আঁচে তেল গরম করে সোনালি করে ভেজে তুলুন।

এবার তেল গরম করে ২ নং এ দেয়া সব উপকরন মশলা দিয়ে কষিয়ে নিন।

কষানো হলে মাংস গুলা দিয়ে কিছুক্ষন কষিয়ে ১/২ কাপ পানি দিন।পানি শুকিয়ে মাংস

মাখা মাখা হলে নামিয়ে নিন।

 

পো্লাওর জন্যঃ

পো্লাওর চাল-৪-৫ কাপ

লবন- আন্দাজমত

আদা বাটা- ১/২ চা চামচ

এলাচ-৪ টি

দারুচিনি- ১ টি

লবঙ্গ- ৪-৫ টি

তেজপাতা- ১টি

আস্ত জিরা- ১/৪ চা চামচ

তরল দুধ- ১ কাপ

তেল- ৩ টেবিল চামচ

কেওড়া জল-১ টেবিল চামচ

পোলাও তৈরিঃ

একটি ভারী তলার হাড়িতে তেল + ঘি গরম করে একে একে সব উপকরন দিয়ে পো্লাও দিয়ে রান্না করে নিতে হবে।

এবার রান্না করা পো্লাও অর্ধেক উঠিয়ে এর উপর চিকেন , বেরেস্তা, বাদাম দিয়ে বাকি অর্ধেক পো্লাও দিয়ে ঢেকে ২০-৩০ মিনিট সামান্য আঁচে দমে দিতে হবে।

দম দেয়া হলে নামিয়ে সালাদ সাজিয়ে পরিবেশন করুন।

Comments

joy1

I think it will be very tasty to eat.

rhjhony
wow