বাংলাদেশর সবচেয়ে বড় জশনে জুলুস চট্টগ্রামে

J
jony365

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতাহু। হ্যালো, সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ আপনাদের সাথে চট্রগ্রামের কিছু সৃতি শেয়ার করব। আমি মোঃ মোশাররফ হোসেন, আমার বাসা হচ্ছে চট্টগ্রাম। গত কয়েক দিন আগে পালিত হল বাংলাদেশের সবচেয়ে বড় জশনে জুলুস। ত আমি আমার মামার সাথে এই প্রথমবার জশনে জুলুস এ যোগদান করলাম। এ এক অন্য রকম অনুভূতি যা আমি কখনো ভাবতে পারি নি। 

ত জশনে জুলুস এ গিয়ে আমি এন্যরকম একটা জ্ঞান অর্জন করতে পেরেছি।  এই জায়গায় না গেলে হয়ত আমি বুঝতেই পারতাম না বাংলাদেশের মুসলিমদের মধ্যে ইসলামের জন্য, নবীর প্রেমের এত আশিক আছে। ত আমরা প্রথমে বাসায় থেকে একটা গাড়ি নিয়ে জশনে জুলুসে অংশগ্রহন করলাম। ত আমার মামা সুন্নিয়া ট্রাস্ট এর সদস্যা হওয়ায় আমাদের কে সেচ্ছাসেবী হিসাবে দ্বায়িত্ব দেওয়া হল। যার কারনে একটা ক্যাপ , একটা ব্যাচ ও একটা ব্যানার দিল। আমার কাছে সবচেয়ে ভালো লাগল যে বিষয়টা সেটা হল মানুষের খাবারের জন্য জায়গায় জায়গায় পানির বোতল, ক্যান্টিন সহ গাড়ি দিয়ে মানুষকে খাবার বিতরণ করা হয়েছে। যা মানুষের কষ্ট কে এনেকটাই লাগব করেছে। 
যাই হোক আপনাদেরকে বলে রাখি যে সেখানে কমপক্ষে ৭০ লহ্ম মানুষের জমায়েত হয়েছিল। যা বাংলাদেশর ইতিহাসের সবচেয়ে বড় জুলুস। এই জুলুসে অংশগ্রহন করেন পাকিস্তান থেকে আগত আওলাদে রাসুল তাহের সাহেব। ওনাকে দেখার জন্য সারা বাংলাদেশ থেকে আশেক গণ অংশগ্রহন করেন। এই যায়গায় আমি সেচ্ছাসেবী হিসাবে দ্বায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মানুষের নবী পেমে এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। 
যাই হোক এই জুলুস সকাল বেলা শুরু হয়ে বিকেলে শেষ হয়। এতে ৭০ লাখ মানুষের
 উপস্থিতিতে বক্তব্য দেন আল্লামা তাহের সাহেব। 
অনুষ্ঠান শেষে সবাইকে তাবারক প্রদান করা হয়। সবমিলিয়ে একটা ভালো দিন কাঠালাম। আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ পাকের কাছে। 
বিঃ দ্র্যঃ এই জায়গায় যে ছবিগুলো দেওয়া হয়েছে সব আমার নিজের মোবাইলের তোলা ছবি।

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png
dexterous

cool ✌️💫