বিটকয়েন এর ইতিহাস | Bitcoin Price History

J
jony365

কপিরাইট মুক্ত ছবির উৎসঃ  unsplash

বিটকয়েন কি?

বিটকয়েন একটি ক্রিপটোকারেন্সি, যা সাতোশি নাকামোতো নামের একজন অজ্ঞাত ব্যক্তি (বা একাধিক ব্যক্তির একটি দল) ২০০৮সালে তৈরি করেন। ২০০৯ সালে এর প্রচলন শুরু হয়। সহজ ভাষায় বলতে গেলে, বিটকয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা যা দিয়ে ইন্টারনেটের মাধ্যমে পিয়ার-টু-পিয়ার (peer-to-peer) ট্রানজেকশন করা যায়।

পেপাল বা পেওনিয়ার এর মতো সার্ভিসগুলো প্রথাগত উপায় অনুসরণ করে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড/পেমেন্ট নেটওয়ার্কের সাহায্যে অর্থ লেনদেন করে। অন্যদিকে বিটকয়েন হলো ডিসেন্ট্রালাইজড অর্থ, যা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকেউ কোনো বাধাধরা নিয়ন্ত্রণ ছাড়াই আদান প্রদান করতে পারে।

বিটকয়েন এর মাধ্যমে হওয়া প্রতিটি লেনদেন ব্লকচেইনে লিখিত থাকে, যা অনেকটা ব্যাংকের খতিয়ানের মত কাজ করে। মূলত এটি বিটকয়েন দ্বারা ঘটিত সকল লেনদেনের একটি রেকর্ডস্বরুপ।

বিটকয়েন ব্লকচেইন এর তথ্য সমস্ত নেটওয়ার্ক জুড়ে সারাবিশ্বে ছড়িয়ে থাকে। কোনো প্রতিষ্ঠান, দেশ বা থার্ড পার্টি এটি নিয়ন্ত্রণ করেনা, এবং যেকেউ এর অংশ হতে পারে।

বিটকয়েন কিভাবে কাজ করে – তা জানার আগে এটি তৈরির ইতিহাস সম্পর্কে জানা জরুরি। যদিওবা বিটকয়েন এর সৃষ্টিকর্তা নিয়ে অনেক খোঁজ চালানো হয়েছে, তবুও কে বা কারা বিটকয়েন তৈরি করেছেন তার পরিচয় অজানা থেকে গিয়েছে।

২০০৮সালে অনলাইনে প্রকাশিত একটি হোয়াইট পেপারে প্রথম বিটকয়েন প্রযুক্তির উল্লেখ পাওয়া যায়। সাতোশি নাকামোতো নামের কোনো এক ব্যক্তি বা গ্রুপ এই তথ্য অনলাইনে পোস্ট করে।

চলুন আরো ভালোভাবে জানা যাক কিভাবে বিটকয়েন কিভাবে কাজ করে।

“মাইনিং রিগ” নামে পরিচিত স্পেশাল কম্পিউটার প্রতিটি লেনদেনের তথ্য রেকর্ড ও ভেরিফাই করে। প্রথমদিকে সাধারণ যেকোনো কম্পিউটার ব্যবহার করেই বিটকয়েন মাইনিং করা যেতো। তবে বর্তমানে বিটকয়েন মাইন করতে অনেক শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হয়। ২০১৯সালের তথ্য অনুসারে ২০০৯সালের বিটকয়েন এর চেয়ে বর্তমানে বিটকয়েন মাইনিং করতে ১২ট্রিলিয়ন গুণ কম্পিউটিং পাওয়ার প্রয়োজন।

মূলত কম্পিউটিং পাওয়ার ব্যবহার করে মাইনিং এর মাধ্যমে বিটকয়েন মাইন করা যায়। বিটকয়েন মাইনিংকে অনেকটা লটারি বা রেসের সাথে তুলনা করা যায়। মূলত বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে যেকেউ উক্ত রেস বা লটারির পুরস্কার পেতে পারে। এখানে পুরস্কার হলো বিটকয়েন। প্রতি লেনদেনে মাইনিং এর এই পুরস্কার পরিবর্তন হতে থাকে।

Comments