কালো বলে কাউকে কোন সময় অবহেলা করতে নেই

J
jony365
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতাহু। 
হ্যালো, পাঠক বৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের আমার বাস্তব জীবনের একটা ইতিহাস বলব। আমি কলেজে ভর্তি হয়ে পড়াশোনা ছেড়ে দিলাম। কারণ আমার পড়াশোনার প্রতি মনোযোগ কম। তাই বাবা - মা আমাকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিল। যাই হোক আমার পরিবারে আমরা ভাই বোন দুই জন। আমার আগেই আমার ছোট বোনের বিয়ে হয়ে গিয়েছিল। এখন পাএী দেখা শুরু করেছে পরিবার থেকে এবং কিছু দিনের মধ্যে পাএী পেয়ে গিয়েছে। সব কিছু টিকটাক করে নিল। আমাকে বলল পাএী দেখব কি না। আমি না করে দিলাম কারণ আমার মা - বাবার পছন্দ আমার পছন্দ বলে দিলাম। বিয়েও হয়ে গেল। 

উৎস 

বাসর ঘরে বউ দেখে পুরো অবাক হলাম 
। কারণ বউ আমার থেকে এনেক কালো। মনে মনে ভাবলাম মা - বাবা পছন্দ করে এনেছে আমি যদি কিছু বলি ওনারা মনে কষ্ট পাবে। সংসার চলতে ছিল আমাদের এরি মধ্যে একদিন আমার বোন আসল আমাদের বাড়িতে। ওর নাকি বাচ্চা হবে তাই এখন আমাদের বাড়িতেই থাকবে। এইদিকে মা আমার বউকে  বলে দিল ওর রুমে না যাওয়ার জন্য। কারণ ওর মুখ দেকলে নাকি বাচ্চা কালো হবে। একথা শুনে আমার বউ আমার রুমে এসে কান্না করে দিল। আমি ওকে বুঝিয়ে কিছু কথা বলে রুম থেকে বাহিরে গেলাম। কিছু দিন পরে হটাৎ আমার গুম ভাংল বোনের চিৎকার শুনে গিয়ে দেখি আমার বউ নাকি ওর রুমে নাস্তা নিয়ে গিয়েছিল ওকে দেওয়ার জন্য । এটা শুনে আমার মা ও বউকে বলল তোমাকে না নিষেধ করলাম ওর রুমে না ডুকতে। বউ মনটা খারাপ করে চলে আসল আমার রুমে। 
উৎস

আমি ওকে বললাম তোমাকে নিষেধ করেছে ওর রুমে যাওয়ার জন্য তাহলে আবার গেলে কেন। ও নিস্তব্ধ হয়ে বসে রইল আমি জানি ও কতটা কষ্ট পেয়েছে। কিছু দিন পর আমার বোনের বাচ্চা হওয়ার কথা এখন ওকে রক্ত দেওয়া লাগবে। ডোনার ও যোগাড় ছিল বাট ডেলিভারির দিন ওকে ফোন দিলাম ও নাকি এখন ঢাকার বাহিরে চলে গেছে। এই মূর্হতে আসা নাকি সম্ভব না। এখন ওর গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না। এনেক খুঁজাখুঁজি করলাম পেলাম না। হঠাৎ করে আমার বউ ফোন দিয়ে বলল আমার বোনের রক্তের সাথে নাকি ওর রক্তের গ্রুপের মিল আছে। মাকে গিয়ে বললাম রক্ত পাওয়া গেছে কিন্তু যে রক্ত দিবে সে কিন্তুু কালো মানুষ কোন সমস্যা হবে না ত। মা বলল কিসের সমস্যা রক্তের সাথে সাদা কালো কি ভিন্নতা। যাই হোক রক্ত দিল বাচ্চা ও হল। এখন আমার বউকে নিয়ে মা ও বোনের সামনে নিয়ে বললাম যাকে তোমরা এতদিন ধরে কালো বলে অবহেলা করতেছ সেই মানুষটি আজ রক্ত না দিলে হয়ত তোমার মেয়েকে আজ বাঁচানো যেত না। আমার মা - বোন তাদের ভুল বুঝতে পেরেছে এবং আমার বউকে ডাক দিয়ে বাচ্চাটাকে তার কোলে দিল। এবং তার কাছে আমার বোন হ্মমা চাইল। 
কালো বলে কাউকে কোন সময় অবহেলা করতে নেই। 

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png