বন্ধুগণ প্রতিদিনের মত আজকেও আমি একটি পোষ্ট লেখার জন্য ছুটে এলাম
তবে আজকে আমি যে পোস্টটি লিখব সেটা হচ্ছে ধান চাষ সম্পর্কে। সেই সাথে আমি সবুজ ময় এই ধানক্ষেত গুলো সম্পর্কে,এবং এর সৌন্দর্য সম্পর্কে আলোচনা করব।
বর্তমান সময়ে যদি বাসা থেকে বের হয়েই দূরে কোথাও তাকিয়ে থাকি তখন নিমিষেই চোখের দৃষ্টিকে কেড়ে নেয় সবুজ রং এর সেই ধানক্ষেত গুলো।আর ঠিক যখন ক্ষেত খামারের দিকে তাকাই চারদিকে যেটা লক্ষ করি সেটা হচ্ছে সবুজ আর সবুজ।সবুজে সবুজে ভরে গেছে সমস্ত ক্ষেত-খামার।নিমিষের মধ্যে মন কেড়ে নেয় এবং যেখানে তাকিয়ে থাকলে শুধু তাকাতে ইচ্ছা হয় তাকাতে ইচ্ছা হয়।এবং সবুজ রঙের মধ্যে হারিয়ে গিয়ে কবিতা লিখতে ইচ্ছা হয়।
আমরা সবাই জানি বাংলাদেশ কৃষিপ্রধান একটি দেশ।এবং এ দেশের প্রতি বছরেই বিভিন্ন প্রকার ফসল আবাদ হয়।এবং তার মধ্যে সবচেয়ে সুন্দর যে ফসল চাষ হয়ে থাকে সেটা হচ্ছে ধান চাষ। এবং সমস্ত চাষের মধ্যে আমাকে যে চাষটি অনেক অনেক ভালো লাগে সেটা হচ্ছে ধান চাষ।কেননা ধান চাষের ফলে যখন সমস্ত ক্ষেতের ধান গাছ গুলো অনেক বড় হয়ে যায় এবং চারদিকে সবুজ রং ধারণ করে,তখন যেন এই সবুজ রঙ গুলোর দিকে তাকিয়ে থাকলে নিমিষের মধ্যে মন ভালো হয়ে যায়।এবং শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা হয়।
এবং এই ধানক্ষেত গুলোতে আরো একটি সুন্দর দৃশ্য লক্ষ করা যায়।যখন এই ধান গাছ গুলোর উপরে সোনালী রঙের রোদ এসে উকি দেয়,তখন যেন সেই সবুজ রঙ্গের ধান গাছ গুলো দেখতে আরো আকর্ষণীয় হয়ে ওঠে।এবং তখন দেখতে আরো বেশি করে ইচ্ছে জাগে।
ধান চাষের আরেকটি বিষয় আমাকে ভালো লাগে সেটা হচ্ছে কিছুদিন পর এগুলো সোনালী রঙ ধারণ করে। এবং তা দেখতেই আরও সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠে। এবং তখন সেই সোনালী রঙ গুলোকে দেখার জন্য মন যেন ছটফট করে ওঠে।আর বারবার এই সোনালী ফসল গুলো দেখতে ইচ্ছা করে।সেই সাথে এই সোনালী ফসল গুলো দেখে যেন নিমিষেই আমার মন পাল্টে যায়।
এবং এই ধান চাষের মধ্য দিয়েই বাংলাদেশের কৃষকরা তাদের জীবন ধারণ করতে সক্ষম হন এর ধান চাষ মাধ্যমে বাংলাদেশের কৃষকরা তাদের নিজেদের চাহিদা মেটানোর সাথে সাথে দেশে বিভিন্ন মানুষের চাহিদা মিটিয়ে থাকেন।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)