একজন বাকপ্রতিবন্দির আত্নচিৎকার।

J
jewel

মাত্র তিন মিনিট ব্যয় করে আমার এই পোস্টটি সম্পুর্ণ পড়ার জন্য করোজোড়ে অনুরোধ জানাচ্ছি। এবং আমি আশাবাদি  পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে..¡

আমি এই কমিউনিটিতে আসার পর রিজওয়ান ভাইয়ের মতো একজন বাকপ্রতিবন্ধী দেখে,আমার একজন বাকপ্রতিবন্ধী ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। শুরুতেই আমি রিজওয়ান ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব,যে আমার এই পোস্টটিতে রিজওয়ান ভাইকে বাক প্রতিবন্ধী হিসেবে আখ্যায়িত করা ছাড়া আমার কোনো উপায় ছিল না।

আমার সেই ফ্রেন্ডের নাম ছিল গোলজার রহমান বকুল আমাদের কমিউনিটির রেজওয়ান ভাইয়ের মতো সেও প্রাণ খুলে মানুষের সাথে তার মনের ভাবগুলো কখনোই প্রকাশ করতে পারেনি।কিন্তু সে বাকপ্রতিবন্ধী থাকা সত্ত্বেও সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল।এবং আমি আমার যথাসাধ্য মত তাকে যথেষ্ট পরিমান সাহায্যর জন্য সবসময় প্রাণখুলে চেষ্টা করছিলাম।যদিও সে তার মনের ভাষা গুলো কারো সাথে প্রকাশ করতে পারত না।কিন্তু তার মনের ভাষা গুলো শুধু আমার সাথেই প্রকাশ করতে চেষ্টা করেছিল।কারন আমাদের দুজনের মনের মিল ছিল অনেক বেশি।তার আকার-ইঙ্গিত এর মধ্য দিয়ে আমি তার বেশ কিছু কথা বুঝতাম।

তার মনের ভাষা ছিল ঠিক এমন যেমনটি আমি নিচে আলোচনা করব।

সে আমাকে এভাবে বোঝানোর চেষ্টা করছিল যে বন্ধু তোরা তো প্রাণখুলে সুন্দরভাবে কথা বলতে পারিস কিন্তু মহান আল্লাহ তায়ালা আমাকে কেন এই প্রান খুলে আমার মনের ভাষা প্রকাশ করার অধিকার টুকু দেননি,আমি সেটা জানি না। সেটা হয়তোবা আমার সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছা সেজন্যই তিনি আমাকে তোমাদের মত প্রাণ খুলে কথা বলার অধিকারটুকুও আমাকে দেন নাই।এবং আমি যতদিন বেঁচে থাকব আমি এই অধিকারটুকু থেকে বঞ্চিত থাকবো।কিন্তু আমি বাক প্রতিবন্ধী হওয়ার কারণে মানুষ আমাকে এভাবে অবহেলা করবে সেটা মোটেও মেনে নেওয়ার মতো নয়।আমাকে যখন কেউ বোবা বলে ডাকে বন্ধু তখন আমার কতটুকু খারাপ লাগে জানো?তখন ইচ্ছে করে কোনো একটা ঘরের কোণে  বসে থাকি। যেখানে আমার কারো সাথে দেখা হবে না এবং কেউ আমাকে বোবা বলে ডাকার সুযোগ পাবে না।

কিন্তু ঘরের কোণের মধ্যে চুপ্টি মেরে বসে থাকার পেছনে আরেকটি সমস্যা প্রবাহিত হবে।সেটা হচ্ছে আমি সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারব না।কিন্তু আমি অন্য দশটা মানুষের মতো নিজেকে সমাজের সাথে সামাজিকরণ ভাবেই চলতে চাই। সেজন্য আমি বাকপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও শিক্ষা অর্জনের উদ্দেশ্যে স্কুল এ ছুটে এসেছি।

পরিশেষে আমার একটাই আপনাদের কাছে চাওয়া হবে।সেটা হচ্ছে ভাই আমরা আল্লাহর সৃষ্টির সবাই মানুষ হয়তোবা আল্লাহ তায়ালা কাউকে বিকৃত ভাবে সৃষ্টি করেছেন কাউকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন।অথবা মহান আল্লাহতালা কাউকে কথা বলার অধিকার দিয়েছে আবার কাউকে কথা বলার অধিকার দেননি যাদের কথা বলার অধিকার দেননি।তাদেরকে যাতে আমার বোবা বলে আখ্যায়িত না করি।

আসা করি আমি আপনাদের স্পষ্ট ভাবে বুঝাতে সক্ষম হয়েছি।

Comments