ঠান্ডাযুক্ত সুন্দর বৃষ্টির আনন্দময় মুহুর্ত।

J
jewel

হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন?আশাকরি প্রত্যেকই অনেক অনেক ভালো আছেন।এবং আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজকেও ছুটে আসলাম একটি পোষ্ট লেখার উদ্দেশ্য।আজকে আমি ঠান্ডাময় সুন্দর বৃষ্টি সম্পর্কে কথা বলব।যে বৃষ্টি শুধু আনন্দ দিয়ে চলে যায় আজকে আমি সেই বৃষ্টি নেয়েই কথা বলব।

জানি না বৃষ্টি আসলে আপনারা কতটুকু আনন্দ উপভোগ করতে পারেন?কিন্তু আমি এক্ষেত্রে অনেক আনন্দ উপভোগ করতে সক্ষম হই।যেন আকাশ থেকে যখনই রিমঝিম বৃষ্টি নেমে আসে আমি যেনো তখনই উত্তেজিত হয়ে পড়ি।আর সেই বৃষ্টিতে নিজেকে ভেজানোর দারুন চেষ্টা করে থাকি।যদি সময় সাপেক্ষে কখনো সেই বৃষ্টিতে ভেজার সুযোগ না হয়।সে ক্ষেত্রে আমি  মনোযোগ সহকারে সেই বৃষ্টিটাকে অনুভব করার চেষ্টা করি। ঠিক যত সময় বৃষ্টি রিমঝিম করে পড়তে থাকবে ঠিক ততটা সময়ে আমি দারুন মনোযোগ সহকারে বৃষ্টির রিমঝিম শব্দ এবং বৃষ্টি পড়তে থাকা দেখতেই থাকবো দেখতেই থাকবো।

ঠিক আজকে সকালে ঘুম থেকে উঠে যখন মেঘলা আকাশ দেখলাম,ঠিক তখনই ভেবে নিয়েছিলাম যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে।এবং মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যেই সেই ঠান্ডা মিষ্টি বৃষ্টি নেমে আসলো।এখানে আরেকটি কথা বৃষ্টি আসতে একটু সময় নিল তার জন্য আমি সেই বৃষ্টিতে ভিজতে পারলাম না। যদিও সেই বৃষ্টিতে ভিজার ইচ্ছা ছিলো কিন্তু ততক্ষণে আমি বাহিরে বের হওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে বের হই।আর তাই সে বৃষ্টিতে গোসল করা হলো না।

তবে আজকের এই আনন্দময় বৃষ্টিতে আমি গোসল না করতে পারলেও সুন্দর ভাবে উপভোগ করতে পেরেছি।আমি যখন খোলা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম ঠিক তখনই যেন রিমঝিম আওয়াজ দিয়ে বৃষ্টি নেমে আসলো।আর ঠিক তখনই তাৎক্ষণিকভাবে কোনো প্রতিষ্ঠানে ছুটে এলাম নিজেকে বৃষ্টি থেকে না ভেজানোর উদ্দেশ্যে।এবং যতক্ষণে আমি ছুটে আসলাম এর মধ্যে কিছুটা ভিজে গেলাম।শুধু আমি না আরো অনেকেই ছিলাম সেই প্রতিষ্ঠানে যারা কিনা বৃষ্টিতে না ভেজার উদ্দেশ্যেই সেখানে আস্তানা দখল করেছিলাম

এবং দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হওয়ার পর বৃষ্টি কিছুটা থেমে গেল।যদিও বৃষ্টি থেমে যায় কিন্তু আমাদের গাঁ কাপানো থেমে গেল না।মাত্র 1 ঘণ্টার বৃষ্টিতে অত্যাধিক পরিমাণে ঠান্ডা নেমে আসলো।এবং এই ঠাণ্ডা ছিলো অনেক চমৎকার আর তাই যেন গায়ে কাঁথা মুরি দিয়ে শুয়ে থাকার ইচ্ছা জাগলো আমার। এই ইচ্ছে টাকে অবহেলা না করে আমি গায়ে কাঁথা মুরি দিয়ে শুয়ে পড়লাম।এবং গায়ে কাঁথা মুরি দিয়ে শুয়ে থাকতে থাকতে আমি আজকের আমার এই পোস্টটি লেখার সম্পুর্ণ করলাম।

Comments