আমার প্রথম ট্রেন জার্নি।
বন্ধুগণ সবাই কেমন আছেন?আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
আমি আমার পোস্টের টাইটেলে বলে দিয়েছি আমার প্রথম ট্রেন জার্নি।হ্যাঁ বন্ধুগণ আপনারা ঠিকই দেখেছেন গতকাল শুক্রবার এ আমার জীবনের প্রথম ট্রেন জার্নি হয়।এর আগে আমার ট্রেন জার্নি করার কোন সুযোগ হয়নি।বা আমি এর আগে কোনদিন ট্রেন জার্নি করিনি।
এটা হয়তো বা সবাই বুঝতে পারছেন যে এটাই যদি প্রথম ট্রেন জার্নি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই অনেক মজার ব্যাপার ছিল।হ্যাঁ বন্ধুগণ আমার এই ট্রেন জার্নিটা অনেক মজার ছিল।এবং এখানে আরো একটি মজার ব্যাপার হলো ট্রেনে করে মামার বাসায় ঘুরতে যাওয়া।
হ্যাঁ বন্ধুগণ গতকাল শুক্রবার আমি আমার জীবনের প্রথমবার ট্রেন জার্নি শুরু করি।এবং সে জার্নি করে দূর সম্পর্কের এক মামার বাসায় ঘুরতে যাই। সম্পর্ক হোক দুরের বা কাছের মামা তো মামাই তাই না?
যাহোক আমি যখন প্রথমবার ট্রেনে উঠলাম আমি যেন সেই ঝিকঝিক শব্দ টা অনেক মজা করে শুনলাম।এবং জানালা দিয়ে শুধু চারদিক তাই দেখছিলাম আর কিছু না।
তবে ট্রেন জার্নিতে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ট্রাপিকজ্যাম নিয়ে কোনো চিন্তা নাই।আর ট্রেন জার্নিতে সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বিভিন্ন গ্রামের ভেতর দিয়ে রেলপথ হওয়ায় ট্রেন জার্নিতে গ্রামের ভেতর দিয়েই যাইতে হয়।সেই সাথে সুন্দর এবং রুপালি গ্রাম গুলো সুন্দর ভাবে দেখার একটা সুযোগ পাওয়া যায়।
আমি দীর্ঘ তিন ঘন্টা গ্রামের এই সুন্দর দৃশ্য গুলো দেখতে দেখতে আমি এক ঘন্টার জন্য ঘুমিয়ে পড়লাম।ঘুম থেকে ওঠার পরে শুধু ভাবতেছি আমি অনেক বড় একটা মিস করলাম।কিন্তু কি করার হঠাৎ ঘুম এসে গেল তাই ঘুমিয়ে পড়েছিলাম।
আবারো সেই ঘুম থেকে উঠে সেই চার পাশটাই দেখতেছিলাম এবং আমি এতোটুকু অনুভব করতে পেরেছি যে এই ট্রেনে প্রত্যেকটা সিটে বসা প্রত্যেকটা যাত্রী যেন অনেক পুরনো আর সেখানে আমি একজন নতুন মানুষ!হ্যাঁ ঠিক সেটাই ছিল আমিই সেখানে একমাত্র নতুন মানুষ ছিলাম যে কিনা তার 19 বছর বয়সে আগে কখনো ট্রেনে উঠেনি।এটাই ছিল তাঁর ফাস্ট আমি জানি।
এবং এই ট্রেন জার্নি সময়কালীন আমার সবচেয়ে যে বিষয়টি খারাপ লেগেছিল সেটি হচ্ছে এখানে আমার বিভিন্ন অসহায় মানুষদের সাথে সাক্ষাৎ হয়।এবং যে মানুষগুলো ছিল নিরুপায় এবং শারিরীক প্রতিবন্ধী। কেউ চোখে দেখেন না,কেউ ঠিক ভাবে হাঁটতে পারেন না,কেউ জবান খুলে কথা বলতে পারেন না,আবার কারো সুন্দর দুটি হাত নেই,যাইহোক এই বিষয় গুলো নিয়ে পরেও আলোচনা করা যাবে এবং এই বিষয়টি নিয়ে আমি দ্বিতীয় পোস্ট লিখব সেইসাথে আমি আমার দ্বিতীয় পোস্টে অবশ্যই আলোচনা করব যে আমার প্রথম ট্রেন জার্নিতে আমি যা শিখলাম।

