আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আমার নাম জেসমিন চৌধুরী।আমি ঐতিহ্যবাহী চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় ১৯৮৮/০১/০৪ জন্মগ্রহণ করি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি চট্টগ্রামের মত সুন্দর একটি স্থানে জন্মগ্রহণ করেছি বলে। আমি একজন গৃহিনী আমার দুটি সন্তান একটা ছেলে একটা মেয়ে। আমার বড় সন্তানের নাম মোঃ মুস্তাকিম চৌধুরী।
সে চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী স্কুল মুসলিম গভমেন্ট হাই স্কুলের পঞ্চম শ্রেণির অধ্যায়নরত একটা ছাত্র। লেখাপড়ায় খুব ভালো খুব শান্তশিষ্ট, ভদ্র এবং নরম সভাবের ছেলে। এবং আমার ছোট সন্তানের নাম মুব্তাহিজা চৌধুরী রানিয়া। সে এখনো খুব ছোট তাকে এখনো কোন স্কুলে দেওয়া হয়নি। তার বয়স 3 বছর। এবার আমার হাজবেন্ডের কথা বলি। তার সম্বন্ধে কিছু না বললেই নয, সে চট্টগ্রামে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। তার নাম মোঃ রিপন চৌধুরী।
সে হিন্দু থেকে মুসলিম হয়ে আমার সাথে বিয়ে হয়েছে দুজন দুজনকে ভালোবেসে। সে কথা না হয় আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার পরিচয়টাই শুধু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভুল যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নতুন পথ চলা আশা করি সাথে থাকবেন। আমার এখানে আসার মূল কারন হচ্ছে আপনাদের এই গ্রুপের একজন সদস্য মোঃ রাসেল এর মাধ্যমে, সেই প্রথমে আমাকে এখানে আপনাদের গ্রুপ সম্বন্ধে আমাকে ধারণা দেয়। সে থেকে আমার ছোট ছোট করে শেখা। পরিবারের অনেক ঝামেলা থাকে অনেক কাজ থাকে এরপর ও আমি চেষ্টা করছি কিছু কিছু কাজ ওর কাছ থেকে শিখে নিতে। প্রতিদিন কাজ করব চেষ্টা করবো ভালো কিছু করার। আমি আশাবাদী আপনারা আমার সাথে থাকলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো বর্তমান সময়ে কোনো নারীই ঘরে বসে নেই কিছু না কিছু করার উদ্যোগ সব নারীর ভিতরেই আছে আমরা নারী আমরাই পারি। একটা প্রবাদ নিশ্চয়ই কারো অজানা নয় যে রাঁধে সে চুলও বাঁধে।


Welcome to Serey