আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আমি ফুটবলকে খেলাকে ভালোবাসি আর আজকে আলোচনা করব, ক্লাব ফুটবলের সবথেকে বড় আসর চ্যাম্পিয়নস লীগ।
চ্যাম্পিয়নস লীগের কথা বলতে গেলে মনে হয়ে যায়,আজকে রাতে খেলা আর খেলা দেখতে হবে।যদিও বা বাংলাদেশে অধিকাংশ খেলা হয় রাত ১টার সময়।আমার কাছে রাত ১টা কিছু মনে হত না,কারণ এটা চ্যাম্পিয়নস লীগ।অসাধারণ খেলা হয়ে থাকে,বড় বড় প্লেয়ার বড় বড় রেকর্ড এই লীগে হয়ে থাকে।আমার পছন্দের সেরা লীগ এটা।
চ্যাম্পিয়নস লীগ একটি বার্ষিক ফুটবল ক্লাব প্রতিযোগিতা ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।এটি ১৯৯৫ সাল থেকে শুরু হয়।এবং সংক্ষেপে ইউরোপীয় কাপ বা ইউসিএল নামে পরিচিত।ইউরোপের শীর্ষ স্তরের ক্লাবগুলো অংশগ্রহণ করে থাকে এই প্রতিযোগিতায়।এটি বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্রতিযোগিতা।ইউরোপের ক্লাব ফুটবলের সবথেকে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা এটি।যেখানে ইউরোপীয় অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় লীগের বিজয়ী অংশগ্রহণ করে থাকে।উয়েফা কাপ উইনার্স কাপ হতে আলাদা প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লীগ।
উয়েফা চ্যাম্পিয়নস লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে এবং পুনঃনামকরণ করা হয় ১৯৯২ সালে।লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলছি। চ্যাম্পিয়নস লীগে ২২টি ক্লাব এপর্যন্ত জয়লাভ করেছে।এরমধ্যে ১৩টি ক্লাব একাধিকবার জয়লাভ করেছে।রিযাল মাদ্রিদ সবথেকে সফল ক্লাব চ্যাম্পিয়নস লীগে।যারা ১৩টি শিরোপা জয়লাভ করেছে এবং প্রথম পাঁচ মৌসুমে টানা ৫টি শিরোপা জিতে।দিত্বীয় অবস্থানে রয়েছে ইতালির ক্লাব এসি মিলান।যারা এপর্যন্ত ৭বার জয়লাভ করেছে।তৃতীয় স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ জার্মান ক্লাব এটি যারা ৬বার শিরোপা জয়লাভ করেছে।চেলছি বর্তমান চ্যাম্পিয়ন যারা ২০২১ সালের ফাইনালে ম্যানসেস্টার সিটিকে ১-০ গোলে পরাজিত করে দিত্বীয় বারের মত শিরোপা জয়লাভ করে।চ্যাম্পিয়নস লীগে সর্বাধিক ১৮বার শিরোপা জয়লাভ করে স্পেনীয় ক্লাবগুলো।দ্বিতীয় অবস্থানে আছে ইংলান্ডের ক্লাবগুলো ১৪বার শিরোপা জয় করে,এবং ইতালির ক্লাবগুলো আছে তৃতীয় অবস্থানে যারা এপর্যন্ত ১২টা শিরোপা জয়লাভ করে।সর্বাধিক ৫বার ভিন্ন ভিন্ন ক্লাব ইংল্যান্ড হতে এই প্রতিযোগিতায় শিরোপা জয়লাভ করেছে।
বর্তমান বিন্যাসে চ্যাম্পিয়নস লীগের প্রাথমিক পর্ব জুন মাসের শেষের দিকে,বাছাই পর্ব তিনটি ও একটি প্লে-অফ এর মধ্যে দিয়ে প্রতিটি আসর শুরু হয়।এবং সকল খেলা দুই লেগে আয়োজন করা হয়।প্রতিটি মৌসুমে বাছাই হতে ৬ দল ও পূর্বে উত্তীর্ণ ২৬ দল নিয়ে গ্রুপ পর্ব শুরু হয় চ্যাম্পিয়নস লীগের মৌসুমের ।


This league is polular throughout the WORLD.