আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রিয় বন্ধরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন?আমি আলহামদুল্লিাহ ভালো আছি।
আজকে আলোচনা করব আমার পছন্দের বলিউড তারকা হৃতিক রোশন।ভারতীয় একজন অভিনেতা তিনি।হৃতিক রোশন একজন দক্ষ নৃত্য শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছে।হৃতিক রোশন বলিউডের চলচিত্র পরিচালক রাকেশ রোশনের পুত্র।ভারতের সব্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে হৃতিক অন্যতম।সেরা অভিনেতা হিসেবে হৃতিক বহু পুরষ্কার পেয়েছেন এছাড়াও ছ’টি পুরষ্কারও পেয়েছেন।
তার অভেনয় আমার সবথেকে বেশি ভালো লেগে থাকে।ফাইটিং স্কিল সেটা তো অসাধারণ।এছাড়াও নৃত্য নিয়ে তো কিছু বলার মত নেই যে তিনি এত সুন্দর নৃত্য করে থাকেন।হৃতিক ভারতীয় সেলিব্রেটিদের মধ্যে অন্যতম সর্বাধিক জনপ্রিয়ে।এছাড়াও ১০০ ভারতীয় তারকার তালিকায় তার নাম আসে ২০১২ সালে আয় ও জনপ্রিয়তার ভিত্তিতে ফোর্বস সাময়িকীর।তিনি বিশ্বের সবথেকে হ্যান্ডসাম পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করে ২০১৯ সালে যুক্তরাষ্টভিত্তিক একটি এজেন্সির জরিপে।
তার বাবা রাকেশ রোশনের সাথে প্রায়ই কাজ করে থাকেন হৃতিক।হৃতিক শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন ১৯৮০-এর দশকে।পরে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।তার প্রথম বার প্রধান চরিত্রে অভিনয় ছিল ”কাহো না প্যায়ার হ্যায়” ছবিতে।এবং ছবিটি বক্স অফিসে চরম সাফল্য অর্জন করেছিল ও কয়েকটি পুরষ্কার পেয়েছিল এই ছবিতে অভিনয় করে।নাট্যধর্মী ফিজা ২০০০ সালে ও ২০০১ সালে তারকাসম্বলিত প্রণয়মূলক নাট্যধর্মী কভি খুশি কভি ছবি দুটি বিশেষ খ্যাতি অর্জন করে হৃতিক এর মাধ্যমে।কিন্তু পরবর্তিতে কয়েকটি ছবিতে অভিনয় করে সাফল্য অর্জনে ব্যার্থ হয় হৃতিক।
এরপর ২০০৩ সালে কোই…মিল গ্যায়া চলচিত্রে অভিনয় করে ক্যাম ব্যাক করে এবং ফিল্মফেয়ার পুরষ্কার অর্জন করে।এই ছবিতে অভিনয়ের মাধ্যমে তার জীবনের মোড় ঘুরে যায়।পরে এই ছবিটির অনুবর্তী দুটি পর্ব নির্মিত হয়:কৃষ ও কৃষ ৩।এই ছবি দুটির মাধ্যমে প্রচুর সাফল্য অর্জন করেছিল হৃতিক।তারপর ধুম-২ তে তিনি চোরের ভূমিকায় অভিনয় করেন ২০০৬ সালে।২০০৮ সালে জোধা আকবর ছবিতে সম্রাট আকবরের ভূমিকায়,২০১০ সালে গুজারিশ চলচিত্রে কোয়াড্রিপ্লেজিক চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করে।তারপর নাট্যধর্মী জিন্দগি না মিলেগি দোবারা,অগ্নিপথ প্রতিশোধকমূলক চলচিত্র।মারপিট হাস্যকর চলচিত্র ব্যাং ব্যাং ২০১৪ সালে তার জীবনের সর্ব্বোচ্চ আয়কারী চলচিত্র।এবং ২০১৯ সালে সুপার থার্টি সাফল্য অর্জন করে।হৃতিক প্রথম টেলিভিশনে উপস্থিত হন ২০১১ সালে জাস্ট ড্যান্স এর মাধ্যমে।তার জন্ম ১৯৭৪ সালের ১০ই জানুয়ারিতে


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)