Bechelor Point

J

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন?আমি আলহামদুল্লিাহ ভালো আছি।

আজকে ব্যাচেলর পয়েন্ট নিয়ে আলোচনা করব।ব্যাচেলর পয়েন্ট নাটকের দৃশ্যপট,কয়েকজন অবিবাহিত ছেলের জীবনযাপন,একই ফ্লাটে করে।ঢাকা শহরে বসবাসকারী বিভিন্ন জেলা ও অঞ্চলের ব্যাচেলারদের নিয়ে নির্মিত।ব্যাচেলর পয়েন্ট বাংলাদেশী ধারাবাহিক কৌতুক নাটক।২০১৮ সালের ৪ আগস্ট সর্বপ্রথম প্রচারিত হয়।পরিচালক কাজল আরেফিন অমি এটা পরিচালনা করেন।

 

এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ,যার অভিনয় এবং ক্যারেক্টার আমার সবথেকে বেশি ভালো লেগেছে।মিশু সাব্বির,তৌসিফ মাহবুব,চাষী আলম,মারজুক রাসেল,শামীম হাসান সরকার,তানজিন তিশা,সাবিলা নূর,নাদিয়া আফরিন মিম,সঞ্জনা সরকার রিয়া,ফারিহা শাহরিন,সিফাত শাহরিন,সুমন পাটোয়ারী,মুকিত জাকারিয়া,শরাফ আহম্মেদ জীবন,তামীম মৃধা,মুসাফির সৈয়দ বাচ্চু,সাইদুর রহমান পাভেল,শিমুল শর্মা প্রমুখ সবাই এই নাটকটিতে অসাধরণ অভিনয় করেছেন।সবার পারফম্যান্সগুলো ছিলো দেখার মত।যার কারণে আমার সবথেকে পছন্দের নাটক এটি।এবং বাংলাদেশের দর্শকদের কাছে এটি বহুল প্রচলিত।

 

ব্যাচেলর পয়েন্টের প্রথম মৌসুম শেষ হয় ২০১৯ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখে।এবং ২০১৯-এর ২১ নভেম্বর শুরু হয় দ্বিতীয় মৌসুম।পরে করোনা ভাইরাসের কারণে ৪ এপ্রিল ২০২০ সালে অস্থায়ীভাবে শেষ হয়েছিল,এটি বাংলাভিশন টিভি চ্যানেল এবং ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছিল।২০২০ সালের ১০ সেপ্টেবর আবার সম্প্রচার শুরু করে ব্যাচেলর পয়েন্ট এবং ২০২০ সালের ৯ অক্টোবর শেষ হয় দ্বিতীয় মৌসুম।তারপর ১০ অক্টোবর ২০২০ শুরু হয় তৃতীয় মৌসুম এবং ২০২১ সালের ১৩ এপ্রিল-এ তৃতীয় মৌসুম শেষ হয়।সম্পাহে তিনদিন সন্ধা ৭ টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে তৃতীয় মৌসুম প্রচারিত হয়।

 

সম্প্রতি ব্যাচেলর পয়েন্টের তৃতীয় মৌসুম শেষ হয়েছে এবং পরিচালক কাজর আরেফিন অমি ঘোসণা যে এটিই শেষ মৌসুম এবং এখানেই ব্যাচেলর পয়েন্ট শেষ।কিন্তু ব্যাচেলর পয়েন্ট বাংলাদেশে এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শকদের অধির আগ্রহ ছিল ৪র্থ মৌসুম দেখার জন্য।যার কারণে ব্যাচেলর পয়েন্ট প্রেমিরা ৪র্থ মৌসুম দেখার জন্য পরিচালক কাজল আরেফিন অমির কাছে আবেদন করেন।ব্যাচেলর পয়েন্ট ক্রমধারার সম্পর্কিত ব্যাচেলর ট্রিপ প্রর্দমনী ব্যাচেলর কোয়ারেন্টাইন।ব্যাচেলর পয়েন্টের মূল দেশ বাংলাদেশ।এবং পর্বের সংখ্যা ২০৩ টি।ব্যাচেলর পয়েন্টের প্রযোজক ছিলেন মাসুদুর রহমান ও তৌহিদ তালুকদার এবং সম্পাদক ছিলেন আরিফেন সরকার। সুরকার ছিলেন কাজল আরেফিন অমি।ব্যাচেলর পয়েন্টের ব্যাপ্তিকাল ছিল ২২ মিনিট।আমার ৩টা পর্ব দেখা হয়ে গেছে বর্তমানে,এবং ৪র্থ পর্ব দেখার জন্য অধির আগ্রহে আছি।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)