ছোট ভাইয়ের সাথে আনন্দময় মুহূর্ত।

jakaria

ছোট ভাইয়ের সাথে আনন্দময় মুহূর্ত।

 

ছোট ভাইটির নাম আবরার গালিব। নামটি অনেক সুন্দর এবং তার আরো একটি নাম রয়েছে হাবিবুল্লা। এই ঘটনাটি বেশ কয়েকদিন আগেকার তখন আমি ছোট ভাইকে নিয়ে বারান্দায় লেখাপড়া করতেছিলাম। তাকে এ বি সি ডি এবং অ আ আলিফ বা তা ছা এই হরফগুলো পড়াচ্ছিলাম এবং শুনছিলাম তার মুখ থেকে। কিছুক্ষণ পর সে খেলাধুলার দিকে মনোনিবেশ করল।

আমি যেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম খুবই আনন্দময় ছবি। তার ছোট বোন এর যে খেলনাগুলো রয়েছে সেই খেলনাগুলো নিয়ে হাবিবুল্লাহ খেলতেছে। হাবিবুল্লাহ ও বেশি বড় নয়। ছবিতে তো আপনারা দেখতেই পারছেন। সেই খেলনা দিয়ে ঝুনঝুনি বাজাচ্ছে শব্দ করতেছে একেক সময় একেক রকম আনন্দময় মুহূর্ত অতিবাহিত করতেছে। আমিও তার সাথে আনন্দময় মুহূর্তগুলো শেয়ার করতেছি এবং উপভোগ করতেছি। যে ঝুনঝুনিটি রয়েছে তার তিনটি বল এর মত গোল ঝুনঝুনি রয়েছে। তিন জায়গায় লাগানো, তার মধ্যে থেকে দুটি খুলে গেছে আর একটি রয়েছে চাকার মত ঘুরে। সেই জন্যই আমি হাত দিয়ে ধরে প্লাস্টারের উপর চাকার মতো ঘুরাচ্ছি সেও অনেক খুশি হচ্ছে এবং আমার কাছ থেকে নিতে চাচ্ছে যে আমিও এমনভাবে ঘুরাবো সানের উপর দিয়ে প্লাস্টারের উপর দিয়ে। আমি দিতে চাই না সে আমার কাছ থেকে জোর করে নিতে চায় এতে আমার ভালো লাগে এবং তার যে চাওয়া সেটা আরো বাড়তে থাকে নেওয়ার জন্য। যখন দুই থেকে তিন বার আমার কাছ থেকে চাইলেও যখন আমি দিয়ে দিলাম। আমি দিতে চাইলাম না এইজন্য ও যাতে আমি কিভাবে ঘুরায় সেটা যেন শিখতে পারবা জানতে পারে বা বুঝতে পারে। তারপরে যখন মিলন এমন করে দেখি সে ঘুরাতে পারবে না চাকার মতো করে, কারণ সে ছোট ভালো করে ধরতে পারতেছে না এবং বুঝতে পারতেছে না। পরে আমি হাত দিয়ে ধরে দেখিয়ে দিলাম। পড়ে দেখি, না পারতেছে! চাকার মতো ঘুরাতে প্লাস্টারের উপর দিয়ে।

আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থতার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। আমিও সকলের জন্য দোয়া করব যেন সকলেই আমরা সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি।

 

Device📛: Tecno Spark 7

Camera 📸: 16M Dual camera

Location 🌍: Natuarpara 

Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে

asad18
ছোটদের সাথে খেলা করলে মনে হয় সে ছোটবেলার শৈশবে ফিরে গেছে। ছোটদের সাথে খেলা করতে আসলে অনেক ভালই লাগে।