আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেজর চারটি সমস্যার কারণে ইংরেজি পড়া শিখতে পারছি না পড়তে পারছি না।
#এক নাম্বার সমস্যা হচ্ছে:
প্রথম সমস্যাটাই হচ্ছে আমরা ধরেই রাখি যে ইংরেজি একটা কঠিন ভাষা যে কারণে ইংরেজি আমরা করতেই পারবো না। এই আছে একটা কনসেপ্ট বা ধারণা আমাদের ছোটবেলা থেকেই ঢুকিয়ে দেওয়া হয়েছে মাথায়। আমরা আগেই জানি যে এটি একটি কঠিন ভাষা এ কারণে আমরা এটা শুরু করতে চাই না। কোথায় আছে একটি মনের বাঘ আরেকটি বোনের বাঘ 🐯।
ইংরেজি পড়ার ক্ষেত্রে এটি সবচাইতে বেশি কাজ করে। ইংরেজি পড়ার ক্ষেত্রে ঠিক মনের বাঘ সবচেয়ে বেশি কাজ করে। যা আমাদেরকে পড়তেই শুরু করতে দেয় না। ভয়ে শুরু করি না এবং শুরু করার পরেও, যেহেতু আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছি যে এটা একটি কঠিন ভাষা আমি পড়তে পারবোনা। সুতরাং এটি সাধারণভাবেই আমাদের কাছে কঠিন হয়ে ধরা দেয়। আর এটাই হচ্ছে প্রথম সমস্যা।
#দ্বিতীয় সমস্যাটি হচ্ছে:
ডিকশনারি পড়তে গিয়ে বই নিয়ে মারামারি করা। অর্থাৎ বইয়ের এক পৃষ্ঠ া থেকে প্রথম দু লাইন পড়তে না পড়তেই পরের পেজ দেখা। তো আপনি বই পড়তে বসেছেন নাকি বইয়ের শব্দার্থ দেখতে বসেছেন এটা নিয়েই আপনার মস্তিষ্ক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এই কারণেই আপনি কিছু সময় পড়ার পরেই আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন এবং পড়া বন্ধ করে দিবেন। এটাই হচ্ছে দ্বিতীয় সমস্যা।
#তৃতীয় সমস্যাটি হচ্ছে:
আপনি জানেন না বইটি কেন পড়ছেন। এটা বাংলা পড়ার ক্ষেত্রেও হয় ইংরেজি পড়ার ক্ষেত্রেও হয়। কেউ যদি বলে আপনি এই বইটি কেন পড়ছেন? আপনি যদি বলতেই না পারেন যে আমি এই কারণে করছি, এই বইটির সামারি আমি দেখেছি তাই এই বইটি পরতেছি। বা কোন এক বন্ধু আমাকে বলেছে এই বইটি পড়লে এই বিষয়টি শিখতে পারবি। অর্থাৎ কোন আইডিয়াই যদি না থাকে আপনার এই বই সম্পর্কে তাহলে কিছু সময় পড়ার পরে আপনার আগ্রহ হারিয়ে ফেলবেন। আর আমরা যদি নাই জানি যে কি কারণে আমরা এই বইটি করছি তখনই আমাদের আগ্রহটি হারিয়ে যায়।
#চতুর্থ সমস্যা হচ্ছে:
এই সমস্যাটি হচ্ছে সবচাইতে বেশি বড় একটি মেজোড় সমস্যা। দেখা যাচ্ছে আপনি বইটি একদিন পড়লেন এরপরের ৭ দিন আর আপনার কোন খোঁজ খবর নাই! হতে পারে ইংরেজি কিংবা বাংলা যে কোন বই। অর্থাৎ নিজেকে অভ্যাসে নিয়ে আসতে পারতেছেন না।
উপরোক্ত এই চারটি বিষয়ের কারণেই আমরা ইংরেজি কিংবা বাংলা অথবা কোন কিছুই শিখতে পারতেছি না।



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ