The speed of grinding mill

jakaria

গ্রাইন্ডিং মিলের গতি (The speed of grinding mill)

 

গ্রাইভিং এর কাজে ব্যবহৃত হয় এরূপ ঘৃনায়মান মিলগুলোর গ্রাইভিং মিডিয়া, এর অভ্যন্তরে ঢিলাঢালা ভাবে থাকে। আর বলগুলো মুক্ত সংঘর্ষের দ্বারা গ্রাইন্ডিং সম্পাদিত হয় না। বরং তা হয়ে থাকে এদের গড়ানোর দরুন। সুতরাং মিলের ঘূর্ণয়ন গতি অবশ্যই এরূপ হতে হবে যাতে গ্রাইন্ডিং মিডিয়া এর অভ্যন্তর ভাগের গাঁ ঘেঁষে ঊর্ধ্ব গামী হয়ে পুনরায় নিচের দিকে গড়িয়ে পরে যায়। কিন্তু গতি অধিক হলে এরা পূর্বের চেয়ে আরো বেশি উর্ধ্ব গামী হয়ে একে অপরের উপর পতিত হয়। এতে গ্রাইন্ডিং মিডিয়ার মধ্যে ব্যাপক সংঘষের দরুন দ্রুত গ্রাইন্ডিং সম্পাদিত হওয়ার সময় গ্রাইন্ডিং মিডিয়া ক্ষয়প্রাপ্ত হয়ে প্রডাক্টের মধ্যে ক্ষতিকর উপাদান যুক্ত করতে পারে। অবশ্য ঘূর্ণয়ন গতি বৃদ্ধি পেয়ে যদি এমন এক পর্যায়ে উপনীত হয় যাতে বলগুলো চিত্রে প্রদর্শিত বৃত্তের ঠিক উপর পর্যন্ত উঠে আসে এবং পতিত না হয়ে মিলের ওয়ালের উপর দিয়ে অবিরাম ঘুরতে থাকে, তা হলে আদৌ কোন গ্রাইন্ডিং ঘটবে না। এই অবস্থায় মিল যে গতি প্রাপ্ত হয় তাকে ক্রিটিক্যাল স্পীড বলে। চিত্রে ৩.১ প্রদর্শিত বৃত্তের পরিধিস্থ যে বিন্দুতে বল বৃত্তের কেন্দ্রের সাথে ৪৫° কোন তৈরি করে ঐ বিন্দু থেকে বল গড়িয়ে পড়লে সর্বোত্তম গ্রাইন্ডিং সম্পন্ন হবে। এ ক্ষেত্রে বলগুলো যখন উপর থেকে গড়িয়ে একে অপরের সংস্পর্শে আসে তখন এরা বিভিন্ন গতি প্রাপ্ত হয়। বলের “অ্যাংগেল অব ব্রেক" গতি প্রাপ্ত মিলের কনটেন্ট এর উপর কিছুটা নির্ভর করে। এ ক্ষেত্রে লক্ষ রাখা দরকার যে শুষ্ক বলের চেয়ে সিক্ত বল বেশি পরিমাণে পিচলিয়ে আসে। প্রতি মিনিটে নির্দিষ্ট গতিতে ঘূর্ণায়মান মিলের পরিধির রৈখিক গতি এর ডায়মিটার বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। কাজেই রড মিলগুলো ছোট মিলের চেয়ে ধীর গতিতে ঘুরে থাকে। গ্রাফ হতে দেখা যায় বিভিন্ন লেখক বিভিন্ন অবস্থায় গ্রাইভিং প্রক্রিয়া দেখিয়েছেন। দেখা যায় যে প্রতি ক্ষেত্রে ব্যবহারিক কার্ড তাত্ত্বিক ক্রিটিক্যাল স্পীডের চেয়ে কিছুটা নিচে থাকে ।

 

বলের পরিমাণ (Quantity of ball)

বল চার্জের পরিমাণ (অয়তন ভিত্তিতে) মিলের আয়তনের অন্তত ৪৫% হওয়া উচিত। কিন্তু এটা কোন ক্রমেই ৫৫% এর অধিক হওয়া উচিত নয়। এর জন্য বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম অপটিমাম পরিমাণ রয়েছে। কোন কোন অপারেটর প্রতি চার্জে কছুি নতুন বল দিয়ে থাকে তবে এই জন্য মাঝে মাঝে বল চেক করার দরকার হয়। কার বল সব সময় একই হারে ক্ষয়প্রাপ্ত হয় না।

 

বলের আকার (Size of ball)

বল বা প্যাবেলের পৃষ্ঠ একে অপরের সংস্পর্শে এসে নিজেরা ক্ষয়প্রাপ্ত হতে থাকে। নির্দিষ্ট ওজন ও আয়তনের ছোট বলের পৃষ্ঠ বড়গুলোর চেয়ে বেশি এবং অধিক কার্যকরী। মোট কথা মিলে যদি ৫ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বল রাখা হয় এবং এগুলো যদি ক্ষয়প্রাপ্ত হয়ে ৩.৮ সেন্টিমিটার নেমে আসার পর মিল থেকে অপসারণ করা হয় তবে ৭.৬ সেন্টিমিটার আকারের বলের ভাল ফল পাওয়া যাবে। তবে সামান্য কিছু বড় বলের ব্যবহার কখনো কখনো সুবিধাজনক ফল দিয়ে থাকে।

 

বিদুলফ (Biddulph) নামে একজন সিরামিক বিদ ফ্রিট গ্রাইন্ডিং এর ক্ষেত্রে ৫৫% আয়তনের বল বা প্যাবেলের ব্যবহার দেখিয়েছেন। যা নিচের টেবিলে দেওয়া হল। খুব বেশি ছোট বল ব্যবহার ও ভাল নয়। কারণ এক্ষেত্রে এগুলো কাঁচামালের সাইজের মত একই আকারের হয়ে যায় এবং এরা অতি দ্রুত গতিতে ক্ষয়প্রাপ্ত হয়।

 

 

 

 

My.NOT.3rd.Sub-ce_body_pe.P_69

Comments