পানির অপর নাম জীবন তাই বিশুদ্ধ পানির গুরুত্ব অনেক বেশি।

jakaria

পানির অপর নাম জীবন। জীবনে বেঁচে থাকতে হলে বিশুদ্ধ পানির গুরুত্ব অবশ্যই দিতে হবে। মাটির নিচ থেকে যে পানি উত্তোলন করা হয় এই পানি কি আদৌ বিশুদ্ধ! আমরা যে পানি পান করি এই পানি কি বিশুদ্ধ? কখনো চিন্তা করি না কারণ পানি পিপাসা লেগেছে পানি পান করো তাহলেই হয়ে যাবে। সুস্থ থাকতে হলে অবশ্যই সুস্থ খাবার খেতে হবে। অস্বাস্থ্যকর খাবার খেলে অসুস্থ হয়ে পড়বে এটাই স্বাভাবিক। আমরা জানি অস্বাস্থ্যকর খাবার খেলে শরীর ও মন কোন কিছুতেই ভালো লাগেনা।






আমি আপনাদের যে ছবিগুলো শেয়ার করেছি ।আপনারা দেখতে পেরেছেন যে, আমি বোতলের ভিতরে পানি ভর্তি করে আমার টেবিলে রেখে দিয়েছি। এর কারণ হলো গতকাল অনেক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে হোস্টেলের বারান্দা দিয়ে পানি উঠেছিল। এমনকি পানি তোলার মটরের ভিতরেও পানি প্রবেশ করে। ময়লাযুক্ত পানি প্রবেশ করার কারণে পানির ট্যাংকিতে ময়লা গুলো জমা হয়। তখন আমরা বুঝতে পারি যখন মটর চালু হয়ে যাবে তখন অটোমেটিক পানি ট্যাংকির ভিতরে যাবে। তাই আমরা বোতল ভর্তি করে পানি সংগ্রহ করে রাখি পানির মোটর চালু হওয়ার আগেই। এর আগেও এমন হয়েছিল যে কারণে আমরা মেধা কাজে লাগিয়ে বা গত অভিজ্ঞতা কাজে লাগিয়ে পানি সংগ্রহ করে রাখি। কারণ পানি পান করলে শরীর সুস্থ থাকে এবং সাবলীল থাকে।


আমি ময়লাযুক্ত পানি খাব না এবং অন্যজনকেও খেতে দেব না। যে ময়লাযুক্ত খাবার খাচ্ছে তাকে সাবধান করে দিতে হবে যেন সে ময়লাযুক্ত পানি পান না করে। সে হয়তো জানে না ময়লাযুক্ত পানি পান করলে অসুস্থ হয়ে পড়বে তাই সে পান করছে। আমাদের দায়িত্ব তাকে জানিয়ে দেওয়া। আমাদের সব সময় সচেতন থাকতে হবে। বেশি বেশি পানি পান করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তায়ালা আমাদের শরীরকে সুস্থ রাখার তৌফিক দান করেন। সুস্থতা হচ্ছে সবচাইতে বড় একটি নেয়ামত। যে অসুস্থ হয়ে পড়ে সেই ব্যক্তি বুঝতে পারে সুস্থতার কদর।


Srery Bangladesh

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png