নোট: আমরা এই অধ্যায় থেকে প্রাইমারি ক্রাশার এর কাজ সম্পর্কে জানব।
©প্রাইমারী ক্রাসার (Primary crusher):
শক্ত কাঁচামাল ক্রাসিং করার জন্য অনেক গবেষক বিভিন্ন গবেষণা মূলক কর্মকান্ড পরিচালনা করেছেন। এদের মধ্যে মিলার ও সাজেন্ট-হার্ড ম্যাটেরিয়াল ক্রাস করার উদ্ভাবনী প্রক্রিয়ার বর্ণনা দিয়েছেন নিম্নরূপে।
১। ডবল ও সিংগেল টোগল জ্য-ক্রাসার যে কোন শক্ত, কিন্তু ফ্রি ব্রেকিং রক ক্রাস করতে পারে। এদের দ্বারা ম্যাটেরিয়ালকে পত্রবৎ বা ষ্টিকি হওয়া পর্যন্ত ক্রাশ করা যায়। সূক্ষ দানা আকৃতির উৎপাদন (product) এর ক্ষেত্রে সিংগেল টোগল মেশিন ব্যবহার করা হয়।
২। দীর্ঘ ও খাট শ্যাফট বিশিষ্ট জাইরেটরী ক্রাশার এবং কোন ক্রাশার শক্ত ম্যাটেরিয়াল যেমন- সিলিকা, ফ্লিন্ট এবং শক্ত ফায়ার ক্লের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
৩। ক্রাশিং রোল গিয়ার বা বেল্ট চালিত একটি মেশিন। ইহা মসৃণ খাজ কাটা বা দাত যুক্ত হয়ে থাকে। এরা এককভাবে বা জোড়ায় জোড়ায় থাকতে পারে। ম্যাটেরিয়ালকে ছোট করতে এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভারী কাজের জন্য গিয়ার রোল ব্যবহৃত হয়। এরা একক বা ভিন্ন ভিন্ন গতিতে কাজ করে থাকে।। বিভিন্ন গতির দাত যুক্ত রোল আঠালো কে পৃথক করে থাকে। পাথর বহনকারী নরম ক্লের ক্ষেত্রে সিলিড্রিক্যাল বা কনিক্যাল রোলার ব্যবহার করা হয়ে থাকে। এর হেলিক্যাল গ্রুভ বা গ্রেড কে ভাংঙ্গতে সাহায্যে করে এবং পাথরগুলো বোলারের এক প্রান্তে এসে জমা হয়। গিয়ার চালিত মসৃন রোলার কখনো কখনো একে অপরের উপর জোড়ায় জোড়ায় থাকে। এ ক্ষেত্রে এরা ফাইন ম্যাটেরিয়াল উৎপন্ন করে। সিংগেল রোল ব্রেকার বিভিন্ন হার্ডনেস এর আঠালো ম্যাটেরিয়াল ক্রাশ করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। সাটল রোল ক্রাশার এ টানিং এর সময় রোলারগুলো একে অন্যের দিকে মুভ করে থাকে। এই ক্রাশার হার্ড নাম্প এবং সফট ক্লের পাথরের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ ধরনের ক্রাশার ইউরোপে খুবই জনপ্রিয়।
8। হেমার মিল বা হেমার পালডারাইজার বর্তমানে ক্রাশিং শিল্প করখানায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ ক্রাশার হার্ড বা সফট, শুষ্ক বা সিক্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এক বার অপারেশন করেই এরা বড় বড় লাম্পকে ভেঙ্গে ডাস্ট এ পরিনত করতে পারে। তাই এই জাতীয় ক্রাশারের দ্বারা ক্রাশিং করা ম্যাটেরিয়ালের সাইজ ও গ্রেডিং সঠিকভাবে নিয়ন্ত্রণ করা দূরহ।
অরিজিন্যাল পালম্যান (Original pallman) মডেল হেমার মিলের মুলনীতি প্রয়োগ করে মধ্যম হার্ডনেস ম্যাটেরিয়ালস- যেমন- কে, জিপসাম, বেন্টুনাইট, ফেল্ডসপার, কেওলিন, চক, ট্যাঙ্ক ইত্যাদি অতি ফাইন গ্রাইন্ডিং করা হয়ে থাকে।
My.NOT.3rd.Sub-ce_body_pe.P_58


