২২ তারিখ দুপুরে আমাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এই লিখিত পরীক্ষার পরেই প্রাকটিক্যাল পরীক্ষার প্রস্তুতি। প্রাকটিক্যাল পরীক্ষার খাতাগুলো লিখতে লিখতে অনেক ব্যস্ত এখন। ব্যস্ততার কারণ হচ্ছে ২২ তারিখে পরীক্ষা শেষ হল ২৫ তারিখে আবার প্রাকটিক্যাল পরীক্ষা। তাহলে মাঝখানে যে সময়টুকু গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমাদের পাঁচটি সাবজেক্টের সমস্ত জবাব রেডি করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে। এই কারণে এই এত ব্যস্ততা এবং অনেক চাপে পড়ে আছে মেন্টালিটি। আরো বেশি চাপ লাগতেছে বাকি যারা আছে তারা হোস্টেলে থাকে না এবং তাদেরকে আপডেট জানানোর জন্য। সমস্ত প্রাক্টিক্যাল খাতার ছবি গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হয় তারপরে সেই ছবি থেকে তারা প্র্যাকটিক্যাল খাতায় লেখালেখি শুরু করে দেয়। অর্থাৎ আমাদেরকে সর্বপ্রথম লিখতে হয় এবং তারপরে তাদের মাঝে সাপ্লাই করে দিতে হয় তাছাড়া অনেক সময় লাগবে যে সময় আমাদের হাতে বা তাদের হাতে নেই। এ সমস্ত ব্যস্ততার কারণেই হ্যাংআউটে বেশি সময় দিতে পারছি না। আবার দেখা যাচ্ছে প্রাক্টিক্যাল পরীক্ষার শেষ হলে বাসায় চলে যেতে হবে। বাসায় চলে গেলে অনেক ব্যস্ত থাকতে হয় দোকানে থাকতে হয় বাড়ির কাজ করতে হয় সমস্ত কিছু মিলেই দেখা যায় ব্যস্ত। আবার বগুড়া থাকতে দেখা যায় ওয়াইফাই থাকে অল টাইম কিন্তু বাসায় গেলে তো আর ওয়াইফাই থাকবে না। তখন এমবি কিনতে হবে আর এমবি যে দাম! অফার ছাড়া এমবি কিনলে পোষায় না। অনেক টাকার ব্যাপার-স্যাপার আমার কাছে। কারণ আমি মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে। ধরা যায় মধ্যবিত্ত পরিবারের চাইতে নিম্ন শ্রেণিতে বর্তমানে অবস্থান করতেছি। ভালোভাবে নেট পায় না নেট না থাকলে ভালোভাবে সময় দাও যায় না। বিশেষ করে ডিসকোড সার্ভারে অনেক ভালো নেট না থাকলে নেটওয়ার্ক সমস্যা দেখায়। সমস্ত কারণে দেখা যায় অনেক সমস্যা। আপনাদের সাথে যে ছবিগুলো শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে। ভালো না লাগলেও এভাবেই আমাদের প্র্যাকটিক্যাল করতে হয় কারণ আমরা তুমি অনেক ছেলেপেলে থাকি। সবাই মিলে অ্যাসাইনমেন্ট পড়ে কার খাতা কোথায় কি অবস্থায় থাকে ধুলা অন্ধকার সব।
সমস্ত চাপ পড়ে যায় এই প্রাকটিক্যাল পরীক্ষার সময়। কারণ আমাদেরকে প্রাকটিক্যাল লেখার জন্য সব পথম থেকে জবগুলো দেওয়া হয় না। বা কোন ছাত্র তেমনভাবে গুরুত্ব দেয় না পরীক্ষার মাঝে বা পরীক্ষা আর কিছুদিন আগে দিয়ে দেয় তখন আর পরীক্ষা জন্য এসাইনমেন্ট লেখা হবে পরীক্ষা শেষ হলে প্রাকটিকাল পরীক্ষা সব শেষ করে দেওয়া হয়।


