প্রিয় পাঠক,
আমাদের মুদির দোকানে আপনাকে স্বাগত।
আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আপনাদের দোয়া এবং ভালবাসায় আমিও ভাল আছি। সকলের সময় ভালো যাক এই প্রত্যাশা করি।
আজকের বিষয়বস্তু
আমার এই লেখার মাধ্যমে আপনাদেরকে আমাদের এই দোকানের মালামাল কিংবা দ্রব্যাদি আপনাদের সাথে শেয়ার করা হবে এবং বর্তমান বাজারের পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করা হবে।
যদিও আমার বাজার বেশি একটা পছন্দ নয় তারপরেও আপনাদের সাথে উপস্থাপন করতেছি বাজার সম্পর্কে এবং আমাদের মুদির দোকান সম্পর্কে। বাজার কেন পছন্দ নয় এ সম্পর্কে অন্য কোন একদিন আপনাদের সাথে শেয়ার করব।
আমাদের এই দোকানে প্রায় সমস্ত কিছুই বিক্রি করা হয়ে থাকে। দেখতে পারছেন এখন ডিম। এই ডিম আমরা খুচরা বিক্রি করে থাকি এবং পাইকারি দরেও বিক্রি করে থাকি। এই ডিমের দাম আগে ছিল ৩০ টাকা ২৫ টাকা হালি। আর এখন সেই ডিমের দাম বৃদ্ধি হয়ে 40 টাকায় পৌঁছেছে। তারপরেও এখন একটু কম ৪০ টাকা কারণ ৫০ টাকার ৬০ টাকা হালি অব্দি চলে গিয়েছিল।
বাচ্চাদের জন্য হরেক রকমের খাবারের আইটেম। উদাহরণস্বরূপ চকলেট, চিপস, কেক, বিস্কিট, চানাচুর, বাদাম, খেজুর, তেঁতুল, ফলের রস ইত্যাদি এছাড়াও আরো অনেক রকমের খাবার রয়েছে যেগুলো ছোট বড় সমস্ত মানুষই গ্রহণ করতে পারে যে সমস্ত খাবার আপনাদের সামনে উপস্থাপন করেছি এগুলো এবং যেগুলো উপস্থাপন করেন আপনার ছবিতে দেখতে পারছেন অনেক রকমের খাবার সমস্ত খাবার ছোট বড় সবাই ভক্ষণ করতে পারবেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বা খাবার। আমরা প্রতিনিয়ত ডাউল, চাউল এগুলো ক্রয় করে থাকি যা আমাদের এই দোকানেও রয়েছে। এমনকি মুড়ির চাউলসহ চিড়া, মুড়ি, বুট-কালাই এবং এংকার কালাই, লবণ, চিনি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লাচ্চা, সেমাই। তরকারিতে সজ-মসলা হিসেবে আমরা নিত্য প্রয়োজনীয় মসলা বিক্রয় করে থাকি যা আপনাদের সাথে উপস্থাপন করা হয়েছে।
শিশু বাচ্চাদের জন্য খাবার দুধ। অর্থাৎ যে সমস্ত বাচ্চারা মায়ের বুক থেকে দুধ পায়না তাদের জন্যই আমাদের এই ব্যবস্থা। বর্তমানে এই খাবারের দুধ গুলো মনে হয় সমস্ত বাচ্চাদেরকেই খাওয়ানো হয়। যে বাচ্চারা তার মায়ের স্তন থেকে দুধ পাওয়া সত্ত্বেও এই খাবারগুলো খাওয়ান তাদের আসলেই উচিত নয় এমন করা। কারণ মায়ের বুক থেকে পাওয়া দুধের মধ্যে সৃষ্টিকর্তা যত রকমের ভিটামিন পুষ্টিকর খাবার রয়েছে তা দিয়ে থাকে কিন্তু এই গুড়া দুধ অর্থাৎ আমরা যে সমস্ত দুধ বাজার থেকে কিনে থাকি তার মধ্যে নেই।
আপনাদের সাথে আরো অনেক কিছু উপস্থাপন করা হয়েছে যেমনটি ভাবি প্যাকেট চাউল অর্থাৎ চাষি, প্রাণ চিনিগুড়া এগুলো প্যাকেট জাট পোলার চাউল। আরো রয়েছি সরিষার তেল, সয়াবিন তেল, কোম্পানি থেকে ক্রয় করা দ্রব্যাদি আমরা বিক্রয় করার জন্য দোকানে রাখি। আমাদের কাছে খোলা তেলও রয়েছে যা অনেক ভালো মানের হয়ে থাকে।।
আপনাদের সাথে আরো উপস্থাপন করা হয়েছে মাথায় শ্যাম্পু ব্যবহার করতে পারেন সাবান ব্যবহার করতে পারেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের শ্যাম্পু রয়েছে। লুডুস রয়েছে গুড়া দুধ ছোট প্যাকেট গুলো রয়েছে যা আমরা বিভিন্ন সময় বিভিন্ন খাবারের কাজে ব্যবহার করতে পারি।
এখন দ্রব্য কিংবা এই সমস্ত মালামালের ডেট সম্পর্কে একটু সতর্ক থাকা আমাদের অত্যন্ত জরুরি। কারণ ডেট ওভার দ্রব্যাদি আমরা যদি ভক্ষণ করি কিংবা ব্যবহার করি এতে আমাদের অনেক সমস্যা দেখা দিতে পারে তাই এই সমস্ত দ্রব্যাদির ডেট দেখে আমরা জানি ক্রয় করি। আমরা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকি যেন আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে ওই সমস্ত দ্রব্যাদি না দেই যে সমস্ত দ্রব্যাদিতে ডেট ওভার হয়ে গেছে।
যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই মুদির দোকানর দ্রব্যাদি সম্পর্কে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
Device 📛 Tecno Spark 7
Camera 📸 16M Dual Camera
Location 🌍 Bangladesh



ভালো একটা তথ্য দেওয়ার জন্য