ফিলট্রেশন (Filtration)
সূচ (Introduction) :
সিরামিকের দ্রব্যাদি তৈরি করার জন্য বিভিন্ন পদ্ধতির প্রচলন রয়েছে। প্রচলিত পদ্ধতিগুলো নির্ধারণ করা হয়। মূলত দ্রব্যের আকার, আকৃতি এবং উৎপন্ন দ্রব্যের গুনাবলির উপর ভিত্তি করে। এ সব পদ্ধতিতে পানির তারতম্য হয়ে থাকে। সাধারণত কাস্টিং দ্রব্যাদি তৈরি করার জন্য সবচেয়ে বেশি পানির দরকার হয়। তার কম পানির প্রয়োজন পরে জিগারিং ও জলিং পদ্ধতিতে দ্রব্য তৈরি করার জন্য। আবার একটু পদ্ধতিতে আরও কম পানির প্রয়োজন পরে। সর্বাধিক কম পানির প্রয়োজন হয় ড্রাই প্রেসিং পদ্ধতিতে এবং তৈরি করার জন্য। উল্লেখিত পদ্ধতিগুলোর মধ্যে যে কোন পদ্ধতিতে দ্রব্য তৈরি করা হোক না কেন দুধ্যের উপাদানগুলো উত্তমরূপে গ্রাইন্ডিং ও সুষম মিশ্রণে রূপান্তরিত করা হয়। দ্রব্যের ফরমিং জনাবলী উন্নয়নের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই এদের বলমিল থেকে প্রাপ্ত বডি স্লিপ দিয়ে সরাসরি কোন দ্রব্য উৎপাদন করা হয়। না। বরং স্লিপ থেকে পানি অপসারণ করে এদের কেকে পরিণত করা হয়। এ কেককে বিভিন্ন উপয়ে ট্রিটমেন্ট করা হয়। তার পর এদের সাথে প্রয়োজন অনুযায়ী পানি মিশ্রত করা হয়। অনেক সময় কেক থেকে পানি অপসারণ করেও দ্রব্য উৎপাদনের উপযোগী করা হয়ে থাকে। আবার অনেক সময় কে বিশোধন করার জন্য কে কে সাসপেনশনে পরিণত করা হয়। তারপর ঐ সাসপেনশন থেকে পানি অপসারণ করে এদের কেকে পরিণত করে কে সংগ্রহ করা হয়ে থাকে। পানি অপসারণ করার এ পদ্ধতির নামই হল ফিস্ট্রেশন। দ্রব্য উৎপাদন প্রক্রিয়ায় এবং কে বা অন্যান্য কাঁচামাল বিশোধন প্রক্রিয়ায় এই ফিস্ট্রেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । ইহা সিরামিক দ্রব্য উৎপাদনের একটি অতি আবশ্যকীয় পর্যায়।
কোন কঠিন ও তরল পদার্থের মিশ্রণকে পোৱাস বা ছিদ্র যুক্ত মাধ্যমের মধ্য দিয়ে চালনা করে কঠিন থেকে তরল পদার্থ পৃথক করা যায়। এখানে কঠিন পদার্থগুলো মাধ্যমের উপরে অবস্থান করে। পৃথকীকরণের এই ভৌতিক প্রক্রিয়াকে ফিন্ট্রেশন বলে। অর্থাৎ উৎপাদনের যে প্রক্রিয়ায় কঠিন ও তরলের মিশ্রণকে কোন
সিরামিক বডি প্রিপারেশন
গোরাস বা ছিদ্রযুক্ত মাধ্যমের মধ্য দিয়ে চালনা করে আলাদা করার উপায়কেই ফিন্দ্রেশন বলে। এখানে। পোৱাস ফিল্টারিং মাধ্যমের উপর কঠিন পদার্থ কেক আকারে জমা হয়। একে ফিল্টার কেক বলে।
এই প্রক্রিয়া তাত্ত্বিক ক্ষেত্রের চেয়ে ব্যবহারিক ক্ষেত্রের উপর ভিত্তি করেই আবিষ্কৃত হয়েছে। এ জন্য অনেক ধরনের ফিস্ট্রেশন ইকুইপমেন্ট ও অপারেশন পদ্ধতি রয়েছে। বর্তমান ফিন্ট্রেশন থিউরী বেশির ভাগ ক্ষেত্রেই পরীক্ষণ ডাটার উপর প্রতিষ্ঠিত এবং অধিকাংশ স্নারির হিসাবের জন্য নির্দিষ্ট পরীক্ষণ তথ্যের দরকার হয়।
ফিল্টারিং ইউনিটের ভিতর দিয়ে কঠিন ও তরলের মিশ্রণকে অতিক্রম করানোর জন্য বাহ্যিক শাক্ত প্রয়োগের দরকার হয়ে থাকে। কারণ এ ক্ষেত্রে ফিল্টারিং মাধ্যম ও কেক উভয়েই এই প্রক্রিয়ায় বাধ্য প্রদান করে। এই শক্তি দুইভাবে প্রয়োগ করা যেতে পারে। প্রথমত যে দিক দিয়ে স্নারি প্রবেশ করানো হয় সেদিক দিয়ে চাপ প্রয়োগ করে। দ্বিতীয়ত তরল বাহির হওয়ার প্রান্তে বায়ু শূন্যতার সৃষ্টি করে। কোন কোন ধরনের ফিল্টারের প্রয়োজনীয় চাপ প্রদান করার জন্য লিকুইড হেড ব্যবহার করা হয়। ফলে ফিল্টারিং মিডিয়া দিয়ে অভিকর্ষী টানে পানি নিচে পরে। অন্য ধরনের ফিল্টারে ধনাত্মক বা ডেকুয়াম পাম্প দ্বারা প্রয়োজনীয় শক্তি প্রদান করা হয়।
ফিস্টারিং মিডিয়া হিসাবে সচরাচর শক্ত ফিল্টার ক্লথ ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে ক্লথ ট্রু ফিল্টারিং মিডিয়া হওয়া আবশ্যক নয়। কারণ তরল স্নারিতে যে সব কঠিন কনিকা থাকে তাদের গড় আকার ক্লথের ফাইবারের বুননের মধ্যবর্তী গড় ওপেনিং এর আকার অপেক্ষা ছোট হয়। ফ্লেবিক ক্লথের উপর সলিড পার্টিক্যালগুলোকে আটকিয়ে রাখে, ফলে ক্লথের উপর সলিড ম্যাটেরিয়ালের একটি স্তর পরে যা প্রকৃত ফিল্টারিং মিডিয়া হিসাবে কাজ করে। কাজেই অপারেশনের প্রারম্ভে এই স্তর ফরমেশন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সলিড থেকে লিকুইড পৃথকীকরনের সমস্যাবলী বিভিন্ন ধরনের অপারেশনের মাধ্যমে সমাধান করা যায়। এগুলো সলিডের গুণাগুণ, মিশ্রণে সলিড ও লিকুইডের অনুপাতের উপর নির্ভর করে। যখন মিশ্রণে তরলের তুলনায় কঠিন পদার্থের পরিমাণ কম থাকে তখন এদেরকে ফিন্ট্রেশন প্রক্রিয়ায় পৃথকীকরণ করা হয়। সাসপেনশনে যদি সলিডের পরিমাণ বেশি থাকে তবে প্রেসিং বা সেন্ট্রিফিউজিং প্রক্রিয়ায় এদের পৃথক করা হয়। আশ্চার্যের বিষয় হল, যে পৃথকীকরণ প্রক্রিয়ায় সেন্ট্রিফিউজ ব্যবহার করা হয় সেখানে মিশ্রণে সলিডের পরিমাণ খুবই নগন্য। ইহাই প্রকৃত ফিক্ট্রেশন। সলিড ও লিকুইডের মিশ্রণ থেকে এদের পৃথকীকরনের বিভিন্ন পদ্ধতির মধ্যে ইহা অধিক গুরুত্বপূর্ণ। তাই সেন্ট্রিফিউজিং এ-এর চেয়ে বিশদভাবে এর বিবরণ দেওয়া হবে। এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট হল যে, তত্ত্বের পরিবর্তে ব্যবহারিক ক্ষেত্রের উপর ভিত্তি করেই এই প্রক্রিয়া আবিষ্কৃত হয়েছে। ফলে ফিক্ট্রেশন প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রপাতি বিচিত্র ধরনের হয়ে থাকে। যে সমস্ত শিল্পকারখানায় ফিল্টার ব্যবহৃত হয় ঐ সমস্ত ইন্ডাষ্ট্রীর বিশেষ যান্ত্রিক উপযোগীতার উপর নির্ভর করে এদের ধরন ঠিক করা হয় ।
My.NOT.3rd.Sub-ce_body_pe.P_127


