দেশি মুরগির ছোট বাচ্চা।
আমাদের বাড়িতে যে সমস্ত ছোট বাচ্চা পালন করা হয়। শুধু ছোট বাচ্চা নয় বড় মুরগিও পালন করা হয় কিন্তু প্রফেশনাল ভাবে যে অনেকগুলো মুরগি পালন করবে এমনটি নয়। মুরগিগুলো পালন করি আমরা আমাদের সব কিংবা ইচ্ছা আছে এই কারণে। বাড়িতে বেশ কয়েকটি মুরগি আছে অর্থাৎ চার থেকে পাঁচটি মুরগি রয়েছে। তার মধ্যে এই একটি মুরগি অনেকগুলো বাচ্চা সাথে নিয়ে ঘুরতেছে।
আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগি পালন করা ও তাদের ছবি। অনেক মুরগির ডিম পারে তার মধ্যে এই মুরগিটিও অন্যতম। এই মুরগিগুলো যখন ডিম দেয়া শুরু করেছে তার মধ্য থেকে কিছু ডিম খাবারের জন্য রাখা হয়। আর কিছুডিম মুরগিকে বাতে দেওয়ার জন্য রাখা হয়। মুরগির যখন ডিম পাড়া শেষ হয়ে যায়, তখন মুরগি বাতে বসার জন্য শুধু ধামাধুমা পারে। তখন আমরা বুঝতে পারি মুরগি এখন বাতে বসবে ডিম ফুটিয়ে বাচা আনার জন্য। তখন আমরা অনেকগুলো ডিম দেই তার জন্য। ডিমগুলো ফোটাতে তার প্রায় ২৫ দিন থেকে ১ মাস লেগে যায়। এর মধ্যেই অনেকগুলো ডিম ফুটিয়ে বাচ্চা বাহির হয় এবং কিছুদিন নষ্ট হয়ে যায় যেগুলো ঠিকমতো তা পায়নি। এখন আমাদের মুরগির বাচ্চা হেঁটে হেঁটে বেড়াচ্ছে। বেশ কয়েকটি মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং কাক পাখি, কুকুর, বিড়াল এগুলোর হাতেও অনেকেরই মারা যায় তবে আমাদের হয়তো জায়নি। এই মুরগি বাচ্চা গুলো যেন কোন শত্রুর হাতে না পড়ে এজন্য তার মা অনেক আপ্রাণ চেষ্টা করে তার জীবনে বাজি রেখে। ভয় করে না কুকুরকে ভয় করে না বিড়ালকে ভয় করে না কোন মানুষকে। যে কেউ যেকোনো পরিস্থিতিতেই তার বাচ্চাগুলোকে যদি ধরার চেষ্টা করো তখন আমি তার উপরে আক্রমণ করে মুরগির বাচ্চার মা। আমি যে ছবিগুলো তুলেছি এই ছবিটার সময়ও আমাকে অনেক ভাবে বাধা দেয় ভাবছে যে আমি তার কোন ক্ষতি করতে চাচ্ছি।



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ