বন্ধুর সাথে পরীক্ষা দেওয়ার পর দেখা

jakaria
আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।

আমি যখন কলেজের সামনে, তখন বন্ধুর সাথে দেখা
বন্ধুর সাথে দেখা করার মুহূর্ত এবং বিভিন্ন কথাবার ্তা আপনাদের সাথে শেয়ার করব শুনুন তাহলে।

সেই দিন শুধুমাত্র সিভিল ডিপার্টমেন্টের এবং অন্যান্য ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল সিরামিক ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল না। রেগুলার পরীক্ষা ব্যতীত পরীক্ষাগুলো তখন ছিল।

সেইদিন সিরামিন ডিপার্টমেন্টের ছাত্ররা পরীক্ষা দিতে যায়নি কারণ তখন পরীক্ষা ছিল না

যার কে আপনাদেরকে দেখাচ্ছি এই পিকচারের মধ্যে তার নাম হচ্ছে আব্দুস সালাম। সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের অধ্যায়নরত ছাত্র।

আমাদের রুমমেট অর্থাৎ আমরা সকলেই একসাথে থাকি। এরমধ্যে সিভিল ডিপার্টমেন্টের আরো একজন রয়েছে। তাছাড়া ও অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীর সহ একই সেমিস্টারের অর্ধানরত আমরা সকলে থাকি।

আমরা সকলেই একসাথে খেলাধুলা করতে চাই। আমার কাজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়েছিল। অর্থাৎ বন্ধুরা পরীক্ষা দিতে গিয়েছে এবং আমরা ওদের কে নিয়েই খেলাধুলা করি যে কারণে বিকেলবেলা খেলা হয়নি তার অন্যতম কারণ হচ্ছে:-

বিকেল বেলায় ব্যাডমিন্টন খেলা হয় কিন্তু ওই দিন কক ছিল না। কোন বন্ধু-বান্ধব কক লুকিয়ে রেখেছিল। যে কারণে খুঁজে পেলাম না সেই কক।

অনেক সময় ধরে খুজলাম কিন্তু পেলাম না যে কারণে আমি একাই ঘোরাফেরা করতেছি ঘুরতে ঘুরতে কলেজের দিকে চলে গেলাম দেখি ওইদিকে ভলিবল খেলা হচ্ছে কিনা।

ওইদিকে হাটি হাটি পা পা করে যাচ্ছি ইতিমধ্যেই কলেজের সামনে পৌঁছে গেলাম। তখনই দেখি সালাম সজীব আশিক এবং মশিউর সব বন্ধুরাই চলে এসেছে পরীক্ষা দিয়ে।

বন্ধুরা বলেছে কি রে খেলাধুলা করিস না? কেন এখন তো খেলাধুলা করার সময়। খেলাধুলা বাদ দিয়ে এইখানে এসেছিস কেন?

আমি বললাম কক খুঁজে পাচ্ছি না কেউ হয়তো লুকিয়ে রেখে দিয়েছে। এ কারণে ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম। তখন বন্ধুদের সাথে করে নিয়ে চলে গেলাম খেলার জন্য।

ভলিবল খেলতে গিয়ে দেখি অনেক বন্ধুরা সেখানে ভলিবল খেলতেছে তাই আমি সজীব এবং আশিক দুইটি দলের বিভক্ত হয়ে ভলিবল খেলার জন্য নেমে পড়লাম।

পরিশেষে বন্ধুর সাথে কয়েকটি ছবি উঠে খেলাধুলার জন্য নেমে পড়েছিলাম তাই আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম।

আজকের মত এ পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার প্রোফাইলে লক্ষ্য রাখুন আমি আপনাদের সাথে আছি।

Comments