ইয়াসিন ভাই আমাদের বট গাছের মতো ছায়া দিয়ে আছে।

jakaria

অপসিন ভাই, আমরা আপনাকে এই সেরি প্ল্যাটফর্ম থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সালাম আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন এবং সকলেই ভালো আছেন।

আজকের এই পোস্টটি সম্পুর্ণ ভিন্ন হবে।

 

ভূমিকা:

অপসিন ভাই এর অপর নাম ইয়াসিন ভাই। অপসিন ভাই আমাদের একটি বটগাছের মত পাশে আছেন। শুধুমাত্র পাশে থেকেই নয় আমাদের অনেক ভাবে সাহায্য করছে এবং করতেছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। এই অপসিন ভাই সকলকে একত্র করেছে। তার কথা বলতে গেলে শেষ হবে না। তিনি আমাদের সকলকে নিয়ে এই প্লাটফর্মে কাজ করার চিন্তা করেছেন। বাংলাদেশে এমন কোন ব্যক্তি আছে কি না যে অপসিন ভাইয়ের মতো আমাদের পাশে দাঁড়াতে পারবে। আমার মনে হয় নাই। আমাদের উচিত অপসিন ভাইয়ের সাথে লেগে থাকা‌

 

কাজ:

এই প্ল্যাটফর্মের কাজ হচ্ছে প্রত্যেকদিন পোস্ট করা। আপনি ভাবছেন অনলাইন থেকে অনেক আর্টিকেল আছে এগুলো কপি করে এই প্ল্যাটফর্ম এ পোস্ট করব। আপনি যদি এরকম ধারনা পোষণ করে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল। এই প্ল্যাটফর্মেই কি কি রুলস আছে? সকল প্রকারের রুলস আমাদেরকে অপসিন ভাই সহজ ভাবে বুঝিয়ে দিয়েছে। সেই রুলস অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আর যদি আমরা মনগড়া কাজ করি তাহলে আমাদের কে এই প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দেবে। আমরা যেন এই প্ল্যাটফর্ম থেকে ব্লক না খাই তার অপসিন ভাই আমাদের প্রতিনিয়ত ও সতর্ক করে দেন।

 

ছেরি প্ল্যাটফর্ম:

ব্লগ মূলত weblog এর সংক্ষিপ্ত। আবার কেউ কেউ বলে ভার্চুয়াল ডাইরি। এই প্লাটফরমটি হচ্ছে ব্লগিং সাইট। প্রতিনিয়ত ব্লগ সাইট তৈরি হচ্ছে। কিন্তু আপনাকে মাথা খাটিয়ে দেখতে হবে কোন ব্লগ সাইট ভালো, সেই সাইটে আপনাকে স্থির ভাবে কাজ করে যেতে হবে। আর এজন্যই অপসিন ভাই আমাদেরকে এই প্লাটফর্মে কাজ করার জন্য বলেছিলেন। কারণ এই প্ল্যাটফর্মের যে কয়েন রয়েছে সেই কয়েন এর ভবিষ্যৎ ভালো হতে পারে ইনশাল্লাহ হবে। এই কয়েনের ভ্যালু আগে অনেক কম ছিল কিন্তু এখন অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা যদি সকলেই একত্র হয়ে এই প্লাটফর্মে কাজ করি তাহলে সামনে এগোতে পারবে। আর যারা নতুন তাদের কে সাহায্য করবো।

 

দূরে যাওয়ার কারণ:

ইয়াসিন ভাই আমাদের ভালোবাসে, আগামীতেও ভালবাসবে। কিন্তু আমারা এমনও কিছু ভুল করি যা ক্ষমার অযোগ্য। আমরা শুধু এখানে প্লাটফর্মে কাজ করার জন্যই আসে নি এখানে আমাদের বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক তৈরী হয়ে গেছে। আমরা যদি একে অপরকে খোঁজ না নেই তাহলে তো সম্পর্ক থাকবে না। আমাদের কমিউনিকেশন ভালো থাকতে হবে তাহলেই ভবিষ্যত উজ্জ্বল হবে ইনশাআল্লাহ।

 

কমিউনিটি:

আমরাএকেকজন একেক জায়গায় থেকে এই কমিউনিটিতে একত্র হয়ে কথাবার্তা বলি, একে অপরকে জিজ্ঞাসা করি। আপনার দিনকাল কেমন যাচ্ছে? আপনার কাজ কেমন চলছে? ইত্যাদি বলে খোঁজ খবর নেই! আমাদের কি এই ভাবেই সম্পর্ক তৈরি করে নিতে হবে। আমাদের যে এই কমিউনিটির এডমিন ইয়াসিন ভাই সে আমাদের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন এখনো করেন। আমরা যদি তার সাথে কমিউনিকেশন না করি তাহলে সে মনে কষ্ট পাবে। আমাদের এই দিক গুলো খেয়াল রাখতে হবে। এই দুই দিনের দুনিয়াতে কেউ আমরা থাকবো না! কেন আমরা অপরকে কষ্ট দিতে যাব। কেন অন্যের সাথে খারাপ ব্যবহার করবো আমরা। সব সময় চেষ্টা করতে হবে আমার কথার দ্বারা যেন কেউ কষ্ট না পায়।

 

উপার্জন:

উপার্জন বলতে এখানে আমরা যদি ব্যক্তিগতভাবে একা একা কাজ করি তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। তাই আমাদেরকে ইয়াসিন ভাই একত্র করেছেন অনেক কষ্টসাধ্য করে। তার কষ্টসাধ্য কে যদি আমরা হেও প্রতিপন্ন করি তুচ্ছ মনে করি তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। ইয়াসিন ভাই আমাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন আর আমরা যদি তার মনে কষ্ট দেই তাহলে উন্নতি কোনদিনও হবে না। দেখা যায় যে কোন কারণবশত কমিটি থেকে ভোট না দিতে পারে তাহলে দেখা যায় আর গ্রুপে আর কাউকে দেখা যায় না। কিছু কিছু লোক আছে যারা শুধু ভোট ভোট বলে দৌড়াদৌড়ি করে। যদি কোনো কারণবশত ভোট দিতে না পারায় কমিউনিটি থেকে তখন দেখা যায় গ্রুপে পাওয়া যায় না। এখান থেকে বোঝা যায় তারা স্বার্থপর ভোট পাইলে থাকবে না পাইলে চলে যাবে। কিন্তু আমাদের স্বার্থপর হওয়া যাবে না। আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকতে হবে। যারা অনলাইনে আসে তারাই সাধারণত অনলাইন থেকে টাকা উপার্জন করার জন্যই আসে এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের জানতে হবে শিখতে হবে বুঝতে হবে অনলাইনে কি শুধু উপার্জনই হয়, না এটা ভুল ধারণা, আমাদেরকে অনলাইনে যে সোশ্যাল মিডিয়া গুলো দেওয়া হয়েছে এগুলোতে আমরা একে অপরের সাথে ভালো কমিউনিকেট তৈরি করব। যেমনটি ভাবে ইয়াসিন ভাই আমাদের জন্য একটি গ্রুপ তৈরি করেছে, এই গ্রুপে কি শুধু টাকা-পয়সার আলোচনায় হয়, না এখানে আমাদের নিজেদের ভাতৃত্ববোধ তৈরি করে নিতে হবে। আমরা একে অপরের খোঁজখবর নেব তাহলে আমাদের সম্পর্ক তৈরি হবে। কিন্তু আমরা তা করি না, আমরা শুধু খুঁজে থাকি কোথায় টাকা আছে। টাকা পাইলে থাকবো না পাইলে নাই। কিন্তু আমাদের এই রকম হওয়া যাবেনা। আমাদেরকে ধৈর্য্য ধরে কাজ করতে হবে ভবিষ্যতের চিন্তা করতে হবে।

 

বাংলাদেশ:

এই বাংলাদেশ থেকে এই প্ল্যাটফর্ম কে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। আমাদের কারো মনে হিংসা রাখা যাবে না। আমরা প্রত্যেকেই চেষ্টা করব প্রত্যেক মাসে একজন করে ইউজার এই প্লাটফর্মে নিয়ে আসার। আমরা যদি একটিভ ইউজার নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্যই ভালো। 

 

সর্বোপরি কথা:

আমাদেরকে এখানে ধৈর্য্য ধরে কাজ করে যেতে হবে। একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে। কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মনে কষ্ট দেওয়া যাবে না। কমিউনিটিতে ভালো সম্পর্ক রাখতে হবে। ইয়াসিন ভাই আমাদের যে সমস্ত রুলস দিয়েছিলেন সেগুলো আমাদের মানতে হবে। ইয়াসিন ভাই আমাদের বট গাছের মতো ছায়া দিয়ে আছে। আমরা এই বটগাছ কে আঁকড়ে ধরে থাকবো। আমাদের কে কোন ভাবেই এই বট গাছের ছায়া অতিক্রম করা যাবে না। যারা এই ছায়া থেকে চলে যাবে তারা অনেক কিছুই হারিয়ে ফেলবে।

 

সকলে ভালো থাকেন সুস্থ থাকেন। সকলের দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত পোস্ট এ পর্যন্তই শেষ করছি খোদাহাফেজ।

Comments

piya3
ভাই একদম সঠিক কথা বলছেন। ইয়াসিন ভাই এর হাত ধরে আমাদের পথচলা শুরু হয়েছে এই প্লাটফর্মে। গুটি গুটি পা করে আমরা তারই হাত ধরে তারই ছায়ায় এপর্যন্ত এসে পৌঁছেছি। কিন্তু এখনো আমরা এতটাও স্বাবলম্বী হতে পারিনি যে আমাদের ইয়াসিন ভাই না থাকলে আমরা কিছু করতে পারবো। তবে আমি আপনার সাথে একমত এবং আমার মতামতটা যে আমরা স্বাবলম্বী হই আর যাই হই না কেন ইয়াসিন ভাইয়ের ছায়া আমাদের সার্বক্ষণিকভাবে দরকার এই ধরনের প্লাটফর্ম এ কাজ করার জন্য। তার কাছ থেকে একটা জিনিস অন্তত শিখতে পেরেছি যে মানুষের উপকার করা এটা একটা মানসিক ব্যাপার সবার ভিতর থাকে না।
kohinur203
আপনি আমার মনের কথা বলছেন ভাই আমাদের কমিউনিটির বট গাছের মতো খাড়া হয়ে আছে,আর আমি মনে করি ওনি আমাদের পাশে অবশ্যই থাকবে আশা করি, আপনার পোস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে,আশা করি আপনি এই রকম আরো ভালো কিছু লিখবেন ইনশাআল্লাহ