প্রিয় পাঠক।
সবাইকে এই যমুনা নদীর ছোট্ট মাছের ব্লগে স্বাগতম।
বিগত দিনগুলোর মতই প্রতিনিয়ত আপনাদের মাঝে আমার লেখা ব্লগ আপনাদেরকে উপহার দিচ্ছি, সেই অনুপাতে আজকের ব্লগটি তৈরি হচ্ছে।
আশা করি আপনারা সকলে ভাল আছেন এবং সুস্থ আছেন। ব্লক শেষে আপনাদের জন্য ছোট্ট একটি মজা।
ছোট মাছ আমার খুবই প্রিয়। এই ছোট মাছ প্রায় সকলেরই ভালোলাগার কথা। আর আপনাদের ভালো লাগার জন্যই এই ছোট্ট মাছের আয়োজন। অনেক পুষ্টিকর এবং আমিষ খাবার ও বটে। তবে এই ছোট মাছগুলো চোখের জন্য যথেষ্ট পরিমাণে উপকারী। যেমনটি ভাবে চোখের জ্যোতি বৃদ্ধি করতে ছোট মাছের যথেষ্ট ভূমিকা রয়েছে।
আমি যখন আমার খালাতো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আসতেছি। সেদিন সেই ঘাটের কাছে নৌকা দিয়ে পার হওয়ার সময় দেখতে পেলাম মাঝিরা মাছ ধরে ঘাটের কাছেই রেখে দিল এবং তাদের সেই মাছ ধরার জাল গুলো পরিষ্কার করতেছিল। এই সুযোগে তাদের সেই মাছগুলো ছবি তুলে নিলাম এবং দেখতে পেলাম তাদের হরেক রকমের ছোট ছোট মাছে ভরপুর। ছোট খাল হিসেবে যথেষ্ট পরিমাণে মাছ পেয়েছে।
এইভাবে তারা বিভিন্ন খাল বিল থেকে মাছ ধরে থাকেন। তবে তাদের যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয়। সমস্ত কাজের ভিতরেই পরিশ্রম রয়েছে পরিশ্রমহীন কোন কিছু আশা করা যায় না। যে ব্যক্তি যত বেশি পরিশ্রম করবে সে ব্যক্তি তত তার পরিশ্রমের ফল পাবে। দেখাই যাচ্ছে এই বিল থেকে তারা হয়তো অল্প পরিমানে মাছ পেয়েছে তবে অন্য আরেকটি খাল মিলে যখন যাবে তখন হয়তো বা এর চেয়ে বেশিও পাবে এবং বড় মাছও পেয়ে যাবে। তাই পরিশ্রম চালিয়ে যেতে হবে আর হতাশা হওয়া যাবে না। যারা হতাশ হয়ে যায় তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। তাই আমাদেরকে আমাদের লক্ষ ্য সঠিক করতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী পরিশ্রম চালিয়ে যেতে হবে আর অল্পতেই হতাশা হওয়া যাবে না। যেমনটি ভাবে ধরা যায় এই জেলে যখন তাদের নিশানা অনুযায়ী জাল দিয়ে মাছ ধরার জন্য কৌশল অবলম্বন করে তখন তাদের জালে হয়তো মাঝে মাঝে এমন হতাশা করে দেয় যেন মাছ পড়ে নাই, আবার কিছু সময় দেখা যায় তাদের পূর্বপরিকল্পনা এবং কৌশল বিহীন জাল ঘেরাও করার পরেও অনেক বেশি মাছ পাওয়া যায় যা তারা কল্পনাও করে নাই।
ছোট্ট একটি মজা: ভুল কিছু বলে কারো সাথে তর্কে হেরে গেলে কি করেন?


