পাঞ্চড় মেটাল, বার স্ক্রীন, তার স্ত্রীন

jakaria

টপিক:

আজকে আমরা জানবো পাঞ্চড় মেটাল, বার স্ক্রীন, তার স্ত্রীন সম্পর্কে।

 

পাঞ্চড় মেটাল (Punched metal) :

পাঞ্চড় মেটাল প্লেট স্ক্রীন প্রধানত ধাতু এবং কোল মাইনিং অপারেশনে ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া এই স্ক্রীন গ্রাভেল ও ক্রাসূড করা পাথর সাইজিং করার জন্য ব্যবহৃত হয়। অবশ্য এসব ক্ষেত্রে স্ক্রীনের ছিদ্র বা ওপেনিং ইঞ্চি বা তার চয়ে বেশি হয়ে থাকে। যে সব ক্ষেত্রে স্ক্রীনের ওপেনিং ইঞ্চি বা তার চেয়ে ক্ষুদ্রতর হওয়ার প্রয়োজন পরে সে ক্ষেত্রে তারের স্ক্রীন প্রাধান্য দেওয়া হয়।

বার স্ক্রীন (Bar screen) :

সিমেন্ট থেকে অতি মিহি কনিকা দূর করার জন্য বার স্ক্রীন ব্যবহৃত হয়। পাথর ক্রাশিং করা শিল্প কারখানায় এই স্ক্রীন দিয়ে একটি অত্যন্ত জটিল সমস্যা দূর হয়ে আসছে। তা হল ক্রাশিং করা স্টোন থেকে ট্রু ফ্লাট (True flat) এবং লম্বা (Elongate) টুকরাগুলো আলাদা বা অপসারণ করার জন্যও ইহা ব্যবহৃত হয়ে থাকে। বেমিং ও ল্যাম্ব (Baming and lamb) নামক সিরামিক বিদদ্বয় দেখলেন যে, এই পৃথকীকরণ প্রক্রিয়া ভাইব্রেটিং স্ক্রীন এর উপর ডি-ওপেনিং (V-opening) স্ক্রীন ব্যবহার করে ও এই কাজ করা যেতে পারে। এই

ভি-ওপেনিং সারফেস ১০ ইঞ্চি পাইপ দিয়ে স্ক্রীনের দৈর্ঘ্য বরাবর সমান্তরাল করে তৈরি করা হয়। ফিড প্রান্তে পাইপগুলো একটি সমান্তরাল প্লেটের উপর অবস্থান করে। কিন্তু ডিসচার্জ প্রান্তে পাইপগুলো মূল সমান্তরাল প্লেনের কিছুটা উর্ধ্বগামী হয়। এরূপে পাইপগুলোর মধ্যে ভি-সেইপ স্পেস্ সৃষ্টি হয় যা ক্রমান্বয়ে ডিস্‌চার্জ প্রান্তে বৃদ্ধি পায়। স্ক্রীনটি এভাবে ডেভেলাপ করা হয়েছে যাতে ফ্লাট পিচ দ্বারা ওপেনিং বা ছিদ্র বন্ধ হয়ে না।

যায়। এই ডিজাইনে নির্মিত স্ক্রীন দ্বারা অতি সফলতার সাথে ম্যাটেরিয়াল পৃথক করা যায়। এতে সমতল টুকরাগুলো আভার সাইজ হিসাবে এবং ঘনাকার টুকরাগুলো ওভার সাইজ হিসাবে পৃথক হয়ে যায়।

 

 

তার স্ত্রীন (Wire screen) :

ব্যবহারিক ক্ষেত্রে যে সব স্ক্রীন ব্যবহৃত হয়ে থাকে এদের মধ্যে সর্বাপেক্ষা সাধারণ প্রকৃতির স্ক্রীন হল পিয়ানো ওয়ার স্ক্রীন। এতে তারগুলো লম্বালম্বিভাবে টেনে একে অপরের সাথে সমান্তরাল করে স্থাপন ক���া হয় এবং একটু পর পর ক্রসটাই দিয়ে এদের দৃঢ়ভাবে সার্পোট দেয়া হয়।

গতানুগতিক টাইপের স্ক্রীনগুলোর মধ্যে বর্গাকার ম্যাসের একটি ক্লথ স্ক্রীন বা এছাড়াও তারের আরও অনেক ধরনের ক্লথ স্ক্রীন আছে যে গুলোর ম্যাস আয়তাকার করে বুনা হয়ে থাকে। এভাবে নির্মিত স্ক্রীনের ওপনিং এরিয়া তুলনা মূলকভাবে অধিকতর হয়ে থাকে এবং এতে তুলনামূলকভাবে অধিকতর মজবুত তার ব্যবহার করে একই সাইজের ওপেনিং এরিয়া সম্পন্ন স্ক্রীন তৈরি করা সম্ভব।

সেকিং ও ভাইব্রেটিং স্ক্রীনের আয়তাকার ওপেনিং বর্গাকার ওপেনিং এর চেয়ে অধিকতর সুবিধাজনক। এতে ছিদ্রের এরিয়া অধিকতর হয়। আয়তাকার ধরনের ছিদ্রতা সম্পন্ন স্ক্রীনের ছিদ্র দিয়া অতিক্রমকারী গ্রেইনগুলো ছিদ্রের তিনধার পর্যন্ত স্পর্শ করতে পারে। তবে বেশির ভাগ কনিকাই ছিদ্রের দুই ধার স্পর্শ করবে না। পক্ষান্তরে বর্গাকার ম্যাস সম্পন্ন স্ক্রীনের হলে এই গ্রেইনগুলো কম পক্ষে ছিদ্রের তিন ধার, এমনকি ছিদ্রের চার ধারও স্পর্শ করতে পারে। আয়তাকার ছিদ্র সম্পন্ন স্ক্রীন ক্লথের ছিদ্র সিক্ত ম্যাটেরিয়াল দ্বারা বন্ধ হয়ে যায় না। কিন্তু একই বিস্তৃতির বর্গাকার ছিদ্র সম্পন্ন স্ক্রীন ক্লথের ছিদ্রগুলো বন্ধ হয়ে যেতে পারে।

 

My.NOT.3rd.Sub-ce_body_pe.P_82-83

Comments