তোমার সাথে আমের স্মৃতি আছে কিনা খুঁজে দেখো?

jakaria

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আশা করি আপনারা সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।

 

আমাদের জীবনের প্রায় সকলেই কিছু না কিছু স্মৃতি রয়েছে। অনেকগুলো স্মৃতির মধ্য থেকে একটি স্মৃতি বাছাই করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি আপনাদের সকলের ভাল লাগবে। 

ছোটবেলায় থাকতে অনেক মজা করতাম সেই ছোটবেলার কথা এখন আমাদের খুব মনে পড়ে। শুধু আমার নয় প্রত্যেকেই ছোটবেলার কথা খুবই মনে পড়ে। ছোটবেলার স্মৃতি গুলো চোখের সামনে যখন ভেসে ওঠে তখন অন্যরকম একটা ফিলিংস কাজ করে।

 

যখন আম গাছে আম পাক্ত আমরা সবাই আম গুলো খেতে চাই। কেউবা আমগাছ এ ঢিল দিয়ে আম তেরে খাই, কেউবা গাছে উঠে আম পারি শুধু একা নয় আমরা সব বন্ধু বান্ধব মিলে যখন আম খেতে যায় তখন খুবই মজা হয়। যখন দেখে বাড়িয়ালা তখন আমাদের দৌড়ানি দেয় তখন সবাই ভয়ে গাছ থেকে নেমে পালিয়ে যায়।

 

আর যখন ঝড়ের দিন আসে তখন তো বলার অপেক্ষা থাকে না। যখনই ঝড় আসে বৃষ্টি নামে বাতাস বয় তখন সব পাড়ার ছেলে পেলে এক জায়গায় হয়ে আম গাছের নিচে জড়ো হয় সবাই এই আমটি নেওয়ার জন্য হুড়োহুড়ি করে কেয়াম নেবে কি খাবে এগুলোই হচ্ছে মজা। 

 

বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল কিন্তু‌ বাংলাদেশের জাতীয় গাছের নাম আম। তবে মানুষ কাঁঠালের চাইতে আম কে বেশি ভালোবাসে। কারণ কাঁঠাল সবাই খাইতে পারেনা সবাই খাইতে পারে এজন্য আমাকে সবাই বেশি ভালোবাসে।

 

যখনই আমের সিজন আসে তখনই তারা পাড়ার ছেলেদের মাঝে কেমন জানি একটা আনন্দ উল্লাস কাজ করে। পাড়ার সকল ছেলে একত্র হয়ে থাকি সবসময় একজনের বিপদে আরেকজন থাকবেই। সকলের মাঝে একতা থাকলে সবকিছুই করা যায়, আমাদের কে বেছে নিতে হবে ভালো দিক। ভালো দিক যদি বেঁচে না নেই তাহলে আমাদের জীবন ধ্বংসের দিকে চলে যেতে পারে। তাই আমাদেরকে সব সময় একতার মাঝে চলতে হবে এবং সর্বসময় যেন আমরা ভালো কাজ করতে পারি এই প্রচেষ্টা আমাদের মাঝে থাকতে হবে।

 

পরিশেষে সকলকে বলতে চাই যে অন্যের জিনিস কখনো না বলে নেওয়া। অনেক জিনিস কখনো না বলে আমরা খাব না এবং নেব না। ছোটবেলায় আমরা হয়তো না বলে খেয়েছি নিয়েছি ওগুলোর জন্য আমরা অনুতপ্ত এখন আমরা বড় হয়েছি আমাদেরকে সেই ছোটবেলার স্বভাব ধরে রাখা যাবে না। তাই আমাদেরকে এখন সচেতন হতে হবে। আমাদের চিতরের মনুষত্ববোধ সঠিক করতে হবে আর যদি মনুষত্ববোধ ঠিক না হয় তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারব না। তাই আমাদের উচিত সর্বপ্রথম আমাদের ভেতরের মনুষত্ববোধ ঠিক করতে হবে।

 

সবাইকে আমার এই পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করব আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি।

Comments