ফাইন বা সেকেন্ডারী গ্রাইন্ডিং এ ব্যবহৃত মেশিনারী
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
🌻বল, প্যাবেল, রড সমন্বয়ে টিউব মিলে গ্রাইন্ডিংঃ
সিরামিক ম্যাটেরিয়ালগুলোর ফাইন গ্রাইন্ডিং এর ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হার্ড গোলক বা রড (rod) দ্বারা ঘূর্ণায়মান মিলে এই গ্রাইন্ডিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে মিল এমন গতিতে ঘুরান হয় যেন বল, প্যাবেল, গোলক বা রডগুলো মিলের গাঁ ঘেষে উর্ধ্বগামী হয়ে একে অপরের উপর পতিত হয়। এতে ঘর্ষণ ও সংঘর্ষের ফলে গ্রাইন্ডিং সম্পন্ন হয়। এখানে উল্লেখ যে গ্রাইভিং মিডিয়া গুলি বিভিন্ন সাইজের হওয়া আবশ্যক।
মিলের ডায়মেনশন, লাইনিং এর ধরন, এবং বল ও প্যাবেলের বিভিন্নতার উপর নির্ভর করে বিভিন্ন ডিজাইনের মিল রয়েছে। এগুলো ব্যাচ (Batch) গ্রাইন্ডার বা খোলা বা বন্ধ সার্কিটে অবিরাম গ্রাইন্ডার হিসাবে ব্যবহৃত হয়।
🌻টিউব মিল (Tube mill) :
সাধারণ টিউব মিল একটি লম্বা স্টীলের সিলিন্ডার দিয়ে তৈরি যা প্রয়োজন অনুযায়ী কোয়ার্জ, সাইলেন্স স্টোন বা পোরসিলিন দ্বারা লাইনিং করা থাকে। এগুলো ঊনিয়ন এর উপর স্থাপিত এবং এর ভিতর ফিন্ট প্যাবেল চার্জ করা থাকে। একটি ট্ৰনিয়ন দিয়ে সিক্ত বা শুদ্ধ ফিড মিলে প্রবেশ করে এবং অন্যটি দিয়ে গ্রাইন্ডিং হওয়া ম্যাটেরিয়াল নির্গত হয়। মিলের ব্যাস ৯০ থেকে ২১০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং দৈর্ঘ্য ৩.৫ থেকে ৯ মিটার পর্যন্ত হয়ে থাকে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ৬.৪ থেকে ৮ মিটার পর্যন্ত দৈর্ঘ্য হয়ে থাকে। প্রতি ঘন্টায় এর উৎপাদনের পরিমাণ ৫০ কেজি থেকে ২০ টন পর্যন্ত হতে পারে। যে ক্ষেত্রে কম বিদ্যুৎ ব্যয়ে খুব সূক্ষ গ্রাইন্ডিংকৃত প্রডাকটের দরকার হয়ে থাকে সে ক্ষেত্রে টিউব মিল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মিলের প্রথম অংশে অর্থাৎ ১.৫ মিটার এলাকায় শতকরা ৮৫ ভাগ গ্রাইন্ডিং এবং পরের ৩.৯ মিটার থেকে ৪.৫ মিটার এলাকায় বাকী ১৫ ভাগ গ্রাইন্ডিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। প্রথম ভাগে উৎপন্ন হওয়া সাইন্ডিং পদার্থের অতি মাত্রায় কুশন ইফেকট থাকে। তবে ফিড রেট নিয়ন্ত্রণ করে উৎপাদ দ্রব্যের পরিমাণ সমন্বয়
করা যায়। ওপেন সার্কিটে ২০০ ম্যাসের মধ্য দিয়ে ৯৮% নিয়ন্ত্রণ করা যায়। যেখানে খুব বেশি মিহি প্রডাকটের দরকার হয় না সেখানে ক্লাসিফায়ার যুক্ত ক্লোজ সার্কিটে তুলনামূলকভাবে কম দীর্ঘ টিউব মিলের ব্যবহার অর্থনৈতিকভাবে লাভজনক হয়ে থাকে। চার্ট প্যানের চেয়ে টিউব মিলে ফ্রিন্ট এবং অন্যান্য ফ্রি গ্রাইন্ডিং ম্যাটেরিয়ালের গ্রাইন্ডিং অধিক লাভজনক। কারণ এই প্রক্রিয়া আরম্ভ করতে প্রাথমিকভাবে কম খরচের প্রয়োজন হয় এবং কম জায়গায় স্থাপন যোগ্য। এতে বিদ্যুৎ খরচও কম পরে। এ জন্য এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বল টিউব মিলের ক্ষেত্রে মেটালের লাইনিং এবং স্টীল বল থাকে যা সাধারণ টিউব মিল থেকে একে পৃথক করতে সাহায্য করে। কম্পার্টমেন্ট বল টিউব মিল মেটাল ফিল্টারের এক বা একাধিক স্টীল প্লেট দ্বারা বিভক্ত থাকে এবং প্রত্যেক কম্পার্টমেন্টে বিভিন্ন আকারের রল থাকে। এতে করে বিভিন্ন ধাপে পার্টিক্যালের সাইজ ছোট হয়।
My.NOT.3rd.Sub-ce_body_pe.P_62-63


