👋বডি প্রসেসিং
সূচনা (Introduction):
সিরামিক দ্রব্যাদি তৈরি করার জন্য বিভিন্ন উপাদান প্রয়োজন। তবে কোন কোন ক্ষেত্রে একটি উপাদান দ্বারাও দ্রব্য তৈরি করা যায়। যেমন- স্থানীয়ভাবে প্রাপ্ত আঠালো মাটি দ্বারা তৈরিকৃত সাধারণ মাটির পাত্রমি সাধারণ ইট, স্টোন ওয়ার ক্লে দ্বারা তৈরি সুয়ার পাইপ ইত্যাদি। এসব দ্রব্য তৈরি করার জন্য একটি মাত্র উপাদান ব্যবহার করলেও উক্ত উপাদানকে প্রসেসিং করে দ্রব্য তৈরির উপযোগী করতে হয়। এ জন্য ক্লেতে কাকর, পাথর, ইঁঢ়ের কনিকা থাকলে তা দূর করা। তা ছাড়াও ক্লেকে উত্তমরূপে এজিং, নিটিং পাসিং ইত্যাদি কাজগুলো সম্পন্ন করে দ্রব্য তৈরির উপযোগী করা হয়। আর যদি দ্রব্য তৈররি জন্য একাধিক উপাদান ব্যবহার করা হয় তাহলে এদের দ্রব্য তৈরির উপযোগী করার জন্য কর্মকাজের পরিধি আরও বৃদ্ধি পায়। বিশেষ করে পোরসিলিন, আরদেন ওয়ার, স্টোন ওয়ার, বোন চায়না, স্যানিটারি ওয়ার, ইলেকট্রিক্যাল পোৱসিলিন, রিফ্লেক্টরী ব্রিক ইত্যাদি দ্রব্যাদি তৈরি করার জন্য বডি প্রসেসিং এর কর্মের ব্যাপকতা আরও অধিক হয়ে থাকে। তাই কোন পণ্য বাণিজ্যিকভাবে উৎপাদান করার আগে সার্বিকভাবে বিভিন্ন বিষয়াবলী বিচার বিশ্লেষণ করে এর প্রসেসিং সম্পর্কে অবগত হতে হয়।
👋বডি প্রসেসিং এর সংজ্ঞা (Definition of body processing)
কোন দ্রব্যের বডি প্রসেসিং একটি ব্যাপক প্রক্রিয়া যার মাধ্যমে দ্রব্যাদি উৎপাদনে ব্যবহৃত উপাদানগুলোকে
যথাযথভাবে ট্রিটমেন্ট করে দ্রব্য তৈরি করার উপযোগী করে তোলা হয়। যে কোন দ্রব্য তৈরি করার মধ্যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। এসব কর্মকান্ডই সার্বিকভাবে বডি প্রসেসিং নামে পরিচিত। আমরা আমাদের পাঠ্যসূচির আলোকে বডি প্রসেসিং বলতে বুঝাব দ্রব্য উৎপাদনে অ্যারেন দূর করার পূর্ব পর্যন্ত যে প কর্মকাণ্ড সম্পাদন করা হয় সেগুলোকে। এদের মধ্যে উল্লেখ যোগ্য হল বডির বিভিন্ন উপাদানগুলো অনুসারে পরিমাপ করা। এদের গাইন্ডিং করা। সুষমভাবে মিশ্রিত করে স্লিপে পরিণত করা ও মোতাবেক বড়ি উপাদান ছাড়াও বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন- সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম যোগ করা ইত্যাদি।
👋বডি প্রসেসিং এর প্রয়োজনীয়তা (Necessity of Body Processing)
প্রকৃতিতে প্রাপ্ত কাঁচামালগুলো দ্রব্য উপাদনে ব্যবহার করার পূর্বে এদের মধ্যে যে সব অনাকাঙ্খিত উপাদান থাকে তা দূর করে নিতে হয়। যেমন : গাছের শিকর, পাথর, লাম্প, কাকর জাতীয় পাদার্থ। এসব উপাদান বিভিন্ন প্রক্রিয়ায় প্রসেসিং করে দূর করা হয়। তাছাড়া কাঁচামালে বিদ্যমান প্রয়োজনীয় বিভিন্ন উপাদানগুলো সুষমভাবে অবস্থান করে না। এদের সুষমতায় আনয়ন করার জন্য বিভিন্ন উপায় অনুসরণ করা হয়। অর্থাৎ সুষমতা নিশ্চিত করার জন্য বডি প্রসেসিং প্রয়োজন। আবার যখন বিভিন্ন কাঁচামাল দিয়ে দ্রব্য তৈরি করা হয় তখন এদেরও সুষমভাবে মিশ্রিত করার জন্য রাঞ্জিং করতে হয়। আর এদের প্লাস্টিক ও কাস্টিং গুনাবলী বৃদ্ধির জন্য এজিং করতে হয়। ব্লাঞ্জিং ও এজিং যথাযথভাবে সম্পন্ন না হলে দ্রব্যে বিভিন্ন ত্রুটি দেখা দিবে। তাছাড়া ফরমিং এর সময় ও বিভিন্ন সুবিধাবলী পাওয়া যাবে না। এই ব্লাঞ্জিং ও এজিং বডি প্রসেসের আত্ততা ভুক্ত। তাই বলা যায় উত্তম মানের দ্রব্য তৈরি করার জন্য বডি প্রসেসিং এর প্রয়োজনীয়তা অপরিসীম ।
My.NOT.3rd.Sub-ce_body_pe.P_110


