ছোটরা ওষুধের দোকান দিয়ে মহা খুশি।
আজকে আপনাদের সাথে ছোটদের ওষুধের দোকান দেওয়া নিয়ে তাদের মহাখুশি আর আনন্দ আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে এমনি আনন্দের বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছিলাম। জানিনা আপনারা কতজন এই আর্টিকেলগুলো পড়েছিলেন? তবে গত কালকের আটিকেল টি খুবই মজার ছিল, ঠিক তেমনি ভাবে আজকে আর্টিকেল টি সাজানো হয়েছে।
ছোটরা মাঝে মাঝে তাদের আনন্দ ভাগাভাগি করার জন্য এমন দোকান এবং খেলনা নিয়ে বসে থাকে। তারা আজ আশা করে যেন তাদের দোকান থেকে আরো ছোট যারা আছে তারা যেন কিনে এই ঔষধ গুলো। এই ছোটরা এভাবেই আনন্দ উপভোগ করে সবার সাথে এবং তাদের মানসিক বিকাশ বৃদ্ধি পায় এবং তাদের মানসিকতা বোঝা যায় কেমন হতে পারে সেই ছেলেমেয়েরা। তাদের সেই মানসিক শক্তির বৃদ্ধি পাওয়াতে তাদের গঠনতন্ত্র বৃদ্ধি পায় তাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি হয়, একে অপরের সাথে কথা বলার ধরন এবং তাদের সম্পর্ক সৃষ্টি হয়। এভাবেই তারা তাদের দৈনন্দিন জীবন এর আনন্দ দুঃখ বেদনা সবই শিখতে পারে।
আর আমি আপনাদের সাথে এই শিশু বাচ্চাদের অথবা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের কিছু আনন্দময় মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি যা থেকে আমরা বুঝতে পারবো জানতে পারবো তাদের বিষয়। প্রত্যেকটা শিশু বাচ্চাদের এই লেখাপড়ার পাশাপাশি তাদের মানসিক শক্তি এবং চাহিদা দরকার রয়েছে তা সব সময় খেলাধুলা এবং তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে ছেড়ে দেওয়া। দেখতে হবে সেই শিশু বাচ্চাটি তার মানসিকতা কেমন বৃদ্ধি করতে পারে বা কোন দিকে সে ধাবিত হয় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে তারা যেন পথ হারা না হয়ে যায়। যদি কখনো তাদেরকে এমন মানসিকতা বৃদ্ধির জন্য ছেড়ে না দেওয়া হয় সব সময় ঘর বন্দি করে রেখে লেখাপড়া লেখাপড়া জন্য চাপ দেওয়া হয় তাহলে তাদের মন মানসিকতা ছোট হয়ে থাকবে এবং তারা বাহিরের পরিবেশ সম্পর্কে জানতে পারবে না শিখতে পারবে না এবং বুঝতেও পারবেনা। তাই আমাদেরকে সেই শিশু বাচ্চাদেরকে প্রত্যেক শিশুর বাচ্চাই একে অপরের সাথে ভাব বিনিময় করবে এবং খেলাধুলা করবে। যেমন কিভাবে আপনাদেরকে ছবি তুলে দেখিয়ে দিলাম অথবা ভিন্নভাবে হতে পারে। এই ছবিগুলো আমার বাড়িতেই এবং এই ছোট বাচ্চারা আমাদেরই ভাই বোন। আমাদের গ্রামের বাড়ি এ কারণেই হয়তো এমন দেখতে পারছেন যারা শহরে থাকে তাদের তো আর এমন সুযোগ হবে না তারা তাদের সুবিধা অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী নিয়ম অনুযায়ী মানসিক শক্তি বৃদ্ধির জন্য তাদের উপর নজর দিতে হবে তাদেরকে সময় দিতে হবে আনন্দ উপভোগ করার জন্য অবশ্যই ভালো কিছু দিতে হবে।


