The Diary Game || 23 May 2024 || Bright morning open cold air

jakaria



Display

আলোকিত সকাল,

বন্ধুরা প্রত্যেকটা দিন এভাবে সূর্য উদিত হয় সকালবেলায় আবার সন্ধ্যা বেলায় সূর্য অস্ত যায়। মাঝে মাঝে মেঘলা আকাশের কারণে সূর্যের আলো দেখা যায় না।


সকালবেলায় আমি যখন অফিসে যাচ্ছি হোটেলে তন্দুর রুটি খাবার খেয়ে ঠিক সে সময় খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলাম সূর্যের আলো প্রচন্ড পরিমাণে। তখন ভাবলাম কিভাবে সূর্যের আলো সকালবেলায় দেখা যায় না বেশ দুই থেকে তিন দিন হল।


IMG_20240523_075536_517.jpgBright morning

কেননা দীর্ঘ দুই থেকে তিন দিন হল সকালবেলায় মেঘলা আকাশ আবার কখনো কখনো বৃষ্টি পড়ে।


এমন রৌদ্রময় সকালে খাবার খেয়ে অফিসে যাচ্ছি। যদিও দিনটি ছিল বৃহস্পতিবার অর্থাৎ আমার ছুটির দিন কিন্তু ছুটির দিনেও আমাকে অফিসে যেতে হয় কেননা অফিসে অধিকাংশ সহকর্মী তারা ছুটি নিয়েছে।


এই কারণে আমাকে যেতে হয় অফিসে। যাই হোক স্যার বলেছে তুমি শুক্রবারে দিন ছুটি কাটিয়ে নিবা কিন্তু আজকে বৃহস্পতিবার তুমি অফিস কর। ঠিক আছে স্যার সমস্যা নাই আমি আসবো।


IMG_20240523_093231_273.jpgBrown Color Sample

অবশ্য বৃহস্পতিবার কাজের চাপ খুবই কম ছিল আমি ভাবতেও পারি নাই আজকে কাজের চাপ এত কম থাকবে। যাই হোক ভালোই হলো কাজের চাপ কম ছিল তবে টুকটাক কাজ করতেই হয়েছে কেননা নতুন কিলন এ প্রোডাকশন চলমান।


সেখানে মার্বেল কালার প্রোডাকশন দিতে হবে আমাদের এইখান থেকে। তাই আমরা মার্বেল ওয়ারেন্জ কালার ১০ কেজির মত তৈরি করলাম এবং ডেনসিটি এবং ভিস্কো সিটি এডজাস্ট করে রেখে দিলাম। কিছুক্ষণ পর তারা আসলো এবং মার্বেল কালার নিয়ে চলে গেল।


Brown Color Sample নিয়ে কাজ করতে হচ্ছে কেননা এই কালার প্রপারলি আসতেছে না দেখা যাচ্ছে নিচের অংশে কালার ঠিক আসতেছে আবার উপরের অংশে আসতেছে না।


ফারজান ভাই বেশ কয়েকদিন হল এই স্যাম্পল নিয়ে কাজ করতেছে এখন পর্যন্ত ঠিক হয়নি তবে কাজ চলমান।


IMG_20240523_124207_438.jpgSample Materials Test

মেটেরিয়ালস এসেছে ১১ টার সময়। এরপর মেটেরিয়ালস গুলো ফায়ারিং সেকশনে পাঠিয়ে দেওয়ার জন্য আমি সম্পূর্ণ কাজ করতেছি।


জিগার ইন সেকশন থেকে অগার রোল এবং বিস্কিট ফায়ারিং থেকে বিস্কিট প্লেট নিয়ে আসলাম। এই প্লেটের নাম হচ্ছে 22Cm pizza coup plate.


এই প্লেটের মধ্যে ম্যাটেরিয়াল যথাযথভাবে সাজিয়ে নিলাম এরপর একটি পেপার এ লিখে ফায়ারিং সেকশনে পাঠিয়ে দিচ্ছি। ৮ ঘন্টা সার্কেল টাইম থাকার কারণে আমি আজকে দেখতে পাবো না আগামীকাল শুক্রবার সেই দিন আমি ছুটি কাটাব অর্থাৎ শনিবারের দিন এসে স্যাম্পল দেখতে পাবো।


IMG_20240523_160150_229.jpgBrown Color Slip Viscosity Test

বিকেলে যখন আমি অফিস থেকে চলে যাব ঠিক সেই সময় যেন কাজের চাপ আরো দ্বিগুণ বেড়ে গেল। জুয়েল স্যার আর আমি দুজনে মিলে এই স্লিপ এডজাস্ট করতেছি প্রথমে স্যার বলল আগে ভিস্কোসিটি দেখেন এরপর বাকি প্রসেস কমপ্লিট করব।


ভিস্কো সিটি দেখলাম অনেক বেশি রয়েছে আরো একটু কমিয়ে আনতে হবে এজন্য সোডিয়াম সিলিকেট ব্যবহার করে বিস্কোসিটি কমিয়ে নিয়ে আসলাম কিন্তু বেশি কমে গেছে।


এ কারণে আবার ক্যালসিয়াম কার্বনেট দিয়ে ধীরে ধীরে Viscosity এডজাস্ট করলাম। তবে ইহা এডজাস্ট করতে প্রায় ২০ মিনিট লেগে গেছিল একটু ক্যালসিয়াম দেই আবার গিয়ে চেক করি। এভাবে অনেক সময় লেগে গিয়েছিল ইহা এডজাস্ট করতে।


IMG_20240523_172337_491.jpgঅফিস শেষে মুক্ত বাতাসে

অফিসের মধ্যে সর্ব সময় যেন উচ্চ তাপমাত্রা থাকেই কেননা ফায়ারিং সেকশনে সর্ব সময় ১৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঊর্ধ্বে ম্যাটেরিয়ালসগুলো ফায়ারিং করা হয় অর্থাৎ দ্রব্যাদি উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে স্থায়িত্ব প্রদান করা হচ্ছে।


অফিসের সময় শেষ হয়ে যাওয়ার পরেও আমি অনেক সময় কাজ করেছি। এরপর হাত মুখ ধুয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে অফিসের মাঠের সামনে যখন আসলাম তখন প্রচন্ড বাতাস আমার গায়ে লাগতেছে আমি সত্যিই অনেক ভালো অনুভব করতেছি।


অফিসের ভেতরে গরম আবহাওয়া থাকলেও অফিসের বাহিরের প্রচন্ড ঠান্ডা বাতাস। যাইহোক ভালো লাগলো তাই আপনাদের মাঝে বেশ কিছু ছবি সহ তথ্য তুলে ধরেছি।

Comments