গ্রাইন্ডিং মিল নির্বাচন (খ)

jakaria

আমরা এই অধ্যায়ে থেকে যা শিখব:

গতকাল আমরা গ্রান্ডিং মিল নির্বাচন করেছি, তারি আজকে দ্বিতীয় অংশ আপনাদের মাঝে শেয়ার করব।

নোট: আজকে আমরা যা শিখব তার শিরোনাম দেওয়া হল: কনিক্যাল পাবেন মিল, সিলিন্ড্রিক্যাল বল, কনিক্যাল বল ও বল টিউব মিল, রড মিল, বল ও পাবেল গ্রাইন্ডিং মিল চালনা করা হয় কিভাবে।

 

 

৩। কনিক্যাল প্যাবেল মিল (Conical pabble mill):

(ক) পানি বা বায়ুতে ক্লাসিফায়ারের সহায়তায় ক্লোজড সার্কিটে স্বাভাবিক মাত্রার ফাইন গ্রাইন্ডিং প্রডাকট পেতে ওয়েট বা ড্রাই গ্রাইভিং পদ্ধতি ব্যবহৃত হয়। এক্ষেত্রে ফিডের আকার এর বেশি হবে না।

(খ) ভাইব্রেটিং স্ক্রীনের সহায়তায় কোজড সার্কিটে মধ্যম মাত্রার এবং সুষম গ্রেডের প্রডাকট পেতে ড্রাই গ্রাইন্ডিং পদ্ধতি ব্যবহৃত হয়।

(গ) যখন ড্রাই গ্রাইন্ডিং করে সুষম ফাইন প্রডাকট উৎপাদন করার দরকার হয় সে ক্ষেত্রে সুপার ফাইন এয়ার ক্লাসিফায়ার সম্বলিত গ্রাইন্ডার লাগবে। এতে একটি নিজস্ব ধারণকৃত ইউনিট মিল বা ক্লাসিফায়ার থাকবে। তবে ইলিভেটর বা কনভেয়ার পরিহার করতে হবে।

(ঘ) সুপার ফাইন এয়ার ক্লাসিফায়ারের দরকার হয় যখন গ্রাইন্ডিং ম্যাটেরিয়ালে ৪% পর্যন্ত ময়েসচার থাকে।

(ঙ) যখন ম্যাটেরিয়ালে ৪ থেকে ১০% এর মত ময়েসচার থাকে তখন এদের গ্রাইন্ডিং করতে এয়ারহিটার যুক্ত সুপার ফাইন এয়ার ক্লাসিফায়ার ব্যবহৃত হয়। এক্ষেত্রে ব্যবহৃত ফিডের সাইজ ১” এর বেশি হবে না।

(চ) ওপেন সাকির্টে ওয়েট বা ড্রাই গ্রাইন্ডিং এর ক্ষেত্রে ৪ থেকে ১০ ম্যাস পর্যন্ত এবং ভাইব্রেটিং স্ক্রীন যুক্ত ক্লোজড সার্কিটে ৩৫ ম্যাস পর্যন্ত গ্রাইন্ডিং করার ক্ষেত্রে খুব ভঙ্গুর পদার্থ ব্যতীত ফিড এর সাইজ ১” এর বেশি হবে না। এক্ষেত্রে ড্রাই গ্রাইডিং এর জন্য ময়েসচার কনটেন্ট ২% এর বেশি হবে না।

৪। সিলিন্ড্রিক্যাল বল, কনিক্যাল বল ও বল টিউব মিল :

(ক) এক্ষেত্রে প্যাবেল মিলের মত একই নিয়ম অনুসরন করা হয়। এতে ক্লাসিফায়ার ব্যবহার করা হতেও পারে আবার নাও হতে পারে। এছাড়াও সুপার ফাইন এয়ার ক্লাসিফায়ার যুক্ত বা ক্লাসিফায়ার বিহীন কনিক্যাল মিল এর নীতি অনুসরন করা যেতে পারে। তবে ফিনিশড প্রডাকটে আয়রনের উপস্থিতি যদি উৎপাদ দ্রব্যের ক্ষতি সাধন করে থাকে সে ক্ষেত্রে এই প্রক্রিয়া ব্যবহার করা উচিত নয়। যদি স্টীল বল এবং লাইনিং ব্যবহার করা হয় সে ক্ষেত্রে আয়রনের উপস্থিতি ০.২% এর বেশি হবে না। বলমিল একই আকারের প্যাবেল মিলের চেয়ে দুই থেকে আড়াই গুন বেশি কার্যকর হয়ে থাকে। বলমিলে ফিডের আকার এর চেয়ে বেশি হওয়া উচিত নয়। তবে" হওয়াই উত্তম। সাইডিং

মিডিয়ার অধিক ওজনের কারণে বলমিল অধিক সার্কুলেটিং লোড নিয়ে কাজ করে থাকে।

(খ) অ্যালোমিনা বল, একটি তুলনামূলক ভারী ও শক্ত বল। এর একমাত্র ক্ষতিকারক দিক হল আয়রনের উপস্থিতি। অ্যালোমিনা বল দ্বারা তুলনামূলক ভারী ও শক্ত বলের চাহিদা মিটানো সম্ভব। অ্যালোমিনা বলের ঘনত্ব ৩.৪ গ্রাম/ সি. সি.

 

৫। রড মিল (Rod mill):

(ক) ম্যাটেরিয়ালে সামান্য আয়রনের উপস্থিতি যদি উৎপন্ন দ্রব্যের খুব ক্ষতিকর না হয় তবে ঐ সমস্ত দ্রব্যের ম্যাটেরিয়াল তৈরি করতে ড্রাই বা ওয়েট গ্রাইন্ডিং করে ১০০ ম্যাস এর চেয়ে ফাইন প্রডাকট তৈরিতে ইহা ব্যবহৃত হয়।

(খ) ৪৮ ম্যাসের চেয়ে ফাইন গ্রাইন্ডিং করার জন্য এটা ব্যবহার করা উচিত নয়।

(গ) খুব ভঙ্গুর ম্যাটেরিয়াল হলে ফিড সাইজ 8 "" চেয়ে বড় হওয়া উচিত নয়। অধিকতর বড় ব্যাস সম্পন্ন মিলের ক্ষেত্রে ফিড সাইজ ১ " পর্যন্ত হতে পারে।

(ঘ) ১৬ থেকে ৪৮ ম্যাস এর মধ্যে প্রাডকটের জন্য ভাইব্রেটিং স্ক্রীন যুক্ত ক্লোজড সার্কিট মিল ব্যবহার করতে হবে।

(ঙ) যদি ফিড ডেম্প হয় সে ক্ষেত্রে পেরিফিরিয়্যাল-ডিসচার্জ টাইম মিল হতে হবে।

 

৬। বল ও প্যাবেল গ্রাইন্ডিং মিল চালনা (Running of pabble and ball grinding mill) :

বল ও প্যাবেল মিল দক্ষতার সাথে পরিচালিত করতে ছয়টি ফেক্টর দ্বারা প্রভাবিত হয়। সেগুলো হল

(১) মিলের গতি (Speed of the mill)

(২) বলের পরিমাণ (Quantity of ball)

(৩) বলের আকার (Size of ball)

(৪) ম্যাটেরিয়ালের পরিমাণ (Quantity of material)

(৫) ওয়েট গ্রাইন্ডিং এর ক্ষেত্রে ম্যাটেরিয়ালের গাঢ়তা (Consistency of material for wet grinding)

(৬) কনিকার প্রাথমিক সাইজ (Initial partical size) এগুলো একে অপরের উপর নির্ভরশীল ।

 

My.NOT.3rd.Sub-ce_body_pe.P_67-68

Comments