বিসমিল্লাহির রাহমানির রাহিম।
পর্যাক্রমে আজকে দ্বিতীয় পাট দেওয়া হল।
এগুলো বর্গাকার বা চক্রাকার হতে পারে। প্রত্যেকটি প্লেটের কেন্দ্রে একটি ছিদ্র থাকে যেটা প্রেসের হেড পর্যন্ত একরেখায় বিস্তৃত থাকে। অর্থাৎ যেখানে ফিড চার্জ করা হয় সেখান পর্যন্ত। প্রত্যেক প্লেটের উভয় পার্শ্বে এক সীট করে ফিল্টার ক্লথ থাকে এবং প্লেটের হোলের সাথে সামঞ্জস্য পূর্ণ করে ক্লথের কেন্দ্রেও একটি হোল কাটা থাকে। ফিল্টার ক্লথটি প্লেটের সাথে ঝুলানো বা আটকানো থাকে। (চিত্র ৬.২এ প্রদর্শিত) এটাকে গ্রামমেট (Grominet) বলে। ফিল্টার ক্লথটি ক্রু বা বায়োনেট লক দ্বারা আটকানো থাকে। এটা ক্লথকে নিচের দিকে বা ইহার চতুর্দিকে টানে যাতে এর আকৃতি প্লেটের চারিদিকে অবস্থান করে।
এরূপে সবগুলো প্লেট এসেম্বল করার পর এর পিছনে আর একটি ভারী প্লেট স্থাপন করা হয়। এই প্লেটগুলো একটি ভারী ও দীর্ঘ স্ক্রু বা টাইরড বা হাইড্রোলিক প্রেসার ডিভাইস্ দ্বারা শক্তভাবে একত্রে আটকিয়ে রাখা। হয়। দুটি প্লেটের মধ্যে স্থাপিত ক্লথ গ্যাসকেটের ন্যায় কাজ করে। এখন যদি প্রেসের হেডের কেন্দ্রের ছিদ্র দিয়ে, যে পদার্থ ফিল্টার করা হবে তা পাম্প করে চালনা করা হয় তবে এগুলো দ্বারা দুই প্লেটের ক্লথের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে যাবে। যেহেতু এতে অবিরামভাবে ম্যাটেরিয়াল পাম্প করা হয় তাই ক্লথের মধ্যবর্তী ফাকা স্থান পর্যায় ক্রমে ফিন্ট্রেট দ্বারা হবে। তবে প্রথম দিকে প্লেটের নিচের অংশ এবং পরবর্তীতে চাপ প্রয়োগের ফলে প্লেটের উপরের অংশ ফিন্ট্রেট দ্বারা পূর্ণ হয়। তার পর চাপ প্রয়োগ করলে মারি থেকে। পানি ফিল্টার ক্লথ ভেদ করে প্লেটের করোগেটেট স্থানে পতিত হয়। সেখান থেকে প্লেটের নিম্নাংশের ছিদ্র দিয়ে পানি নিচে পতিত হয়। যা প্লেটের নিচে স্থাপিত ল্যান্ডারে পতিত হয়। প্লেটের উচু কিনারার কারণে। দুইটি প্লেটের মিলিত স্থানের মধ্যবর্তী অংশে যে ফাকা স্থানের সৃষ্টি হয় সেখানেই কেক তৈরি হয়। প্লেটের কিনারার উচ্চতার উপর কেকের পুরুত্ব নির্ভর করে। এই কেকের মধ্য দিয়ে প্রয়োজনীয় চাপ প্রয়োগের ফলে। পানি অপসারিত হয়। যখন কেক দ্বারা দুই প্লেটের মধ্যবর্তী চেম্বার গুলো পূর্ণ হয়ে যায় তখন চাপ প্রযোগ বন্ধ করে দেওয়া হয়। এর পর নির্দিষ্ট সময়াস্তে দায্য ক বা টাইড বা হাইড্রোলিক প্রেসার অপসারণ করা হয়। পরিশেষে একটি একটি করে প্লেট সামান্য দূরে সরিয়ে ফিল্টার কেক সংগ্রহ করা হয়।
My.NOT.3rd.Sub-ce_body_pe.P_131


