প্রথম পোস্টে আমার পরিচয়

jakaria

আসসালামু আলাইকুম সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

আসলে আমি প্রথম পোস্ট টা করতে চাই আমার পরিচয় দিয়ে।

আমি একজন নতুন ইউজার। আমার নাম মোঃ নাজমুল হক জাকারিয়া ইসলাম।

আমার গ্রামের নাম নাটুয়ারপাড়া, থানার নাম কাজিপুর, জেলার নাম সিরাজগঞ্জ।

 

আমার লেখাপড়া খুবই কম হয়েছে কম হয়েছে বলতে বয়সের দিক থেকে লেখাপড়ায় অনেক পিছিয়ে আছি। এর কারণ হচ্ছে আমি যখন প্রথমে প্রাইমারি স্কুলে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে ওখানে কিছুদিন পড়ালেখা করছি তারপর আবার প্রাইমারি স্কুল থেকে আবার মাদ্রাসায় চলে আসা হয়েছে এভাবে এবার প্রাইমারি স্কুলে আবার মাদ্রাসার প্রাইমারি স্কুলে আবার মাদ্রাসা মানে অনেকবার মাদ্রাসা ইস্কুল এরকমভাবে ক্লাস পরিবর্তনের কারণে আমার লেখাপড়া আগাইতে পারে নি। যাই হোক অবশেষে ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত মাদ্রাসায় থেকে গেলাম।

 

আমি আমার গ্রামের মাদ্রাসা থেকেই লেখাপড়া করেছি। আপনাদের সকলের দোয়া এবং ওস্তাদদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি সে মাদ্রাসা থেকে পড়ালেখা শেষ করেছি। যাই হোক আমার পরিবারের সামর্থ্য না থাকায় আমি ভালো কোন মাদ্রাসায় লেখাপড়া করতে পারিনি।

 

যাই হোক অবশেষে নিজের মাতৃভূমি ছেড়ে ভিন্ন একটি অজানা জায়গায় লেখাপড়া করার জন্য এসেছি। বগুড়ায় "টি এম এস এস ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড আইসিটি" এই পলিটেকনিকের সিরামিক ডিপার্টমেন্টে অধ্যায়নরত আছি।

 

এখানেই কেমন আছে সব দেখেন যে আমাদের ডিপার্টমেন্টে অনেক ছাত্র কম কারণ এই ডিপার্টমেন্ট সবাই চেনে না যার কারণে এই ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় না। আমি যখন প্রথম এই ডিপার্টমেন্টে ভর্তি হয় অর্থাৎ সিরামিক ডিপার্টমেন্ট। প্রথমে এই ডিপার্টমেন্টে ছাত্র ছিল ২৫ জন। ২৫ জন এর ভিতরে অনেকেই পড়াশোনা বাদ দিয়ে দিল আবার কেউবা চাকরির জন্য এপ্লাই করেছিল তারা সৈনিকের চাকরি পেয়েছে। যখন সরকারি চাকরি পায় তখন কি আর কেউ পড়াশোনা করতে চায় কেউ চায় না এভাবে আমাদের ডিপার্টমেন্ট থেকে ছাত্র ছেড়ে যেতে লাগল অবশেষে আমরা রইলাম সাত থেকে আটজন। আল্লাহ ভরসা আল্লাহ দেখি কতদূর কী করেন।

 

পরিশেষে বলতে চাই সকল ছাত্র ভাইদেরকে আপনারা সকলেই মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও যেন মনোযোগ দিয়ে আমার ডিপার্টমেন্টের সাবজেক্ট পড়তে পারি এবং আদার্স সাইটগুলো মেইনটেইন করে চলতে পারি এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে যেন চলতে পারি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে যেন সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত পোস্ট এ পর্যন্তই শেষ করছি খোদাহাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

 

নোটিশ: কেউ কখনো কারো পোস্টে কমেন্ট করবেন না।

Comments