Markdown guidelines- মার্ক ডাউন নিয়ে বিস্তারিত বিবরণ

jakaria

প্রিয় শুভাকাঙ্ক্ষী,

আশা করি আপনারা সকলে ভাল আছেন। আপনাদের মনকে আরো ভালো রাখার জন্য নিয়ে আসলাম আপনাদের মাঝে মার্ক-ডাউন (Markdown)। আমরা আমাদের কোয়ালিটি পূর্ণ পোস্ট কে আরো সৌন্দর্যপূর্ণ নান্দনিক করতে চাই, সৌন্দর্যপূর্ণ পোস্ট কে না ভালোবাসে! সকলের দৃষ্টি আকর্ষণ করে। এ কারণে আপনাদের মাঝে এই মার্ক-ডাউন নিয়ে উপস্থিত হলাম।

আমি চেষ্টা করব আপনাদেরকে সহজ এবং সাবলীল ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য। শুরু করা যাক তাহলে কথা না বাড়িয়ে।

শুরু করার পূর্বেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা যে সমস্ত ক্যারেক্টার ব্যবহার করব এই মার্ক-ডাউনের জন্য, সেই ক্যারেক্টার গুলোর নাম জানা জরুরী। আমরা চাই সম্পূর্ণভাবে শিখতে। তাই চলুন সেই নাম গুলো একটু জেনে নেই।

ক্যারেক্টার নাম

# হ্যাশ ট্যাগ

\ / স্লাস

{ } কার্লি ব্রাকেট

() ফাস্ট ব্রাকেট

[ ] থার্ড ব্রাকেট

< > অ্যাঙ্গেল ব্রাকেট

- হাইপেন

_ আন্ডার স্কোর

* স্টার

| পাইপ

. ডট

! এক্সক্লামেশন মার্ক (বিস্ময়কর)

আপাতত যে কয়েকটি নাম এখানে উল্লেখ করা হয়েছে এগুলো দিয়েই হয়ে যাবে আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য যথেষ্ট।

ধাপ - ০১

এটি একটি নাম্বার মাত্র। এর ব্যবহার দেখে আমরা সত্যিই আশ্চর্য হয়ে যাব। প্রথমে আমরা # (হ্যাশ) ট্যাগ দিয়ে শুরু করি। হ্যাশট্যাগ এর কাজ হচ্ছে হেডিং তৈরি করা। অর্থাৎ আপনি আপনার লেখার সাথে মিল রেখে হেডিং তৈরি করবেন।

উদাহরণস্বরূপ বর্ণনা:- আপনি যদি একটি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে সবচাইতে বড় শব্দ হয়ে দাঁড়াবে যেখানে ব্যবহার করবে। এরপরে দুইটি হ্যাশ ট্যাগ ব্যবহার করলে তার চেয়ে একটু ছোট এভাবে ক্রমাগত ছয়টি হ্যাশ ট্যাগ ব্যবহার করতে পারবেন।

উদাহরণ:-

# This is my community.

## This is my community.

### This is my community.

###### This is my community.

হ্যাশ ট্যাগের পরিবর্তে আপনি এইচটিএমএল (HTML) কোড ব্যবহার করতে পারেন কোডটি হল <h> </h>।

উদাহরণস্বর:-

This is my community.

This is my community.

This is my community.

This is my community.

This is my community.

This is my community.

Visit my Steemit Account

Visit steemit markdown guidelines

Comments