আত্ম সমালোচনা করাই প্রকৃত জ্ঞানের কাজ।

I
imaran

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে শেয়ার করব শিক্ষনীয় একটি বিষয় আশা করি আমার লেখাটা আপনাদের ভালো লাগবে আজকের বিষয় হল নিজের সমালোচনা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চলুন বন্ধুরা এ বিষয়টি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি।

মানুষ সৃষ্টির সেরা জীব। কারণ আমাদের নিজস্ব বিবেক বুদ্ধি জ্ঞান এবং মনুষত্ব আছে যার কারণে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টির ভিতর সেরা হিসেবে সৃষ্টি করেছেন। পৃথিবীতে হাজার হাজার প্রাণী আছে কিন্তু মানুষের মতো বিবেক-বুদ্ধি এবং মনুষত্ববোধ অন্য প্রাণীর না থাকার কারণে মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠ। কিন্তু আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠ হলেও আমাদের ভিতরে নানান রকম মানুষের দেখা মেলে আমরা মানুষের সব সময় সমালোচনা করতে পছন্দ করি।

 

মানুষের সমালোচনা করা অনেক সহজ একটি বিষয় কিন্তু নিজের সমালোচনা করা এটি খুবই কঠিন একটি কাজ এবং যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সে ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি। আমাদের এই জীবন সংসারে আমরা সকলে অনেক ব্যস্ত থাকি বিভিন্ন রকম কাজকর্ম এবং আমাদের নিজেদের জীবন নিয়ে। আমরা একটি কাজ সবসময় করে থাকি অন্যের সমালোচনা করে থাকি অন্যের পিছে আমরা সব সময় গীবত করে থাকি কারণ মানুষের অনুপস্থিতিতে আমরা তার দোষ গুণ ত্রুটি এগুলো বলতে থাকি আসলে এটি খুবই ভয়ানক একটি ব্যাধি কারণ মানুষের পিছে কথা বলা এটা খুবই জঘন্য একটি কাজ ইসলাম ধর্মে গীবত করাকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন।

এই জঘন্য কাজটি আমরা প্রায় মানুষ করে থাকি কিন্তু আমরা এটা ভাবি না যে আসলে আমি নিজে কতটা পরিশুদ্ধ আমরা নিজেদের কথা কখনো না চিন্তা করি আমরা অন্যের দোষ ত্রুটি সব সময় বিচার বিশ্লেষণ করে থাকি এটা সবচেয়ে বড় একটি খারাপ অভ্যাস। অন্যের সমালোচনা করা খুবই সহজ একটি কাজ কিন্তু নিজের সমালোচনা করা খুবই কঠিন আমরা কেউই ভুলের উর্ধ্বে নয় কিন্তু আমরা অন্যের সমালোচনা করতে ছাড়ি না আমরা কখনো আমাদের নিজেদের কথা চিন্তা করি না আসলে আমরা নিজেরা কি ধোয়া তুলসী পাতা যে আমরা নিজেরা কোন ভুল ত্রুটি করে থাকি না কিন্তু আমরা আমাদের নিজেদের দিকে না তাকিয়ে আমরা সব সময় অন্য কি করলো সেদিকে আমরা খেয়াল করি অন্যের দোষ ত্রুটিকে বিচার বিশ্লেষণ করে থাকি। এটি খুবই জঘন্য একটি কাজ এটি আমাদের সমাজে আমরা সব সময় পরিলক্ষিত।

 

বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের মানুষের ভিতর এই প্রবণতাটা অনেক বেশি দেখা যায়। যেখানে অধিক মানুষ এক জায়গায় হয় সেখানে নানান রকম বিষয় সম্পর্কে আলোচনা করা হয় এবং মানুষের গীবত করা হয়ে থাকে। তাইতো বলা হয়েছে গীবত জঘন্যতম একটি পাপ কাজ যে ব্যক্তি গীবত করে সে ব্যক্তি জাহান্নামে যাবে সৃষ্টিকর্তা তাকে কঠিন শাস্তি দিবে এবং এই গীবতকারী ব্যক্তি এর মনের দিক থেকে কখনো সুখ লাভ করতে পারে না কারণ যে ব্যক্তি গীবত করে সে সবসময় অন্যকে নিয়ে ব্যস্ত থাকে সে নিজের কথা কখনো চিন্তা করতে পারে না সে নিজের ভালো-মন্দ এটা বিশ্লেষণ না করে অন্যের দোষত্রুটি এটা নিয়ে সে সবসময় ব্যস্ত থাকে।

ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যে নিজের সমালোচনা করতে পারে কারণ আমরা কেউই ভুলের উর্ধ্বে নয় সেহেতু আমরা যদি আমাদের নিজেদেরকে সংশোধন করতে পারি তাহলেই আমরা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারব কারণ নিজের সমালোচনা করাটাই বুদ্ধিমানের কাজ আপনি আপনার নিজেকে কিভাবে পরিশুদ্ধ করবেন সে বিষয় নিয়ে আলোকপাত করুন অন্যের দিকে চেয়ে না থেকে সব সময় নিজে কিভাবে সুন্দর জীবন যাপন করতে পারবেন নিজের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন এগুলো কোন ভুল কাজটি আপনি বিশ্লেষণ করুন। যে ব্যক্তি নিজেকে নিয়ে বিচার বিশ্লেষণ করতে পারে সে ব্যক্তি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে।কারণ আপনার কর্মই আপনাকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হবে কারণ যে ব্যক্তি অন্যের গীবত করে সে ব্যক্তি কখনোই অন্যের কাছে ভালো হতে পারে না কারণ সে আজ আপনার নামে গীবত করছে অন্যদিন অন্য আরেকজনকে নিয়ে গীবত করবে কারণ গীবত ব্যক্তিগণ এরা সবসময় অন্যের দোষ ত্রুটিকেই প্রাধান্য দিয়ে থাকে।

 

আমরা এই মহাাাা অপরাধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো কখনো অন্যের দোষত্রুটি নিয়ে আমরা সমালোচনা করব না।আমরা সব সময় নিজেদের দিকে নজর রাখবো আমরা কোন কাজটি ভুল করলাম নিজের কে নিয়ে ব্যস্ত রাখতে পারাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ যে নিজের সমালোচনা করতে পারে সেই সবচেয়ে বুদ্ধিমান এ জগতে। নিজের ভালো-মন্দ বিচার করার বুদ্ধি অনেক মানুষের থাকে না সে মনে করে আমি অনেক বেশি চালাক যার কারণে আমি অন্যের ভালো মন্দ সব সময় দেখে থাকি আসলে যে ব্যক্তি অন্যকে নিয়ে সমালোচনা করতে থাকে সে ব্যক্তি কখনো নিজেকে সুখী করতে পারে না।

 

তো বন্ধুরা আমরা এই মহা পাপ থেকে নিজেদেরকে বিরত রাখব আমরা কখনো অন্যের দোষ ত্রুটি নিয়ে নাড়াচাড়া করব না সৃষ্টিকর্তা ইসলাম ধর্মে বলেছেন যে ব্যক্তি অন্যের দোষ ত্রুটি গোপন রাখে সৃষ্টিকর্তা হিসেবে দিনে সে ব্যক্তির দোষ ত্রুটিকে গোপন রাখবেন।তাই আমরা নিজেদেরকে প্রসিদ্ধ করব নিজের ভুল ত্রুটিকে সংশোধন করব এবং নিজের আত্ম সমালোচনা করব অন্যকে নয়।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার লেখাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।

Comments