My expat life dream.

I
imaran

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম ,সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভাল আছি। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বড় প্রবাস জীবনের স্বপ্ন নিয়ে। আশা করি সকলে আমার লেখাটি পড়বেন। চলুন বন্ধুরা আমার আর্টিকেলটা পড়া যাক।

Source

আমি ইমরান, মালিয়েশিয়া প্রবাসী। আমি ২০১৩ সালে এক বুক স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমায়। দেখতে দেখতে দশটি বছর জীবন থেকে চলে গেল। প্রবাস আসলে নিজের মাতৃভূমিকে ছেড়ে অন্যের দেশে বসবাস করা কে বোঝায়। প্রত্যেকটা প্রবাসী স্বপ্ন নিয়েই বেঁচে থাকে তার পরিবার-পরিজনদেরকে মা-বাবা ভাই-বোন আত্মীয়-স্বজন স্ত্রী সন্তানদেরকে রেখে এই কঠিন প্রবাসে একাকী জীবন অতিবাহিত করে থাকে শুধুমাত্র হাজারো স্বপ্ন বুকের মধ্য লালন করে। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় তেমনি পরবাসী রাও স্বপ্ন দেখতে জানে যার কারণে তারা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে এবং পরিবারের প্রত্যেকটি সদস্যের মুখে হাসি ফোটানোর জন্য প্রত্যেকটি প্রবাসে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে থাকেন। আমিও তাদের ব্যতিক্রম নই। আমি যখন বাংলাদেশে অবস্থান করছিলাম তখন স্বপ্ন দেখতাম বিদেশ যে অর্থ উপার্জন করবো এবং পরিবারের অস্বচ্ছলতা দূর করব বাবা-মায়ের কষ্ট লাঘব করব সমাজের মানুষের উপকার করবো এগুলো সব সময় ভাবতাম।

source

প্রবাস মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। কারণ আমার বয়স যখন ২০ বছর তখন আমি মালয়েশিয়াতে পাড়ি জমাই দেখতে দেখতে দশটি বছর জীবন থেকে হারিয়ে গেল এর মাঝে অনেক পাওয়া না পাওয়ার গল্প জীবনে বিদ্যমান হয়ে রয়ে গেছে সবচেয়ে মূল্যবান সম্পদ চেয়ে হারিয়ে ফেলেছি গত চার বছর আগে আমার জন্মদাত্রী মাকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি তিনি আল্লাহর ডাকে তার কাছে চলে গেছেন পরপারে। আল্লাহ তুমি আমার মাকে জান্নাত দান করো তার জীবনের সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে কারণ তুমি গফুর ও গফফার তুমি রাহিম ও রাহমান। এটি আমার জীবনের সবচেয়ে বেদানা দায়ক প্রবাস এমন একটি জায়গা যেখানে চাইলেও অনেক কিছু করা যায় না আমি যখন আমার মাকে হারিয়ে ফেলি তখন এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলাম যে মায়ের শেষ মুখটাও সরাসরি দেখার সৌভাগ্য হয়নি এমন হাজারো প্রবাসীর জীবনে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে কিন্তু তারপরও বুকে এক বুক পাথর চাপা দিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দিন অতিবাহিত করতে থাকে।

source

কিন্তু এই প্রবাসীরা সবচেয়ে বেশি অবহেলিত তার পরিবারের কাছে সমাজের কাছে দেশের মানুষের কাছে। একজন প্রবাসী তার আপনজনকে ছেড়ে মাসের পর মাস বছরের পর বছর অতিবাহিত করে দিচ্ছে নিজের কষ্টকে লুকিয়ে শুধুমাত্র পরিবারের মানুষদেরকে একটু ভালো রাখার জন্যই প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে থাকে কিন্তু পরিবার বেশিরভাগই প্রবাসীদেরকে কখনো বুঝতে চায় না তারা মনে করে বিদেশে সবসময় টাকা উড়ে বেড়ায়। কিন্তু বাস্তবিক পক্ষে আসলে সেটা সম্ভব নয় টাকা পরিশ্রমের বিনিময়ে উপার্জন করতে হয় বিদেশে কখনো টাকা উড়ে বেড়ায় না তাই পরিবারের মানুষের চাহিদার কোন শেষ থাকে না সে কখনো চিন্তাও করে না যে একজন প্রবাসীর ভবিষ্যৎ কেমন হবে। আমি ও আমার জীবনের অনেক মূল্যবান সময় গুলো হারিয়ে ফেলেছি যেটি আর কখনো আমার জীবনে ফিরিয়ে আনা সম্ভব নয়। এখনো স্বপ্ন দেখি যে পরিবারের সকলকে একটু ভালো রাখার সকলে যেন সুস্থতার ভাবে জীবন যাপন করতে পারে এবং আশপাশে মানুষদেরকে যতটুকু পারি ততটুকু সাহায্য করার আপ্রাণ চেষ্টা করে থাকি।

source

আমার মত হাজারো প্রবাসীর বুকে মধ্য হাজার হাজার স্বপ্ন এবং কষ্টকে একত্রে লালন করেই দিনের পর দিন অতিবাহিত করে ফেলছে এই প্রবাসীদের কষ্টের কথা কেউ মনে রাখে না শুধুমাত্র তাদের উপার্জন টাই মানুষের লক্ষণীয় কিন্তু এর পেছনের গল্পটা আসলে সকলেরই অজানা।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।

Comments

yowl

`

Your post has been Curated by @Yowl. Keep Posting Quality Content

Thanks for posting on Serey

Consider your Witness vote for @Yowl

 

`
sereybd

আপনি পোস্ট করেছেন বাংলায় কিন্ত  টাইটেল দিয়েছেন ইংরেজি। আশা করি, এই বিষয়টি সংশোধন করবেন।