হ্যালো গাইস,
শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকলের প্রতি ভালোবাসা দিয়ে শুরু করলাম আশা করি সকলের সময় অনেক সুন্দর অতিবাহিত হচ্ছে।
বন্ধুরা নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু গরুর মাংসের রেসিপি তৈরি করা যায়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার ব্লগ টি।
প্রথমে আপনারা গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। যেন এটি রান্নার উপযোগী হয়।
তারপর বন্ধুরা এই গরুর মাংসের রেসিপি রান্নার জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ প্রয়োজন সেগুলো যেমন:-
*পেঁয়াজ
*রসুন
*কাঁচা মরিচ
*আদা
*লবণ
*হলুদের গুঁড়া
*জিরার গুঁড়া
*ধনিয়ার গুড়া ও
*গরম মসলা ইত্যাদি এই উপকরণগুলো সুস্বাদু এই গরুর মাংসের রেসিপি রান্নার জন্য প্রয়োজন। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মত আরো মসলা যোগ করতে পারেন অথবা প্রয়োজন না হলে সেটা কে বাদ দিয়ে দিতে পারেন।
এরপরে একটি কড়াইতে তেল দিয়ে মাংস করার মধ্য দিয়ে সমস্ত মালমশলা গুলো ভালো ভাবে মিক্স করতে হবে। এরপর একটি ঢাকুনা দিয়ে কড়াই এর মুখ ঢেকে দিতে হবে।
তবে সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে কড়াই এর সাথে মালমশলা লেগে না যায়। তাই কিছু সময় পর পর এটা ভালোভাবে নেড়ে দিতে হবে।
এভাবে 15 থেকে 20 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্য পরিমাণমতো পানি যোগ করতে হবে।
আপনার যতটুকু প্রয়োজন আপনি যেমন কারি রাখতে চান ততটুকু রেখে আপনি রেসিপিটি বন্ধ করে দিতে পারেন।
এভাবেই বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে এই সুস্বাদু গরুর মাংসের রেসিপি বাসায় রান্না করা সম্ভব। আপনারা চাইলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটি খেতে কি পরিমান সুস্বাদু হয়।
আজ এ পর্যন্তই। আমার লেখা টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল। আল্লাহাফেজ।


আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে