ঘরোয়া পদ্ধতিতে কুমড়া শাক রান্নার রেসিপি।

I
imaran

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে আমরা জাতি হিসেবে খাওয়া পাগল। খাওয়া পাইলে আর কিছু আমাদের লাগেনা। আমাদের বেঁচে থাকার জন্য খাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

 

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কুমড়া শাক ভাজি করতে হয়।

শাকসবজি আমরা সকলে অনেক বেশি পছন্দ করি। এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে শাকসবজি খাওয়ার বিকল্প কোনো উপায় নাই। আমাদের প্রত্যেককে বেশি বেশি করে শাকসবজি খাওয়া উচিত।

 

তো চলুন বন্ধুরা কিভাবে এই রেসিপিটি রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব।

 কুমড়া শাক গুলো ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে ছোট ছোট করে। এরপর প্রয়োজনীয় উপাদান গুলো যেমন:-

1) কাঁচা ঝাল

2 )পিয়াজ

3) রসুন

4) হলুদের গুঁড়া ও

5) লবণ।

 

এরপর একটি করায় নিতে হবে এবং এতে পরিমাণমতো তেল দিতে হবে। তারপর তার মধ্য ঝাল পেঁয়াজ ও রসুন দিয়ে দিতে হবে। এরপর কুমড়া শাক গুলো কড়াইর মধ্য দিয়ে দিতে হবে। এরপর শাকের উপর হলুদের গুঁড়া ও লবণ দিয়ে তারপর শাকটাকে ঢেকে দিতে হবে।

 

এর কিছুক্ষণ পর শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। যাতেকরে কড়াই এর নিচে লেগে না যায় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।

 

নামানোর কিছু সময় আগে একটু জিরার গুড়া উপরে ছেটাই দিতে হবে যাতে করে খেতে অনেক সুস্বাদু হয়।

 

এভাবে আপনারা চাইলে খুব সহজ পদ্ধতিতে বাসায় সবজি রান্না করে দেখতে পারেন। এটি খুবই মুখরোচক একটি সবজি। এই সবজিতে অনেক পুষ্টি কোন ভিটামিন এ ভরপুর। তাই আমাদের বেশি বেশি করে এই সবজি খাওয়া উচিত।

 

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখাটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল। আল্লাহাফেজ।

Comments