ঘরোয়া পদ্ধতিতে মুলা ভাজির রেসিপি।

I
imaran

ফুড প্রিয় বন্ধুরা,

শুভ সন্ধ্যা,সবাইকে স্বাগতম #Food ব্লগে। কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজ সুস্বাদু মুলা ভাজির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ:-

কাঁচা পিয়াজ

কাঁচা মরিচ

রসুন

হলুদ

লবণ ও

রান্নার তেল।

রান্নার পদ্ধতি:-

প্রথমে মুলা গুলো ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিব।

এরপর একটি কড়াইতে দিয়ে তার সাথে লবণ ও হলুদ মিক্স করে দিয়ে দিতে হবে।

এরপর একটি ঢাকনা দিয়ে করায় তাকে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য।

এরপরে খুব ভালো হবে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে করে কড়াইয়ের সাথে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

এরপর আরেকটি করাই দিব এবং তাতে তেল ও রসুন পিয়াজ দিয়ে এগুলো ভেজে নিব।

এরমধ্যে পূর্বের মুলা রান্না গুলো দিয়ে দিব যেটাকে বাকার দেওয়া বলা হয়।

 

এরপর 5 মিনিট খুব ভালো হবে নাড়াচাড়া করব যাতে করে করার সাথে লেগে না যায় এবং এটি ততক্ষণে খাওয়ার উপযোগী হয়ে যাবে।

তো বন্ধুরা এভাবে চাইলে আপনারাও ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটি রান্না করে খেতে পারেন।

 

আজ এ পর্যন্তই আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।

Comments

sakib012

ভাই তোমার রান্না ধরন টা অনেক সুন্দর হয়েছে আর আমার মনে হয় খেতেও অনেক ভালো লেগেছে।