হ্যালো বন্ধুরা,
শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
বন্ধুরা দিনশেষে আপনাদের ভালোবাসায় নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব রেসিপি টা হল হাঁসের মাংস কিভাবে রান্না করবো।
হাঁসের মাংস রান্নার উপকরণ গুলো:-নারিকেল দুধ
পেঁয়াজ
মরিচ
শুকনা ঝাল
রসুন
আদা
হলুদের গুঁড়া
লবণ
সয়াবিন তেল
ডাল চিনি
ইলাস ফল
জিরা ইত্যাদি এগুলো সবিই হাঁসের মাংস রান্নার উপকরণ।
বন্ধুরা হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু হাঁসের মাংস রান্না হলে প্রথমে আমাদের হাঁসের মাংস পিস পিস কেটে নিতে হবে। তারপর মাংসগুলো ভালো করে ধুয়ে নেব। এবার রান্নার উপকরণ এর ভিতর পেঁয়াজ ও রসুন কেটে নিতে হবে। শুকনা ঝাল আদা জিরা লবঙ্গ ও ইলাস ফল গুলো ভালো করে পিষে নিতে হবে।
বন্ধুরা তারপর আমরা রান্নার জন্য প্রস্তুত করব একটি উপযুক্ত কড়াই তারপর কড়াইয়ে এর ভিতর পরিণত সোয়াবিন তেল দিবো তেলটা গরম হয়ে উঠলে পেঁয়াজ ও রসুন দিয়ে দেব।
পেঁয়াজ ও রসুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একই সাথে আমরা এ্যড করব লবণ হলুদের গুঁড়া জিরা বাটা আদা বাটা ঝাল বাটা ও সমস্ত মসলাগুলো। সব উপকরণ দেয়া হয়ে গেলেন নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না লাল হয়ে ওঠে।
বন্ধুরা সমস্ত উপকরণ লাল হয়ে উঠলেন হাঁসের মাংস গুলো উক্ত উপকরণের ভিতর দিয়ে চার থেকে পাঁচবার নাড়া দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নারকেলের দুধ এ্যাড করব। তারপর 10 থেকে 15 মিনিট একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
বন্ধুরা হাঁসের মাংস অন্যান্য মাংসের চাইতো অনেক শক্ত হয়ে থাকে এটা অনেক সময় জ্বালাতে হয় এজন্য এইজন্য নারকেলের দুধ একটু বেশি পরিমান দিতে হবে যাতে করে রেসিপিটা অনেক সুস্বাদু হয়ে ওঠে।
10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেবো তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে করে যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে না আসে ততক্ষণ রেসিপিটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো খেয়াল রাখতে হবে যাতে করে কড়াই এর নিচে লেগে না যায়।
এভাবে করে কিছুক্ষণ কেটে যাওয়ার পর অল্প পরিমাণ পানি অ্যাড করতে হবে তারপর পুনরায় আবার আমরা ডেকে দেবো যাতে করে মাংসগুলো নরম হয়ে ওঠে। বন্ধুরা সর্বশেষ আমরা রেসিপিটা সুস্বাদু ও সুগন্ধি করতে জিরে ভাজা গুড়ো করে উপকরণের উপরে দিয়ে দেব।
বন্ধুরা আপনারা বাড়িতেএকটু চেষ্টা করলেইএই রেসিপিটি সহজেই বানাতে পারবেন আমাদের এই লেখা ফলো করেও বানাতে পারেন হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু ও হাঁসের মাংস রয়েছে ক্যালসিয়াম, ক্যালরি, আমিষ চর্বি ইত্যাদি।
বন্ধুরা এই ছিল আজকের হাঁসের মাংসের সুন্দরী রেসিপি। লেখার ভিতরে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের এই পর্যন্তই । (আল্লাহ হাফেজ)

