হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম ,কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি ইমরান নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার লেখাটা আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা উপভোগ করা যাক আমার লেখা টি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করোনাভাইরাস এর নতুন আপডেট নিয়ে। এই করোনাভাইরাস আমাদের প্রত্যেকটি মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করেছে এবং আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে অমূল্য সময় এবং আমাদের প্রিয়জনদের কে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দুই বছর পার হয়ে গেলেও এখনো জনজীবনে স্বস্তি ফিরে আসেনি এখনো মানুষ আতঙ্কিত জীবন-যাপন অতিবাহিত করছে।
এই করোনাভাইরাস এক এক সময় এক এক রকম ভাবে আমাদের মাঝে সংক্রমণ ছড়াচ্ছে যেমন করোনাভাইরাস নতুন ভেরিএন্টের নাম অমীক্রন।
করোনাভাইরাস চীনের উহান শহর থেকে বিস্তার লাভ করলে ও আজ সারা পৃথিবীতে এই ভাইরাসটি সংক্রমণ ছড়িয়েছে।
করোনাভাইরাস এর নতুন সংক্রমণ অমিক্রণ এটি সর্ব প্রথম ধরা পড়ে আফ্রিকা মহাদেশের দেশ গুলোতে।
আফ্রিকা মহাদেশের দেশগুলো থেকেই এখন বিভিন্ন দেশে এর বিস্তার ছড়িয়ে পড়ছে। নানা কোম্পানির নানারকম ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরেও এখনো করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত অনেক মানুষের প্রাণহানি ঘটছে। আমরা প্রতিনিয়ত আমাদের আপনজনদেরকে হারিয়ে ফেলেছি।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে সাবধানে থাকুন এবং নিজেদেরকে সবসময় নিরাপদ রাখুন এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন নিজের মাস্ক ব্যবহার করুন এবং বারবার হাত ধৌত করুন। এবং নিজের পরিবার ও সমাজকে সুস্থ রাখুন। আজ এ পর্যন্ত আল্লাহাফেজ।

