হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।
নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ,পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস সত্তিকারের ভালবাসা কখনো মরে না এই বিষয়ের উপরে আজ আলোকপাত করব ।আশা করি আপনাদের ভালো লাগবে।
পৃথিবীতে আমরা সবাই মায়ার বন্ধনে আবদ্ধ থাকি। মায়া অথবা ভালোবাসা আমাদেরকে বিনে সুতার মালার মতো করে আবদ্ধ করে রাখে।
ভালোবাসা ছাড়া কখনো পরিপূর্ণ জীবন যাপন করা সম্ভব নয়। পৃথিবীতে অনেক রকম ভালোবাসার লক্ষ্য করা যায় ,যেমন :-
পিতা-মাতার ভালোবাসা সন্তানের প্রতি সে এক নিদারুণ ভালোবাসা এটি নিঃস্বার্থ ভালোবাসা। এখানে কোনো স্বার্থ বিরাজ করে না। বন্ধু বন্ধুত্বের মধ্যে ভালোবাসা,তবে সত্যি কারের বন্ধুরাও কখনো ছেড়ে যায়না। এবং প্রেমিক প্রেমিকার ভালোবাসা সে এক নিদারুণ ভালোবাসা আজ আমি সেদিকে আলোকপাত করব।
ভালো লাগা থেকেই ভালোবাসা সৃষ্টি হয়। উভয় পক্ষের ভালোলাগা এবং গভীর এক অনুভূতি থেকেই ভালোবাসার সৃষ্টি হয়। আসলেই তারাই প্রকৃত সুখী যারা নিশ্চিতভাবে একে অপরের প্রতি ভালোবাসা উজাড় করে দেয় ।যাদের ভালোবাসার ভিতরে কোন মোহ কাজ করেনা এই ভালোবাসা আসলে প্রকৃত ভালোবাসা।
সকল বাধা-বিপত্তি পেরিয়ে ঠিকই তারা তাদের লক্ষ্যে পৌঁছে যায়। কারণ সত্যি কারের ভালোবাসা কখনও কাউকে বিচ্ছিন্ন করতে পারে না। আমরা ইতিহাসের পাতা দেখলে বুঝতে পারি লাইলি-মজনু শিরি-ফরহাদ ইনারা ভালোবেসে অমর হয়ে আছেন ইতিহাসের পাতায়। কারণ তারা নিঃশর্ত ভাবে ভালোবেসে ছিলে যার কারনে আজ ইতিহাসের পাতায় তারা অমর হয়ে সকলের মাঝে বেঁচে আছেন।
যে ভালবাসায় স্বার্থ কাজ করে সে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। আর সে ভালবাসাকে কখনো ভালোবাসা বলা চলে না। কারণ এখানে শুধু স্বার্থটাই প্রাধান্য পায় স্বার্থ ফুরালে একজন আরেক জনকে ছেড়ে চলে যায়।
ভালোবাসা মানুষকে উজ্জীবিত করে ভালোবাসার মানুষ সব সময় পাশে থেকে সাপোর্ট করলে সকল বিপত্তি পেরিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়।
সকল ভালোবাসার ভিতরে দুঃখ কষ্ট নানারকম সমস্যা বিরাজমান এটা ভালোবাসাকে আরো ত্বরান্বিত করে যে ভালোবাসার ভিতরে খুনসুটি সামান্য ছোট ছোট ঝগড়া নয় সে ভালোবাসা কোন রোমান্টিকতা নয়।
তাই দিন শেষে যারা একে অপরকে প্রকৃত ভালোবাসে তারা কখনো ছেড়ে চলে যায় না তারা সুখে দুঃখে মৃত্যু পর্যন্ত সঙ্গী হয়ে একজন অপরজনের পাশে বিদ্যমান হয়ে থাকে। তারা হয়তো ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে না কিন্তু তাদের ভালোবাসায় সুন্দর একটি পৃথিবী সৃষ্টি হবে।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই কাউকে ভালোবেসে দূরে ঠেলে দেওয়ার মধ্য কোন সার্থকতা নয় কাউকে ভালবাসলে আমিতো তার সাথে থেকে সুখে-দুখে জীবন অতিবাহিত করার নামই প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসা কখনো নিঃশেষ হয়ে যায় না এটি জীবন্ত ফুলের মতোই সব সময় বিরাজ করে।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

