Some updated news of Bangladesh vs South Africa T20 World Cup 2021 Super Twelve game.

I
imaran

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আমি ইমরান নতুন একটি ব্লগ পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আমার লেখাটা আপনাদের ভালো লাগবে।

 

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 এর বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলার কিছু আপডেট সংবাদ।

খেলাটি অনুষ্ঠিত হয়েছে শেখ জায়েদ স্টেডিয়ামে আবুধাবি। খেলাটি সুপার টুয়েলভ এর 30 তম ম্যাচ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। এবং বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। বাংলাদেশ ব্যাটিংয়ে প্রথম পাওয়ার পেলে 1 থেকে 6 ওভারে 28 রান সংগ্রহ করেন এবং তিন উইকেটের পতন ঘটে। এবং পাওয়ার পেলে পরের ওভার গুলোতে মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যানই 30 এর সংখ্যা নিজের নামের পাশে যোগ করতে পারেননি। সকল ব্যাটসম্যান শুধু আসা-যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন।

 

দক্ষিণ আফ্রিকার শক্তি শালী বোলিংয়ের কাছে বাংলাদেশের ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে ভালো কোনো রান সংগ্রহ করতে পারেননি। বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে আগেই সবকটি উইকেট হারিয়ে 84 রান সংগ্রহ করতে পারেন 18 দশমিক দুই বলে।

সাউথ আফ্রিকার পক্ষে রাবাদা চার ওভার বল করে 20 রান দিয়ে 3 উইকেট সংগ্রহ করেন এবং নর্জি 3.2 ওভার বল করে আট রান দিয়ে তিন উইকেট সংগ্রহ করেন।

 

জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং এ নেমে এক থেকে ছয় ওভার পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে 33 রান সংগ্রহ করেন। এবং পরবর্তীতে ক্যাপ্টেন বাভূমা 28 বলে 31 রানের একটি মেসি ইনিংসের ফলে দক্ষিণ আফ্রিকা সহজেই 6 উইকেটে জয় লাভ করেন।

কাগিসো রাবাদা প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Comments

piya3
খেলা বিষয়ক তথ্যটি আপনার লেখায় অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন। আপনার লেখা পরিদর্শন করে মনে হচ্ছে টেলিভিশনের পর্দায় খেলা দেখছি। তবে যেহেতু আমিও ক্রিকেট খুব পছন্দ করি তাই বিশেষ করে আমার দেশ বাংলাদেশের দলের খেলা হলে আমি আগ্রহ নিয়ে দেখি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের জাতীয় দলের খেলা পরিদর্শনের পর পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করার জন্য।
abdulmomin

ভাইয়া আপনার পোস্টটি অনেক ভালো লাগলো। তবে দুঃখজনক বিষয় যে আমাদের বাংলাদেশ হেরেছে অতি লজ্জাজনক ব্যাপার এটা। অল্প রানে প্যাকেট হয়েছে বাংলাদেশ। ফলে তারা একটি সহজ জয় তুলে নিয়েছে। খেলার খবর গুলো দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।