হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুসুরির ডাল দিয়ে সজনে ডাটার সুস্বাদু রেসিপি রান্না করতে হয়।
এটি আমাদের গ্রাম অঞ্চলের খুবই সুস্বাদু একটি খাবার। মুসুরির ডাল দিয়ে ডাটা সকলে খেতে অনেক বেশি পছন্দ করে।
এই রেসিপিটি রান্না করতে হলে সর্বপ্রথম সজনে ডাঁটা ভালো ভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে এরপর এগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে।
**এই রান্নার জন্য উপকরণগুলো হলো:-
1/পেঁয়াজ
2/রসুন
3/কাঁচা মরিচ
4/লবণ
5 হলুদ
6/আস্ত জিরা
প্রথমেএকটি পাতিলে সজনে ডাটা মুসুরির ডাল আলু একসাথে সিদ্ধ করতে হবে এবং এর সাথে যোগ করতে হবে পেঁয়াজ ,কাঁচামরিচ, লবন।
এভাবে 10 থেকে 15 মিনিট জালানোর পর একটি করাইতে তেল দিয়ে এরমধ্যে রসুন ও পেঁয়াজ একসাথে বাকার দিতে হবে।
বাকার দেওয়ার পরে সিদ্ধ করা ডাল শজনে ডাঁটা আলো সবগুলো করার মধ্যে ঢেলে দিতে হবে। এবং এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে।
এভাবে 10 মিনিট জানানোর পর রান্নাও শেষ করতে হবে। এভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে বাসায় ডাল শজনে ডাঁটা রান্না করতে পারি।
এটি আমাদের গ্রাম অঞ্চলে খুবই জনপ্রিয় একটি রেসিপি। এটি খেতে খুবই সুস্বাদু ও মুখরোচক একটি খাবর।
**সজনে ডাঁটা ও ডালের অনেক পুষ্টিগুণ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।**
* মুসুরের ডাল অনেক পুষ্টিকর একটি খাবার। এতে প্রচুর পরিমাণ প্রোটিনসমৃদ্ধ। তাই আমরা এটিকে মাংসের বিকল্প হিসেবে ব্যবহার করে থাকি। তাই নিরামিষভোজীরা মুসুরির ডাল কে খুবই পছন্দ করে থাকেন।
* সজনের ডাটা কৃমিনাশক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেহে।
* আমাদের জ্বর আসলে সজনে ডাটা খেলে খুবই উপকার হয় কারণ এটি জ্বরনাশক হিসাবে কাজ করে।
* সজনে ডাটা শরীরের বাত ব্যথা থাকলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই আমাদেরকে সুস্থ থাকার জন্য বেশি বেশি করে এই সবজিটি খাওয়া দরকার। আপনারা চাইলেই পদ্ধতিতে বাসায় এই রেসিপিটি রান্না করে দেখতে পারেন।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন। এই কামনা রইল সকলের প্রতি। আর আমার লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।

