হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আমি ইমরান নতুন আরেকটি ব্লগ পোস্ট নিয়ে হাজির হলাম আশা করি আমার লেখা টি আপনাদের ভালো লাগবে। দয়া করে সবাই আমার লেখাটি পড়বেন।
আপনারা সকলে অবগত আছেন যে আমাদের সকলের প্রিয় খেলা ক্রিকেট 🏏🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 এর সুপার টুয়েলভ এর খেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রাতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্য টি-টোয়েন্টি খেলা অনুষ্ঠিত হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান এবং নিউজিল্যান্ড দুই দলই অনেক অনেক ফেভারিট দল। এই সীমিত ওভারের ক্রিকেটে দুই দলই অনেক ভালো একটি ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছেন।
সুপার টুয়েলভ এর 19 তম ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তবে এটি পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ এই টুর্নামেন্ট এবং নিউজিল্যান্ডের এটি প্রথম ম্যাচ।
সারজাহ স্টেডিয়ামে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং পাকিস্তান টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাবর আজম পাকিস্তানের ক্যাপ্টেন। এটি তার খুবই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। তারই ফলশ্রুতিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিং এ যেতে হয় এবং পাকিস্তানের ফাস্ট বোলার শাহীন আফ্রীদি ও হারিস রউফ এর দ্রুতগতিসম্পন্ন বোলিংয়ে নিউজিল্যান্ডের রান তুলতে অনেকটা হিমশিম খেতে হয়েছে।
নিউজিল্যান্ড নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 134 রান স্কোর বোর্ডে তুলতে সামর্থ্য অর্জন করে। নিউজিল্যান্ডের কোন ব্যাটিং অর্ধশতক রান পার করতে পারেননি সব ব্যাটিংয়ে এলোমেলো ছিল পাকিস্তানের বোলিং স্পিড এ তোপে। হারিস রউফ 4 উইকেট স্বীকার করেন পাকিস্তানের হয়ে। এবং তিনি ম্যাচসেরা হয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
এই রান তাড়া করতে নেমে পাকিস্তান ধীরগতিসম্পন্ন ভাবে রান তুলতে থাকে এবং খুবই দ্রুত গতিতে পাঁচটি উইকেট হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে যখন 36 বলে 54 রান করতে হবে ঠিক তখন মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মালিক এবং আসিফ আলি দুজনের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে পাকিস্তান তাদের 135 রানের টার্গেটে পৌঁছে যায় 5 উইকেট হারিয়ে 18.4 ওভারে।এবং পাকিস্তান 5 উইকেটে জয় লাভ করে নিউজিল্যান্ডের বিপক্ষে। এটি পাকিস্তানের দ্বিতীয় জয় টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 এ।
পাকিস্তান দলের জন্য রইল শুভকামনা। এভাবে জয়ের ধারা অব্যাহত থাকলে অবশ্যই পাকিস্তান অনেক দূরে যেতে পারবে বিশ্বকাপে এই প্রত্যাশা রইল বাবর আজমের দলের প্রতি। সেইসাথে ব্লাকক্যাপ প্রতিও রইল অবিরাম ভালবাসা আশা করি তারা খুবই দ্রুত ভালো ক্রিকেট উপহার দিবেন পরবর্তী খেলাগুলোতে।
আজ এ পর্যন্তই বন্ধুরা সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল সকলের প্রতি। আল্লাহাফেজ।


