হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় এ বিষয়টি নিয়ে। আশা করি আমার লেখাটি আপনাদের ভালো লাগবে।
আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের যুগে দিন দিন পৃথিবী অনেক বেশি উন্নত হচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিও অনেক বেশি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি মাধ্যম। আজ আমি সোশ্যাল মিডিয়ার আমাদের জীবনে কতটা প্রভাব ফেলেছে এ বিষয়টি শেয়ার করব।
সোশ্যাল মিডিয়ার মধ্য অন্যতম হলো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম। মানুষ এসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজনের সাথে আরেকজনের যোগাযোগ ঘরে বসে করতে পারে অল্প সময়ের মধ্যে।
একটা সময় ছিল যখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় কোন খবর নিতে হলে সেটা চিঠির মাধ্যমে অথবা টেলিভিশনের খবরের মাধ্যমে আমরা জানতে পারতাম কিন্তু বর্তমান সময়ে মানুষ মিনিটের মধ্যে পৃথিবীর এক প্রান্তের খবর অন্য প্রান্তে বসে আমরা জানতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে অনেক বেশি সংস্কার করে দিয়েছে কারণ এটা মানুষ কখনো কল্পনাও করতে পারতো না যে আসলে পৃথিবী হাতের মুঠোয় চলে আসবে এবং আমরা ঘরে বসে পৃথিবীর নানান প্রান্তের খবর আমরা সেগুলো দেখতে পাবো অনায়াসে। এটি বিজ্ঞানের সবচেয়ে বড় একটি আবিষ্কার ফেসবুক পৃথিবীর সব দেশের মানুষের কাছে খুবই প্রিয় একটি মাধ্যম এই ফেসবুক একজনের সাথে আরেকজনের কমিউনিকেশনের একটি অন্যতম মাধ্যম।যারা ফেসবুক ব্যবহার করে এর মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে কমিউনিকেশন করতে পারে এবং বন্ধুত্ব হয়ে যায় এই ফেসবুকের মাধ্যমে এখানে মানুষের সাথে মানুষের কমিউনিকেশন সিস্টেম অনেক সহজতর হয়েছে।
টুইটার ইনস্টাগ্রাম এগুলো পৃথিবীতে অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে আমেরিকা ইংল্যান্ড কানাডা জার্মানি এসব দেশে টুইটার বহুল প্রসারিত একটি সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পৃথিবীর অনেক বড় বড় ব্যক্তিবর্গগণের টুইট নিউজ অন আসে আমরা ঘরে বসে দেখতে পাই। পৃথিবীর অনেক বেশি সংস্কার হয়েছে বিজ্ঞানের আধুনিক প্রযুক্তির কারণে।এক সময় মানুষ এগুলোকে কখনো স্বপ্নেও কল্পনা করতে পারত না কিন্তু বর্তমান সময়ে বিজ্ঞানের আবির্ভাবের কারণে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে অনা আসে আমরা এক প্রান্তের মানুষ পৃথিবীর অন্য প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এর মাধ্যমে এবং তাদের সাথে কথোপকথন শেয়ার করা সম্ভব এসব সোশ্যাল মিডিয়ার কল্যাণের ফলে।
সব জিনিসের যেমন প্রয়োজনীয়তা আছে এবং ভালো দিক তেমনি সব জিনিসের মন্দ দিকও বিদ্যমান ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ার ভালো দিকের সাথে সাথে খারাপ দিক আছে। মানুষ দিন দিন এসব সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে কোন জিনিস অতিমাত্রায় ব্যবহারের ফলে এটি আমাদের জনজীবনে অনেক বেশি দুর্ভোগ ডেকে নিয়ে আসে ঠিক ফেসবুক মানুষের কাছে বহুল প্রচলিত একটি মাধ্যম এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা করতে পারেএই সোশ্যাল মিডিয়ার ফলে মানুষের সময়ের এবং পড়াশোনার অনেক বেশি ক্ষতিসাধন করে থাকে কারণ অতিমাত্রায় এগুলো ব্যবহারের ফলে মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে মূল্যবান সময়টি নষ্ট করে ফেলে কারণ সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষের একটি মিনিটও কল্পনা করা অসম্ভব হয়ে পড়ছে দিন দিন।
মাত্র অতিরিক্ত কোন জিনিস ব্যবহার করব না এটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর তাই আমরা মোবাইলের স্ক্রিনের দিকে সব সময় তাকিয়ে না থেকে আমরা পূর্বের নাই যেটা আমাদের কল্যাণ সাধন করে ততটুকুই আমরা এটা থেকে ব্যবহার করব অতিমাত্রায় আমরা ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রাম ব্যবহার করব না এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানারকম অপরাধ কর্মের সাথে জড়িয়ে পড়ে তাই আমরা এসব অপরাধ কর্ম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো।
আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম কিন্তু আমরা এটাকে ভালো পথে ব্যবহার করব এটা দ্বারা যেগুলো আমাদের ক্ষতি সাধন করে আমরা সেগুলোকে বর্জন করব তাহলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জীবন আরও অনেক বেশি সংস্থার হবে আমাদের।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা রইল সকলের প্রতি। লেখাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি ভিজিট করার জন্য। আল্লাহ হাফেজ।

