হ্যালো গাইস,
আসসালামুআলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজ আমি কলমি শাক আমাদের সকলের প্রিয় একটি সবজি এটির গুনাগুন সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আশা করি ভালো লাগবে। কারণ এই সবজিটি নানারকম পুষ্টিগুণে ভরপুর একটি সবজি।
এটা আসলে আমরা গ্রাম অঞ্চলে খুব সহজে পেতে পারি এটা আমাদের কেনা লাগেনা কারণ এটা খুবই সহজলভ্য যেকোনো খালি জায়গায় সবজিতে পাওয়া যায়। এই কলমি শাকের নানা রকম ঔষধি গুণও আছে।
কলমি শাক আমার খুব প্রিয় একটি সবজি। এটি ভাজি করে খেতে খুবই মজা লাগে। তবে এটি ঝোল রান্না করেও ভাতের সঙ্গে খাওয়া যায়।
কলমি শাকের উপকারিতা কথা বলে শেষ করা যাবে না কারণ এটা নানারকম গুণে গুণান্বিত একটি সবজি কারণ এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে তা আমাদের হাড় কে মজবুত করতে সাহায্য করে। তাই বেশি করে কলমি শাক খাওয়া উচিত আমাদের সকলের। কারণ এটি দামেও সস্তা এবং খেতেও খুব মুখরোচক একটি সবজি।
কলমি শাকে পর্যাপ্ত পরিমাণ লৌহ ভিটামিন সি ইত্যাদি বিদ্যমান তাই এটি আমাদের নানা রকম রোগ প্রতিরোধ করতে পারে।
এই কলমি শাকে খুব সুন্দর ফুল ফোটে যেটা দেখলে চোখ জুড়িয়ে যায়। আর আমাদের পরিবেশের সৌন্দর্যকে আরো বিমোহিত করে।
এই কলমি ফুল আমার খুব প্রিয় একটি ফুল। তাই আজ দেখামাত্রই ফটোগ্রাফার মত অনেকগুলো ছবি উঠালাম। খুব ভালো লাগলো মনটা ভরে গেল।
আসলে মাঝে মাঝে যখন আমাদের তরিতরকারি থাকেনা তখন কলমি শাক খুবই উপকারী সবজি হিসেবে কাজ করে। তো বন্ধুরা বেশি বেশি করে সকলে কলমি শাক খাবেন আর বেশি বেশি সুস্থ থাকবেন এই কামনা করি।
আজ এ পর্যন্তই বন্ধুরা সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এবং করোনা মহামারী থেকে নিজেকে রক্ষা করুন এবং পরিবারকে সচেতন করুন। বাইরে থেকে এসে আগে ভালোভাবে হাত পরিষ্কার করুন এবং সব সময় মাস্ক ব্যবহার করুন এবং বেশি বেশি পুষ্টিগুণসমৃদ্ধ সবজি খান। আল্লাহাফেজ।

