হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি সবার দিন অনেক ভাল যাচ্ছে। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি ইমরান নতুন একটি ব্লগ পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার লেখা টি আপনাদের ভালো লাগবে।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়া বনাম স্কটল্যান্ড এর মধ্যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021 এর 37 তম ম্যাচ সম্পর্কে এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ ছিল ইন্ডিয়া একাদশ এর জন্য। সেমিফাইনালে যাওয়ার জন্য ইন্ডিয়াকে কঠিন পথ অতিক্রম করতে হবে এবং নিউজিল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে।
কারণ ইন্ডিয়া পরপর দুটি ম্যাচ পরাজয়ের কারণ এ পয়েন্ট টেবিলের চতুর্থ নাম্বার স্থানে অবস্থান করছেন। তাই সেখান থেকে সেমিফাইনালে যাওয়ার জন্য কঠিন সমীকরণ ইন্ডিয়া ক্রিকেট টিমের সামনে অপেক্ষা করছে। তারই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া তাদের নিজেদের চতুর্থ নাম্বার মেসে স্কটল্যান্ড এর মুখোমুখি হয়েছেন।
আপনাদের কি এখন ইন্ডিয়া বনাম স্কটল্যান্ড এর কিছু আপডেট খবর জানাবো। ইন্ডিয়া টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এবং স্কটল্যান্ড কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
স্কটল্যান্ড ব্যাটিংয়ে নেমে প্রথম সাইবার পাওয়ার প্লেতে 27 রান সংগ্রহ করেন 2 উইকেট হারিয়ে। তারপরও স্কটল্যান্ড ইন্ডিয়া বোলিং তোপের মুখে 17.4 ওভারে 85 রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে।
ইন্ডিয়ার পক্ষে মোহাম্মদ সামি তিন ওভার বল করে 1 মেডেন দিয়ে 15 রান খরচ করে তিন উইকেট লাভ করেন। রবীন্দ্র জাদেজা 4 ওভার বল করে 3 উইকেট লাভ করেন 15 রান খরচ করে এবং জাসপ্রিত বোমরাহ 3.4 ওভার বল করে 10 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেন।
জবাবে ইন্ডিয়া 86 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 6.3 ওভারে কেল রাহুল 19 বলে 50 রান এর একটি ঝড়ো ইনিংসে এবং রোহিত শর্মার 16 বলে 30 রান ইনিংসে ইন্ডিয়া সহজ জয়লাভ করেন এবং সেমিফাইনাল খেলার স্বপ্নকে এখনো টিকিয়ে রেখেছেন।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার লেখাটি পড়ার জন্য।

