India vs Namibia T20 world cup 42 match and India won by 9 wickets.

I
imaran

হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি ইমরান, নতুন একটি ব্লগ নিয়ে কিছু আপডেট সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার লেখাটা আপনাদের ভালো লাগবে অবশ্যই আমার লেখাটি আপনারা পড়বেন।

আজ ইন্ডিয়া বনাম নামিবিয়ার মধ্যকার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের 2021 এর সুপার টুয়েলভের 42 তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021 এর সুপার টুয়েলভ এর খেলার সমাপ্তি ঘটলো।

এ 42 তম ম্যাচ এর আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দুই গ্রুপের চারটি দল যথাক্রমে পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুর্ভাগ্যবশত ইন্ডিয়া সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার আগেই সুপার টুয়েলভ থেকে বিদায় নিতে হলো। কারণ এটি অনিশ্চিত খেলা এখানে কেউ বলতে পারে না কি ঘটবে ইন্ডিয়া অনেক ফেভারেট দল হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যবশত তাদেরকে সেমি ফাইনালের আগেই বিদায় নিতে হলো।

 

ইন্ডিয়া প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বিরাট কোহলি এবং নামিবিয়াকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায়। নামিবিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার প্রথম কোয়ালিফাইড ওহে সুপার টুয়েলভ খেলার সুযোগ পায় এবং নতুন দল হিসাবে অনেক ভালো পারফরম্যান্স করে। তা তারা প্রশংসা পাওয়ার দাবিদার রাখে।

নামিবিয়া নির্ধারিত 20 ওভারে 132 রান সংগ্রহ করে 8 উইকেট হারিয়ে। নামিবিয়ার ব্যাটিং অর্ডার কেউই ত্রিশের কোঠা পার হতে পারেনি।

জবাবে ইন্ডিয়া ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও কে এল রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত লক্ষ্যে প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে যায়। রোহিত শর্মা 37 বলে 56 রান করে আউট হন এবং ওয়ানডাউনে সূরা 19 বলে 25 রানের একটি ইনিংসের সুবাদে এবং কে এল রাহুল 36 বলে 54 রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ইন্ডিয়ার পক্ষে জাসপ্রিত বোমরাহ চার ওভার বল করে 19 রান দিয়ে 2 উইকেট লাভ করেন, রবীন্দ্র চার ওভার বল করে 20 রানে 3 উইকেট লাভ করেন এবং জাদেজা 4 ওভারে 16 রান দিয়ে 3 উইকেট লাভ করেন। ফলশ্রুতিতে ইন্ডিয়া 9 উইকেট এর বিশাল ব্যবধানে জয়লাভ করেন। ইন্ডিয়ার পক্ষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রবীন্দ্র জাদেজা।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল। আল্লাহ হাফেজ।

Comments