হ্যালো বন্ধুরা,
শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আশাকরি আপনাদের সময় অত্যন্ত সুন্দর অতিবাহিত করছেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় সহজ পদ্ধতিতে ঢেড়স দিয়ে আর আলু দিয়ে একসাথে ভাজি করা যায়। চলুন বন্ধুরা সে বিষয়টা জেনে নেওয়া যাক।
ঢেঁড়স ভাজি করতে গেলে সর্বপ্রথম ঢেঁড়স ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপরে ঢেড়স গুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। এবং সাথে সাথে আলু কুচি কুচি করে কেটে নিতে হবে।
এরপরে আপনারা ঢেড়স ভাজি করতে গেলে প্রয়োজনীয় কিছু উপকরণ প্রয়োজন। যেমন:-
*পিয়াজ
*রসুন
*কাঁচা মরিচ
*হলুদের গুঁড়া
*জিরার গুঁড়া
*লবণ
*রান্নার তেল ইত্যাদি উপকরণগুলো প্রয়োজন।
এরপর রান্নার জন্য একটি কড়াই নিতে হবে। এবং এর মধ্যে রান্নার তেল দিতে হবে এরপর আপনারা ঝাল পেঁয়াজ এবং রসুন এগুলো দিয়ে দিতে হবে।
এবার আস্তে আস্তে এগুলোর নাড়াচাড়া করতে হবে এবং মিনিট পাঁচেক পর এরমধ্যে অল্প পরিমাণ লবণ ও জিরা মসলা ও হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে।
এরপর এর মধ্য আলু এবং ঢেঁড়স এগুলো দিয়ে ভালোভাবে কড়াই মধ্য মিক্স করতে হবে।
এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কড়াই এর সাথে ঢেঁড়স ভাজি লেগে না যায়। তাই মাঝে মাঝে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে।
এভাবে 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করার পরে আপনারা চাইলে ঢেঁড়স ভাজি বন্ধ করে দিতে পারেন। কারণ এটি তখন সুস্বাদু খাবার জন্য প্রস্তুত হয়ে যায়।
তো বন্ধুরা আপনারা চাইলে অবশ্য এটি ঘরে রান্না করে দেখতে পারেন কারণ এটি খেতে খুবই মজা ও অল্প সময়ে এটি ভাজি করা সম্ভব।
আজ এপর্যন্ত।সকলের প্রতি শুভকামনা রইল। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইলো আপনাদের প্রতি। আল্লাহাফেজ।


